সোমবার ২৭ এপ্রিল ২০২৬

সম্পূর্ণ খবর

TheArcArt

দেশ | 'আর সহ্য করতে পারছি না', স্ত্রী, শাশুড়ির নির্যাতনে জেরবার, চরম পদক্ষেপের আগে ভয়াবহ অভিযোগ যুবকের

পল্লবী ঘোষ | ১৩ সেপ্টেম্বর ২০২৫ ২২ : ৩০Pallabi Ghosh

আজকাল ওয়েবডেস্ক: দিনের পর দিন হেনস্থার শিকার। স্ত্রী ও শ্বশুরবাড়ির সদস্যদের নির্যাতনের জেরে চরম পদক্ষেপ করলেন ৪০ বছর বয়সি এক যুবক। স্ত্রী ও তাঁর বাড়ির সদস্যদের বিরুদ্ধে হেনস্থার অভিযোগ জানিয়ে আত্মঘাতী হলেন তিনি। 

 

সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের মিরাটে। পুলিশ সূত্রে জানা গেছে, শুক্রবার ওই যুবক আত্মঘাতী হন। বিষপান করে আত্মহত্যার আগে তিনটি ভিডিও করেছিলেন তিনি। যেখানে স্ত্রী ও শ্বশুরবাড়ির সদস্যদের বিরুদ্ধে মানসিক নির্যাতন, হেনস্থা ও অশান্তির অভিযোগ জানিয়েছেন তিনি। 

 

পুলিশ আধিকারিক বিক্রম সিং জানিয়েছেন, আত্মহত্যার খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছে দেহটি উদ্ধার করে পুলিশ। দেহটি ইতিমধ্যেই ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।‌ মৃত যুবকের নাম, জান মহম্মদ। প্রাথমিক তদন্তে জানা গেছে, যুবককে লাগাতার হেনস্থা করতেন স্ত্রী, শ্যালক ও শ্বশুরবাড়ির সদস্যরা। শারীরিক ও মানসিক নির্যাতন করা হত তাঁকে। 

 

জান মহম্মদের ভাই থানায় অভিযোগ দায়ের করেন। তিনি জানিয়েছেন, মারধর করার পাশাপাশি মানসিকভাবেও নির্যাতন করা হয়েছিল জান মহম্মদকে। স্ত্রী, শাশুড়ি, শ্যালক সহ শ্বশুরবাড়ির একাধিক সদস্যদের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন মৃত যুবকের ভাই। অভিযোগের ভিত্তিতে অভিযুক্তদের খোঁজে তল্লাশি অভিযান চালাচ্ছে পুলিশ। 

 

জানা গেছে, গত দুই সপ্তাহ ধরে জান মহম্মদের স্ত্রী শেহনাজ নিজের বাড়িতেই ছিলেন। জান মহম্মদের বাড়ি, জমি তাঁর নামে লিখে দেওয়ার জন্য জোরাজুরি করছিলেন। এমনকী নিজের মেয়ের বিয়ের দিনেও এই ঝামেলার জেরে অ্যাসিড খেয়ে আত্মহত্যার চেষ্টা করেছিলেন শেহনাজ। মিথ্যে অভিযোগ এনে জান মহম্মদকে দিনের পর দিন হেনস্থা করতেন শেহনাজ ও তাঁর আত্মীয়রা। 

 

আরও পড়ুন: ২ ঘণ্টায় ঝেঁপে নামবে ভারী বৃষ্টি, ৫ জেলায় চরম সতর্কতা জারি করল হাওয়া অফিস, আগামিকাল কোন কোন জেলায় ভোগান্তি?

 

ভিডিওতে জান মহম্মদ জানিয়েছেন, স্ত্রীর চিকিৎসার জন্য তিনি গাড়িটি বিক্রি করে দিয়েছিলেন। তাঁর মৃত্যুর পর সমস্ত সম্পত্তি যেন অবিবাহিত চার মেয়ের মধ্যে ভাগ করে দেওয়া হয়। পুলিশ জানিয়েছে, ময়নাতদন্তের রিপোর্ট আসার পর পুঙ্খানুপুঙ্খ তদন্ত শুরু করবে তারা। 

 

প্রসঙ্গত, চলতি সপ্তাহে আরও এক যুবকের মর্মান্তিক পরিণতি হয় শ্বশুরের হাতে। পরিবারের অমতে বিয়ে। আর বিয়ের পরেই অন্তঃসত্ত্বা তরুণী। পরপর এই ঘটনায় রাগে ফুঁসছিলেন তরুণীর বাবা। পারিবারিক অশান্তিও চরম পর্যায়ে পৌঁছয়। যা মিটমাট করতে অবশেষে থানায় পৌঁছন জামাই ও শ্বশুর। সেখানেই পুলিশের চোখের সামনে ঘটে গেল রক্তারক্তি কাণ্ড। 

 

সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা, ঘটনাটি ঘটেছে গুজরাটের সুরাটে। পুলিশ সূত্রে জানা গেছে, আমরোলি থানায় পুলিশের সামনেই জামাইকে কুপিয়ে খুন করেন তাঁর শ্বশুর। মৃত যুবকের নাম, সাগর। পরিবারের অনুমতি না নিয়ে, তাদের ইচ্ছের বিরুদ্ধে প্রেমিকার সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন তিনি। 

 

জানা গেছে, সাগরের স্ত্রী সম্প্রতি অন্তঃসত্ত্বা ছিলেন‌। পরিবারের, বিশেষত তাঁর বাবা দেবীদাস কাধরে, মেয়েকে গর্ভপাত করার জন্য জোরাজুরি করেন। কিন্তু তাতে রাজি ছিলেন না তরুণী। যা ঘিরে পারিবারিক অশান্তিও শুরু হয়। বিষয়টি মিটমাট করতে থানায় গিয়েছিলেন সাগর ও তরুণীর বাবা দেবীদাস। পুলিশের সামনেই শ্বশুর ও জামাইয়ের তুমুল বচসা শুরু হয়। 

 

সেই বচসা চলাকালীন হঠাৎ জামার মধ্যে থেকে ধারালো ছুরি বের করে সাগরের উপর হামলা করেন দেবীদাস। পুলিশের চোখের সামনেই জামাইকে কুপিয়ে খুন করেন তিনি। পুলিশ জানিয়েছে, সাগরের গলায় একাধিকবার ধারালো ছুরির কোপ মারেন দেবীদাস। রক্তাক্ত অবস্থায় জ্ঞান হারিয়ে থানাতেই লুটিয়ে পড়েন তিনি। তড়িঘড়ি করে তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু শেষরক্ষা হয়নি। হাসপাতালেই নিয়ে যাওয়ার পরেই সাগরকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। 

 

থানার মধ্যে, পুলিশ আধিকারিকের সামনেই এমন ভয়ঙ্কর হত্যাকাণ্ডের জেরে নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছে। ঘটনাটি ঘিরে আতঙ্ক ছড়িয়েছে থানাতেই। ঘটনার পরেই দ্রুত দেবীদাসকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাঁর বিরুদ্ধে খুনের মামলা রুজু করেছে পুলিশ। 


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সোশ্যাল মিডিয়া