সোমবার ২৭ এপ্রিল ২০২৬

সম্পূর্ণ খবর

দেশ | 'তদন্তে সহায়তা-ন্যায় বিচারে গুরুত্বপূর্ণ ভূমিকা', ওডন্টোলজিতে নয়া কোর্স শুরু হচ্ছে ত্রিপুরায়! সত্যিটা জানিয়ে দিলেন মানিক সাহা

রিয়া পাত্র | ১৪ সেপ্টেম্বর ২০২৫ ০৯ : ৩৩Riya Patra

আজকাল ওয়েবডেস্ক: ওডন্টোলজি। এক কথায় দন্তবিজ্ঞান বা দাঁতের অধ্যয়ন। তবে এই শব্দ মূলত ব্যবহৃত হয় ফরেনসিক ওডন্টোলজি অর্থে। যার সহজ বাংলা, অপরাধের তদন্ত, বিশেষ করে মৃতদেহের দাঁতের পরীক্ষা। তদন্ত প্রক্রিয়ায় সহায়তা ও ন্যায়বিচার প্রদানের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে এই ওডন্টোলজি। একথা স্পষ্ট, তদন্তের কার্যকারিতা নিশ্চিত করার জন্য ফরেনসিক বিশেষজ্ঞদের পেশাগত দক্ষতাকে আরও শক্তিশালী করার গুরুত্ব রয়েছে এই বিষয়ে। সেই সঙ্গে প্রয়োজনীয় পরিকাঠামো উন্নয়ন করাও খুবই প্রয়োজন যে কোনও জায়গায়। শনিবার গুজরাটের গান্ধীনগরে ন্যাশনাল ফরেনসিক সায়েন্স ইউনিভার্সিটি'তে (এনএফএসইউ) আয়োজিত ওডন্টোলজি (দন্তবিজ্ঞান) সম্পর্কিত ২য় আন্তর্জাতিক সম্মেলনে যোগদান করে, একথাই বলেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সাহা। ত্রিপুরায় ন্যাশনাল ফরেনসিক সায়েন্স ইউনিভার্সিটিতেও ফরেনসিক ওডন্টোলজিতে একটি ২ বছরের এমএসসি কোর্স চালু করার বার্তা দেন তিনি। সূত্রের খবর তেমনটাই।

 
  জানা গিয়েছে, ওই বিশেষ সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে মুখ্যমন্ত্রী সাহা বলেন, 'আজকের এই কার্যক্রমে উপস্থিত থাকতে পেরে আমি খুবই খুশি ও আনন্দিত। আমি আজ এখানে ভারত এবং বিদেশ থেকে আগত বিশিষ্ট প্রতিনিধিদের সম্বোধন করার সুযোগ পেয়েছি।' তারপরেই তিনি বলেন, 'পরিবর্তিত সময়ের সঙ্গে সঙ্গেই অপরাধের ধরণও পরিবর্তিত হচ্ছে। তাই তদন্তের কার্যকারিতা নিশ্চিত করার জন্য আমাদের ফরেনসিক বিশেষজ্ঞদের পেশাগত দক্ষতাকে আরও শক্তিশালী করা এবং প্রয়োজনীয় পরিকাঠামো উন্নয়ন করা খুবই প্রয়োজন। ওডোন্টলজি ফরেনসিক বিজ্ঞানের একটি গুরুত্বপূর্ণ শাখা হিসেবে তদন্তে সহায়তা এবং ন্যায়বিচার প্রদানের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এই বিষয়ে আমি গান্ধীনগর এনএফএসইউ'র উপাচার্যকে ত্রিপুরার এনএফএসইউ'তে ফরেনসিক ওডন্টোলজিতে একটি ২ বছরের এমএসসি কোর্স চালু করার জন্য অনুরোধ জানিয়েছি, যা উত্তর-পূর্বের সুযোগ ও দক্ষতার প্রসারণে সহায়ক ভূমিকা গ্রহণ করবে।'

আরও পড়ুন: ভারত ছেড়ে ট্রাম্পের চক্ষুশূল এখন চীন? অন্যদের উস্কে ৫০ থেকে ১০০ শতাংশ শুল্ক 
 

ত্রিপুরা সম্পর্কে মুখ্যমন্ত্রী বলেন, 'ত্রিপুরা দেশের চতুর্থতম ক্ষুদ্র রাজ্য। এর জনসংখ্যা প্রায় ৪০ লক্ষ। ত্রিপুরায় অনেকগুলি সুন্দর সুন্দর পর্যটন কেন্দ্র রয়েছে। আমি সবাইকে ত্রিপুরা ঘুরে দেখার আহ্বান জানাই।' বিজেপি জমানার কথা, সে রাজ্যে তার প্রভাব কতটা, সেসব খতিয়ানও তুলে ধরেন তিনি। বলেন, '২০১৮ সালে ভারতীয় জনতা পার্টি নেতৃত্বাধীন সরকার আসার আগে ত্রিপুরায় মেডিক্যাল কোর্সের জন্য আসন সংখ্যা সীমিত ছিল। এখন ৩টি মেডিক্যাল কলেজ হয়েছে। এমবিবিএস আসন সংখ্যা প্রায় ৪০০ হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ঐকান্তিক সহযোগিতায় ৮/৯ মাসের মধ্যে ত্রিপুরায় একটি সুন্দর সরকারি ডেন্টাল কলেজ প্রতিষ্ঠা করা হয়েছে। যার আসন সংখ্যা ৬৩। এর পাশাপাশি বিএসসি নার্সিং কলেজ-সহ আরও অনেক নার্সিং প্রতিষ্ঠান গড়ে তোলা হয়েছে। ত্রিপুরায় একটি সেন্ট্রাল ইউনিভার্সিটি-সহ ন্যাশনাল ফরেনসিক সায়েন্স ইউনিভার্সিটি, ন্যাশনাল ল ইউনিভার্সিটি, ন্যাশনাল ইন্সটিটিউট অফ টেকনোলজি, স্টেট ইউনিভার্সিটি, ট্রিপল আইটি, ত্রিপুরা ইন্সটিটিউট অফ টেকনোলজি ও অনেক বেসরকারি ইউনিভার্সিটি রয়েছে। এনসিআরবি'র রিপোর্ট অনুযায়ী দেশের ২৮টি রাজ্যের মধ্যে আইন শৃঙ্খলা ব্যবস্থার দিক দিয়ে তালিকার চীনের দিক থেকে তৃতীয় স্থানে রয়েছে ত্রিপুরা। এটি দেশের মধ্যে অন্যতম একটি শান্তিপূর্ণ রাজ্য।' 
উল্লেখ্য, এই আন্তর্জাতিক সম্মেলনে উপস্থিত ছিলেন পদ্মশ্রী সম্মান প্রাপক ন্যাশনাল ফরেনসিক সায়েন্স ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর ড. জে এম ব্যাস, গুজরাটের ডিজিপি (সিআইডি ক্রাইম) মনোজ কুমার আগরওয়াল-সহ বিশিষ্ট বিজ্ঞানী, বিশিষ্ট ব্যক্তি ও প্রতিনিধিগণ।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সোশ্যাল মিডিয়া