মঙ্গলবার ২৬ মে ২০২৬

সম্পূর্ণ খবর

লাইফস্টাইল | Beauty: চায়ে পে চর্চা শুধু টেবিলে! একবার চা দিয়ে রূপচর্চা করে দেখবেন?

আজকাল ওয়েব ডেস্ক | | Editor: শ্যামশ্রী সাহা ১৪ জানুয়ারী ২০২৪ ১২ : ৩৮
মোমপালিশ ত্বক পেতে অনেক কিছু করলেন। একবার ঘরোয়া টোটকা ব্যবহার করে দেখবেন? না না, কোনও কিছুর গুঁড়োতে গোলাপ জল মিশিয়ে, বা বাটাবাটি করে এই টোটকা বানাতে হবে না। শরীর চাঙা রাখতে সারা দিনে কয়েক কাপ চা আপনি নিশ্চয়ই খান। সেই চা-কেই রোজের রূপরুটিনে যোগ করে নিন। চায়ের মধ্যে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট এবং অ্যান্টি-ইনফ্লেমেটরি উপাদান ত্বককে সতেজ ও পুনরুজ্জীবিত করে। টানা এক মাস করতে পারলে তফাৎ নিজে বুঝতে পারবেন।

কী করতে হবে---

সঠিক চা বেছে নিন
আপনার ত্বকের ধরণ অনুযায়ী সঠিক চা বেছে নিন। গ্রিন টিতে অ্যান্টিঅক্সিডেন্ট প্রচুর। কালো চায়ে অ্যান্টি-এজিং উপাদান রয়েছে। পেপারমিন্ট বা ল্যাভেন্ডারের মতো ভেষজ চা-ও নিজের গুণ অনুযায়ী ত্বকের পক্ষে খুবই ভাল। 

ত্বকের জন্য চা বানান
জল ফুটিয়ে তাতে পছন্দসই টি ব্যাগ দিয়ে দিন। কিছুক্ষণ ভিজিয়ে রাখুন। তারপর ঈষদুষ্ণ অবস্থায় সারা মুখে লাগিয়ে নিন।  

হাতের কাছে থাক
চা দিয়ে চর্চার আগে হাতের কাছে পরিষ্কার ওয়াশক্লথ, একটি বাটি এবং একটি হালকা ক্লিনজার নিয়ে নিন। দরকারে চায়ের সঙ্গে যাতে মিশিয়ে নিতে পারেন। ত্বকচর্চার পরে জল দিয়ে মুখে ধুয়ে মোছার জন্য তোয়ালেও রাখবেন।

ধাপে ধাপে চর্চা
আগে ধাপে ধাপে মুখ পরিষ্কার করে নিন। ত্বক থেকে মেকআপ, ময়লা সরিয়ে তবে চা মাখবেন। মৃদু ক্লিনজার এক্ষেত্রে ব্যবহার করতে পারেন। তারপর তোয়ালে দিয়ে মুখ শুকিয়ে চা মেখে নিন।

কীভাবে মাখবেন
নরম কাপড়ের টুকরো বা তুলোর প্যাড দিয়ে সারা মুখে থুপে থুপে লাগাবেন। কিছুক্ষণ লাগিয়ে রাখুন। ত্বককে শুষে নিতে দিন। চায়ে থাকা পলিফেনল ত্বকের প্রদাহ কমায়। ফ্রি র‌্যাডিক্যালের বিরুদ্ধে ত্বককে লড়াই করতে সাহায্য করে।




মাসাজে ত্বক তাজা
সারা মুখে চা মেখে হাল্কা হাতে মাসাজও করতে পারেন। গোলাকার ভাবে সারা মুখে, চোখের চারপাশে মাসাজ করুন। আলতো করে চাপ দিয়ে মাসাজ করতে পারলে রক্তসঞ্চালন ভাল হয়। 

ধুয়ে নিন
অনেকে ঈষদুষ্ণ জল দিয়ে মুখ ধুতে পছন্দ করে। আপনারও তেমনই পছন্দ হলে কুসুম কুসুম গরম জলে মুখ ধুয়ে নিন। তারপর নরম তোলায়ে দিয়ে চেপে চেপে মুখ মুছে নেবেন। এতে বাড়তি জল সরে গিয়ে ত্বক ঝকঝকে দেখাবে। ত্বক টানটান লাগলে হাল্কা ময়েশ্চারাইজার মেখে নিতে পারেন।

উপকারিতা

অ্যান্টিঅক্সিডেন্ট বুস্ট: চা অ্যান্টিঅক্সিডেন্টে সমৃদ্ধ যা ফ্রি র‌্যাডিকেলগুলির বিরুদ্ধে লড়াই করতে সাহায্য করে। এতে ঝলমলে ত্বক মিলবে বাড়িতেই।

প্রদাহ কমায়: চায়ের প্রদাহ কমানোর উপাদান থাকে। যা যে কোনও ত্বকের সমস্যা কমাতে সাহায্য করে। যাঁরা ব্রণতে ভোগেন তাঁদের জন্য চা অত্যন্ত উপকারী।

আরও উজ্জ্বল ত্বক: রোদে বেরিয়ে কালতে ছোপ পড়ে গিয়েছে? নিয়মিত চায়ের জল দিয়ে মুখ ধুয়ে দেখুন। চায়ের মধ্যে প্রাকৃতিক উপাদান প্রচুর। তাই কোনও রকম পার্শ্বপ্রতিক্রিয়া ছাড়াই ত্বকের সমস্যা দূর করে। 





  


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?

সোশ্যাল মিডিয়া