শুক্রবার ০৩ এপ্রিল ২০২৬
সম্পূর্ণ খবর
পল্লবী ঘোষ | ১৪ সেপ্টেম্বর ২০২৫ ১১ : ২০Pallabi Ghosh
আজকাল ওয়েবডেস্ক: নিত্যদিন ঝামেলা। অশান্তিতে জেরবার হয়ে পড়েছিলেন ৩৭ বছরের যুবক। অবশেষে ভরা রাস্তায় স্ত্রীকে প্রকাশ্যে কুপিয়ে খুন করার অভিযোগ উঠল ওই যুবকের বিরুদ্ধে। যে ঘটনায় রীতিমতো শিউরে উঠেছেন পথচলতি মানুষ থেকে স্থানীয় বাসিন্দারাও।
সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, ঘটনাটি ঘটেছে গুরুগ্রামের সেক্টর ১৫-তে। শনিবার সকালেই ওই এলাকায় ৩০ বছর বয়সি তরুণীকে কুপিয়ে খুন করেন ৩৭ বছরের করণ সিং। পুলিশ সূত্রে জানা গেছে, অভিযুক্ত করণ আদতে মধ্যপ্রদেশের পান্না জেলার আত্রাই গ্রামের বাসিন্দা। সম্প্রতি দিল্লির পীতমপুরা এলাকায় বসবাস শুরু করেন। অন্যদিকে তাঁর স্ত্রী ও সন্তানরা গুরুগ্রামের প্যাটেল নগরে একটি ভাড়া বাড়িতে থাকতেন।
পুলিশ আরও জানিয়েছে, শনিবার সকাল ন'টা নাগাদ ভরা রাস্তায় খুনের ঘটনাটি ঘটেছে। পুলিশ খবর পেয়েই ঘটনাস্থলে তড়িঘড়ি পৌঁছয়। মৃতদেহটি উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে নিয়ে যাওয়ার পরেই তরুণীকে মৃত ঘোষণা করেন চিকিৎসকরা। মৃত তরুণীর নাম, ধন্যি তরফে পাপিতা। তিনি পরিচারিকা হিসেবে কাজ করতেন।
তরুণীর ভাই থানায় জানিয়েছেন, করণ নিত্যদিন স্ত্রীকে মারধর করতেন। দাম্পত্য কলহের জেরেই স্বামীকে ছেড়ে আলাদা থাকতে শুরু করেন ধন্যি। তাঁর বিরুদ্ধে থানায় এফ আই আর দায়ের করেন তরুণীর ভাই। সেই ভিত্তিতে যুবককে গ্রেপ্তার করে পুলিশ। পুলিশি জেরায় অভিযুক্ত যুবক জানান, পুরনো এক ঝামেলার জেরে খুনের ঘটনাটি তিনি ঘটিয়েছেন। ভরা রাস্তায় স্ত্রীকে তার থেকে পাঁচবার কুপিয়ে খুন করেন তিনি।
প্রসঙ্গত, চলতি বছরে গত এপ্রিল মাসেই দাম্পত্য কলহের জেরে আরও একটি ভয়ঙ্কর হত্যাকাণ্ড ঘটেছিল। দাম্পত্য কলহের চরম পরিণতি। আট মাসের অন্তঃসত্ত্বা স্ত্রীয়ের গলা টিপে খুন করেন স্বামী। মুহূর্তের মধ্যে মৃত্যু হয় তাঁর। স্ত্রীকে খুন করে থানায় গিয়ে আত্মসমর্পণ করেন ঘাতক স্বামী। বর্তমানে পুলিশি হেফাজতে রয়েছেন তিনি।
সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, ভয়াবহ ঘটনাটি ঘটেছে অন্ধ্রপ্রদেশের বিশাখাপত্তনমে। পুলিশ সূত্রে খবর, সোমবার সকালে ২৭ বছরের অনুষা ও জ্ঞানেশ্বরের মধ্যে তুমুল বচসা হয়। ঝগড়া চলাকালীন অনুষাকে গলা টিপে খুন করেন। পরে থানায় এসে খুনের বর্ণনা দেন। সঙ্গে সঙ্গে তাঁকে গ্রেপ্তার করে পুলিশ।
জানা গেছে, তিন বছর আগে ভালবেসে বিয়ে করেছিলেন অনুষা ও জ্ঞানেশ্বর। কিন্তু বিয়ের পর থেকেই দু'জনের মধ্যে নিত্যদিন ঝামেলা, অশান্তি হত। পরিবার, প্রতিবেশীরাও দু'জনের ঝামেলার কথা জানতেন। অনুষা আট মাসের অন্তঃসত্ত্বা ছিলেন। সেদিন সকালেও হঠাৎ তর্কাতর্কি শুরু হয় দু'জনের মধ্যে। রাগের মাথায় অনুষার গলা টিপে ধরেন জ্ঞানেশ্বর। জ্ঞান হারিয়ে মাটিতে লুটিয়ে পড়েন হবু মা। তড়িঘড়ি তাঁকে হাসপাতালে নিয়ে যান জ্ঞানেশ্বর।
সে সময় পরিবার ও বন্ধুদের যুবক জানিয়েছিলেন, অনুষার আচমকা শারীরিক অবস্থার অবনতি হয়েছে। কিন্তু হাসপাতালে নিয়ে যাওয়ার পর চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। এরপর থানায় গিয়ে নিজেই খুনের ঘটনাটি জানান যুবক। সে সময়েই তাঁকে গ্রেপ্তার করে পুলিশ। দেহটি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। ঘটনার তদন্ত জারি রয়েছে।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?