সোমবার ২৭ এপ্রিল ২০২৬
সম্পূর্ণ খবর
পল্লবী ঘোষ | ১৩ সেপ্টেম্বর ২০২৫ ২০ : ১৩Pallabi Ghosh
আজকাল ওয়েবডেস্ক: বিবাহবহির্ভূত সম্পর্কের জেরে নিজের খুদে সন্তানকে খুন করার অভিযোগ এক তরুণীর বিরুদ্ধে। নিজের মেয়েকে খুনের পর প্রেমিকের সঙ্গে পালিয়েও যায় সে। পুলিশকে জানিয়েছে, তার প্রেমের সম্পর্কে একমাত্র পথের কাঁটা ছিল শিশুকন্যা। তাই তাকে খুন করে মাটির তলায় পুঁতে রেখে, পালিয়ে যায় সে।
সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, ঘটনাটি ঘটেছে তেলেঙ্গানার মেদাক জেলায়। পুলিশ সূত্রে জানা গেছে, গত মার্চ মাসেই ২৩ বছর বয়সি তরুণী তার প্রেমিকের সঙ্গে পালিয়ে গিয়েছিল। তারপর কয়েক সপ্তাহ পরেই নিজের বাড়িতে ফিরে আসে। শ্বশুরবাড়িতে আসতে স্বামীই তাকে নিষেধ করেছিল। শুধুমাত্র এই বিবাহবহির্ভূত সম্পর্কের কারণে।
এরপর গত মে মাসে বাড়িতে বাবা, মায়ের কাছে পাঁচ বছরের ছেলেকে রেখে আবারও সে প্রেমিকের সঙ্গে পালিয়ে যায়। তখনই থানায় অভিযোগ দায়ের করেন তরুণীর বাবা। অভিযোগের ভিত্তিতে অন্ধ্রপ্রদেশ থেকে তরুণী ও তার প্রেমিককে মেদাক জেলায় ফিরিয়ে আনে পুলিশ। তখনই খুদে কন্যাসন্তানকে খুনের ঘটনাটি স্বীকার করে নেয় সে।
তরুণী জানিয়েছে, তার সম্পর্কের মধ্যে পথের কাঁটা ছিল একমাত্র এই দুই বছরের শিশুকন্যা। তাই তাকে খুন করে সে। খুনের পর দেহটি মাটির তলায় পুঁতে দেয়। গ্রামেই শিশুকন্যাকে পুঁতে প্রেমিকের সঙ্গে পালিয়ে গিয়েছিল সে। এই ঘটনার পরেই তরুণীকে গ্রেপ্তার করে পুলিশ। তার প্রেমিকের বিরুদ্ধেও মামলা রুজু করেছে তারা। ঘটনার তদন্ত এখনও জারি রয়েছে।
প্রসঙ্গত, বিবাহবহির্ভূত সম্পর্কের জেরে আরও একটি নৃশংস খুনের ঘটনা ঘটে গত সপ্তাহে। সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের হাথরাসে। সিকান্দ্রা থানার পুলিশ জানিয়েছে, ছয় বছর বয়সি এক নাবালিকাকে খুনের অভিযোগে এক মহিলাকে গ্রেপ্তার করা হয়েছে এবং এক কিশোরকে আটক করেছে পুলিশ। দুইজনেই পরিকল্পিতভাবে নাবালিকাকে খুন করে।
জানা গেছে, গত বুধবার সকাল দশটা নাগাদ নিখোঁজ হয় উরবি। সেদিন তার বাড়িতে অনুষ্ঠান ছিল। সকলেই হুল্লোড়ে মেতেছিলেন। সেদিন সকলের মাঝখান থেকে হঠাৎ নিখোঁজ হয় উরবি। পরদিন রাত দেড়টা নাগাদ বাড়ির অদূরে এক কুয়ো থেকে তার দেহ উদ্ধার করা হয়। একটি পাটের ব্যাগের মধ্যে ছিল নাবালিকার দেহ। গলায় পেঁচানো ছিল কাপড়। দেহটি ময়নাতদন্তের জন্য পাঠায় পুলিশ। ময়নাতদন্তের রিপোর্টে জানা গেছে, নাবালিকাকে শ্বাসরোধ করে খুন করা হয়েছিল।
পুলিশ আধিকারিক অশোক কুমার সিং জানিয়েছেন, নাবালিকা ধৃত মহিলা ও কিশোরকে আপত্তিকর অবস্থায় দেখে ফেলেছিল। দুজনকেই শারীরিক সম্পর্কে লিপ্ত হতে দেখে ভয় পেয়ে গিয়েছিল সে। নাবালিকা এও জানিয়েছিল, সে এই বিষয়ে বাবাকে সব বলে দেবে। অনুষ্ঠান চলাকালীন বাবার কাছে ছুটে গিয়ে বিষয়টি জানাতে যাচ্ছিল নাবালিকা। তখনই তাকে শ্বাসরোধ করে খুন করে ওই মহিলা ও কিশোর।
৩০ বছর বয়সি ধৃত মহিলা জানিয়েছেন, গত তিন মাস আগে ১৭ বছর বয়সি কিশোরের সঙ্গে তার প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। সেদিন বাড়িতে স্বামী ও শাশুড়ি কেউই ছিলেন না। সেই সুযোগেই কিশোর প্রেমিককে বাড়িতে ডাকে। ফাঁকা বাড়িতে দুজনেই যৌনতায় লিপ্ত হয়েছিল। সেই মুহূর্তেই ঢুকে পড়ে ওই নাবালিকা। নিষেধ করা সত্ত্বেও সে জানিয়েছিল, বাবাকে বিষয়টি জানিয়ে দেবে। তখনই তাকে খুন করে মহিলা ও কিশোর। এর পাটের ব্যাগে দেহটি ভরে কুয়োয় ফেলে দেয় তারা।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?