সোমবার ২৭ এপ্রিল ২০২৬

সম্পূর্ণ খবর

দেশ | 'ওটা আমার বাবা নয়, মায়ের প্রেমিক', বিবাহবহির্ভূত সম্পর্কের কথা রটিয়ে দিয়েছিল ৫ বছরের মেয়ে, মায়ের কাণ্ডে শিউরে উঠল পুলিশ

পল্লবী ঘোষ | ১৪ সেপ্টেম্বর ২০২৫ ১০ : ১৭Pallabi Ghosh

আজকাল ওয়েবডেস্ক: বিবাহবহির্ভূত সম্পর্কে পথের কাঁটা স্বামী নয়, শিশু কন্যাসন্তান। প্রেমের মাঝে একমাত্র বাধা ছিল সে‌। তাই নিত্যদিন মা ও তাঁর প্রেমিক মিলে শারীরিক নির্যাতন করতেন পাঁচ বছরের মেয়েকে। মারতে মারতে অচৈতন্য করে দিতেন। এবার মেয়ের মৃত্যু নিশ্চিত করতে নদীতে দেহ ছুড়ে ফেললেন মা ও তাঁর প্রেমিক। 

 

সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, ঘটনাটি ঘটেছে কর্ণাটকের হাভেরিতে। পুলিশ সূত্রে জানা গেছে, ঘটনাটি ঘটেছে রানেবেন্নুর তালুকে। শনিবার হাভেরির পুলিশ আধিকারিক যশোদা ভান্তাগোদি জানিয়েছেন, আন্নাপ্পা ও জ্যোতি গত ২ আগস্ট পাঁচ বছরের শিশুকন্যাকে তুমুল শারীরিক নির্যাতন করেন। বেধড়ক মারধর করা হয় শিশুকন্যাকে। এরপর জীবিত অবস্থায় শিশুকন্যার দেহটি ছুড়ে ফেলেন তুঙ্গভদ্রা নদীতে। 

 

তদন্তে নেমে পুলিশ জানতে পারে, কয়েক বছর আগে মঞ্জুনাথের সঙ্গে বিয়ে হয়েছিল জ্যোতির। তাঁদের তিন সন্তান রয়েছে। হোটেল কাজ করতেন জ্যোতি। সেখানেই আন্নাপ্পার সঙ্গে আলাপ হয়। ক্রমেই বিবাহবহির্ভূত সম্পর্কটি গড়ে ওঠে। সেই বিবাহবহির্ভূত সম্পর্কের টানে স্বামী ও দুই সন্তানকে ফেলে রেখে শুধুমাত্র ছোট মেয়েকে নিয়েই আন্নাপ্পার সঙ্গে থাকতে চলে যান জ্যোতি। 

 

মেয়েকে নিয়ে জ্যোতি ও আন্নাপ্পা গুড্ডাদা আনভেরিতে থাকতেন। হঠাৎ জ্যোতি ও আন্নাপ্পা জানতে পারেন, প্রতিবেশীদের এই বিবাহবহির্ভূত সম্পর্কের কথা জানিয়ে দিয়েছে শিশুকন্যা। তার মুখ থেকেই সম্পর্কের বিষয়টি এলাকায় জানাজানি হয়। এরপরই শুরু হয় অত্যাচার। 

 

পাঁচ বছরের শিশুকন্যার হাত, পা বেঁধে মারধর শুরু করেন। এরপর ফুটন্ত জল মুখে ছুড়ে মারেন। যন্ত্রণায় কাতরাতে থাকলেও, মেয়েকে হাসপাতালে নিয়ে যাননি জ্যোতি। তাঁদের ধারণা ছিল, হাসপাতালে এই অবস্থায় মেয়েকে নিয়ে গেলেই আরও ভোগান্তি পোহাতে হবে তাঁদের। দগ্ধ অবস্থায় মেয়েকে বাড়িতে আটকে রেখেছিলেন দু'দিন। এরপর ওই অবস্থাতেই মেয়েকে তুঙ্গভদ্রা নদীতে ছুড়ে ফেলেন। 

 

গত ৮ আগস্ট নদীর তীরে শিশুকন্যার দেহ ভেসে ওঠে। দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায় পুলিশ। অন্যদিকে মঞ্জুনাথ জ্যোতি ও আন্নাপ্পার বিরুদ্ধে খুনের অভিযোগে দায়ের করেন‌। তাঁদের বিরুদ্ধে মামলা রুজু করে তদন্ত চালাচ্ছে পুলিশ। 

 

আরও পড়ুন: সোনার দামে বিরাট চমক! দেশের মধ্যে সবচেয়ে কম দাম কলকাতায়? আজকের দর জেনে নিন

 

প্রসঙ্গত, দিন কয়েক আগেই বিবাহবহির্ভূত সম্পর্কের জেরে নিজের কন্যাসন্তানকে খুন করে আরও এক মা। ঘটনাটি ঘটেছে তেলেঙ্গানার মেদাক জেলায়। পুলিশ সূত্রে জানা গেছে, গত মার্চ মাসেই ২৩ বছর বয়সি তরুণী তার প্রেমিকের সঙ্গে পালিয়ে গিয়েছিল। তারপর কয়েক সপ্তাহ পরেই নিজের বাড়িতে ফিরে আসে। শ্বশুরবাড়িতে আসতে স্বামীই তাকে নিষেধ করেছিল। শুধুমাত্র এই বিবাহবহির্ভূত সম্পর্কের কারণে। 

 

এরপর গত মে মাসে বাড়িতে বাবা, মায়ের কাছে পাঁচ বছরের ছেলেকে রেখে আবারও সে প্রেমিকের সঙ্গে পালিয়ে যায়। তখনই থানায় অভিযোগ দায়ের করেন তরুণীর বাবা। অভিযোগের ভিত্তিতে অন্ধ্রপ্রদেশ থেকে তরুণী ও তার প্রেমিককে মেদাক জেলায় ফিরিয়ে আনে পুলিশ। তখনই খুদে কন্যাসন্তানকে খুনের ঘটনাটি স্বীকার করে নেয় সে। 

 

তরুণী জানিয়েছে, তার সম্পর্কের মধ্যে পথের কাঁটা ছিল একমাত্র এই দুই বছরের শিশুকন্যা। তাই তাকে খুন করে সে। খুনের পর দেহটি মাটির তলায় পুঁতে দেয়। গ্রামেই শিশুকন্যাকে পুঁতে প্রেমিকের সঙ্গে পালিয়ে গিয়েছিল সে। এই ঘটনার পরেই তরুণীকে গ্রেপ্তার করে পুলিশ। তার প্রেমিকের বিরুদ্ধেও মামলা রুজু করেছে তারা। ঘটনার তদন্ত এখনও জারি রয়েছে। 


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সোশ্যাল মিডিয়া