মঙ্গলবার ২৮ এপ্রিল ২০২৬
সম্পূর্ণ খবর
সোমা মজুমদার | ১৩ সেপ্টেম্বর ২০২৫ ২২ : ১০Soma Majumder
চা বা কফির দাগ পড়া খুব সাধারণ ঘটনা। কিন্তু এই দাগ যদি তাড়াতাড়ি পরিষ্কার করা না হয়, তবে তা নাও উঠতে পারে এবং পোশাক নষ্ট হওয়ার ঝুঁকি থাকে। বাজারে নানা ধরনের ডিটারজেন্ট থাকলেও অনেক সময়ে সেইসব ব্যবহার করেও তেমন লাভ হয় না। উপরন্তু দামও বেশি৷ সেক্ষেত্রে ঘরোয়া টোটকাতে ভরসা রাখতে পারেন।
তেলের দাগ তুলতে কী করবেন
*দ্রুত ব্যবস্থা নিন: দাগ পড়ার সঙ্গে সঙ্গেই বাড়তি তেল কাগজ বা টিস্যু দিয়ে আলতোভাবে তুলে নিন।
*বেকিং সোডার ব্যবহার: তেলের দাগের উপর বেকিং সোডা ছিটিয়ে দিন। এটি অতিরিক্ত তেল শোষণ করে নেয়।
*ডিশওয়াশিং লিকুইড: কিছুক্ষণ পর দাগের জায়গায় অল্প ডিশওয়াশিং লিকুইড লাগিয়ে হালকা হাতে ঘষুন। তারপর ঠাণ্ডা জলে ধুয়ে নিন।
চা ও কফির দাগ তুলতে টিপস
*ঠাণ্ডা জল সবচেয়ে জরুরি: দাগ পড়ার সঙ্গে সঙ্গেই ঠাণ্ডা জলে কাপড় ভিজিয়ে নিন। এতে চা-কফির রং বসতে পারবে না।
*ডিটারজেন্ট বা সাবান: তরল ডিটারজেন্ট লাগিয়ে হালকা ঘষুন। দেখবেন দাগ উঠে আসছে।
*ভিনিগার ও জল: পুরনো দাগ তুলতে সমান পরিমাণ ভিনfগার ও জল মিশিয়ে ব্যবহার করুন। হাতেনাতে সুফল পাবেন।
*এনজাইম ডিটারজেন্ট: বেশ কড়া দাগ হলে এনজাইমভিত্তিক ডিটারজেন্ট সবচেয়ে কার্যকর।

আরও কিছু টোটকা
*দাগ পুরোপুরি না ওঠা পর্যন্ত কখনওই ড্রায়ারে শুকাবেন না, তাপে দাগ স্থায়ী হয়ে যায়।
*পোশাকের কাপড়ের লেবেল দেখে নিন। কিছু কাপড় বেশি ঘষা বা কড়া রাসায়নিক ব্যবহার করলে ক্ষতি হতে পারে।
*ঘরে থাকা উপাদান যেমন লেবুর রস, কর্নস্টার্চ, কর্নফ্লাওয়ারও দাগ তোলার কাজে দারুণ সহায়ক হতে পারে।
*কড়া দাগ ওঠানোর জন্যেও অ্যাসপিরিন অত্যন্ত কার্যকরী৷ একটি জায়গায় ৩-৪ টি অ্যাসপিরিন ট্যাবলেট গুঁড়ো করে পেস্ট বানান। তাতে মেশান গরম জল। তারপর পেস্টটি জামার দাগের উপর ঘষে ২ ঘণ্টা রেখে দিন। শেষে ঈষদুষ্ণ গরম জল দিয়ে ধুয়ে ফেলুন।
*টুথপেস্টের মাধ্যমে পোশাকের দাগ দূর করতে পারেন। টুথপেস্ট সাধারণত সুতির কাপড়ে বেশি ভাল কাজ করে। যার জন্য পোশাকটি জলে ভিজিয়ে দাগযুক্ত জায়গায় সাদা টুথপেস্ট লাগিয়ে রাখুন৷ পুরনো টুথব্রাশ দিয়ে ৩০ সেকেন্ড ঘষে ধুয়ে ফেলুন। সবচেয়ে ভাল ফল পেতে সাদা পোশাকের জন্য সাদা টুথপেস্ট ব্যবহার করুন
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?
সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?