সোমবার ২৭ এপ্রিল ২০২৬
সম্পূর্ণ খবর
রিয়া পাত্র | ১৪ সেপ্টেম্বর ২০২৫ ০৯ : ০৫Riya Patra
আজকাল ওয়েবডেস্ক: এক দেশ ছেড়ে আরেক দেশ! এতদিন ভারতের উপর শুল্ক আরোপ নিয়ে বেজায় চিন্তিত ছিলেন মার্কিন প্রেসিডেন্ট। ভারত কেন রাশিয়া থেকে তেল কেনে? আদতে ভারত তাতে কোন বিষয়ে মদত দিচ্ছে ঘুরিয়ে, তা নিয়ে প্রকাশ্যে, সমাজমাধ্যমে নানা কথা বলছেন, পোস্ট করেছেন। তবে গত কয়েকদিনে সুর কিছুটা অন্য। এর মাঝেই আবার জানা গিয়েছে, এবার ভারত নয়, একটু সরে গিয়ে ট্রাম্পের নজর চীনে। চীনের পণ্যের উপর ৫০ থেকে ১০০ শতাংশ পর্যন্ত শুল্ক আরোপের আর্জি জানিয়েছেন ট্রাম্প। শনিবারই এই মর্মে চিঠি লিখেছেন ন্যাটো-র সদস্য দেশগুলিতে। সূত্রের খবর, ট্রাম্পের চীন নিয়ে চিন্তার কথা প্রকাশ্যে আসতেই পালটা জবাব দিয়েছে বেজিং।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ন্যাটো শরিকদের প্রতি আহ্বান জানিয়েছেন। দাবি, ওই দেশগুলি যেন রাশিয়া-ইউক্রেন যুদ্ধ শেষ না হওয়া পর্যন্ত চীনের উপর ৫০ থেকে ১০০ শতাংশ শুল্ক আরোপ করে এবং ব্যাপক চাপ সৃষ্টি করে মস্কোর উপরে। নিজেই ট্রুথ সোশ্যালে একটি দীর্ঘ পোস্ট করেছেন এই প্রসঙ্গে। তাতে ডোনাল্ড ট্রাম্প 'সমস্ত ন্যাটো দেশ এবং বিশ্ব'-কে সম্বোধন করে লিখেছেন, ওয়াশিংটন রাশিয়ার উপর বড় ধরনের নিষেধাজ্ঞা আরোপের জন্য প্রস্তুত, তবে কেবল যদি ইউরোপীয় অংশীদাররা রাশিয়ার তেল ক্রয় বন্ধ করে এবং সমন্বিত পদক্ষেপে যোগ দেয়।
ডোনাল্ড ট্রাম্প লিখেছেন, ন্যাটোর একাধিক দেশ রাশিয়া থেকে যে পরিমাণ তেল কেনে, সেই পরিমাণ রীতিমতো হতবাক করার মতো। তথ্যও তাই। রাশিয়ার সবথেকে বেশি তেল যায় চীনের ঘরে। তারপরেই স্থান ভারতের। এই দুই দেশকে নিয়ে এই একই ইস্যুতে বিঁধছেন মার্কিন প্রেসিডেন্ট। কিন্তু তালিকায় তৃতীয়স্থানে থাকা তুরস্ক? ন্যাটোর সদস্য। ট্রাম্পের দাবি, ন্যাটো-র দেশগুলি চীনের উপর সাঁড়াশি আক্রমণ শুরু করলেই একমাত্র থামতে পারে রাশিয়া-ইউক্রেণ যুদ্ধ। সূত্রের খবর ট্রাম্পের এই শুল্ক-চর্চার মাঝেই জবাব দিয়েছে চীন। সাফ জানিয়েছে, চীন যুদ্ধ করে না, যুদ্ধের পরিকল্পনাও করে না।
আরও পড়ুন: আরজি করের ডাক্তারি পড়ুয়ার মৃত্যু মালদহে, খুন না কি আত্মহত্যা? প্রেমিকের বিরুদ্ধে অভিযোগ পরিবারের
উল্লেখ্য, এর আগে, টানা ভারতকে বিদ্ধ করেছেন মার্কিন প্রেসিডেন্ট। তবে, গত কয়েকদিনে সুর কিছুটা নরম। সাম্প্রতিক তিনি বলেন, রাশিয়া থেকে তেল কেনার কারণে ভারতের ওপর শুল্ক আরোপ করা “সহজ কাজ নয়” কারণ এটি দুই দেশের মধ্যে উত্তেজনা তৈরি করে। শুক্রবার এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, “দেখুন, ভারত ছিল রাশিয়ার সবচেয়ে বড় ক্রেতা। আমি ভারতের ওপর ৫০ শতাংশ শুল্ক বসিয়েছি, কারণ তারা রাশিয়া থেকে তেল কিনছে। এটা কোনও সহজ ব্যাপার নয়। এটি বড় একটি পদক্ষেপ, আর এতে ভারতের সঙ্গে সম্পর্কের টানাপোড়েন সৃষ্টি হয়েছে।” তিনি আরও যোগ করেন, “আমি ইতিমধ্যেই অনেক কিছু করেছি। আর মনে রাখবেন, এটা ইউরোপের সমস্যা, আমাদের চেয়ে অনেক বেশি।”
ট্রাম্প ফের একবার নিজের কাজের তারিফ করতে গিয়ে বলেন, “আমি সাতটা যুদ্ধ সমাধান করেছি। আমি পাকিস্তান ও ভারতের মধ্যেকার উত্তেজনা-সহ অনেক কিছু সমাধান করেছি। যেগুলো অসম্ভব মনে করা হত যেমন কঙ্গো আর রুয়ান্ডা। আমি তা সমাধান করেছি। এটি ৩১ বছর ধরে চলছিল, লক্ষ লক্ষ মানুষের প্রাণ গিয়েছে। আমি এমন যুদ্ধও শেষ করেছি, যেগুলোকে বলা হত সমাধান অযোগ্য।”
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?