মঙ্গলবার ২৮ এপ্রিল ২০২৬
সম্পূর্ণ খবর
আকাশ দেবনাথ | ১৩ সেপ্টেম্বর ২০২৫ ১৯ : ১৫Akash Debnath
আজকাল ওয়েবডেস্ক: প্রেম না হয় কাঁঠালের আঠা, লাগলে আর ছাড়ে না। কিন্তু বিচ্ছেদও কি তেমনই আঁঠালো? এমন প্রশ্ন মাথায় আসতে পারে সম্প্রতি মালয়েশিয়ায় ঘটে যাওয়া একটি ঘটনায়। তিরিশ বছর পরেও বিচ্ছেদের জ্বালা মেটাতে না পেরে প্রাক্তন প্রেমিকের বাড়িতে মল নিক্ষেপ করলেন এক মহিলা! গোটা বিষয়টি নিজেই রীতিমতো সাংবাদিক সম্মেলন করে জানিয়েছেন আক্রান্ত প্রাক্তন প্রেমিক।
গোটা ঘটনার কথা প্রথম প্রকাশ্যে আসে চীনের এক সংবাদমাধ্যমের খবরের মাধ্যমে। জানা গিয়েছে, আক্রান্ত ব্যক্তির নাম চিয়াহ ওয়েই মিং। ৪৮ বছর বয়সি চিয়াহ সাংবাদিকদের জানান, গত ২৫ জুলাই হঠাৎ করেই তাঁর বাবা-মায়ের বাড়ির সামনে হাজির হন ৪৬ বছর বয়সি তাঁর প্রাক্তন প্রেমিকা। এর পরেই বাড়ি লক্ষ্য করে মল নিক্ষেপ করতে শুরু করেন তিনি। সেই এক দিনেই দু-দু’বার একই কাজ করেন অভিযুক্ত মহিলা। এমনকী গোটা ঘটনা রেকর্ড করে সেই ভিডিও নেটমাধ্যমে ছড়িয়ে দেওয়ার অভিযোগও উঠেছে মহিলার বিরুদ্ধে। চিয়াহ-এর দাবি, সমাজমাধ্যমে মল নিক্ষেপ করার ভিডিও পোস্ট করে মহিলা লেখেন, “সকালের জলখাবার দিয়ে এলাম।” গোটা বিষয়টি রেকর্ড হয়ে বাড়ির সিসিটিভি ক্যামেরাতেও। চিয়াহ সাংবাদিক সম্মেলনে দাবি করেন, তিনি সব তথ্যপ্রমাণ নিয়ে প্রশাসনের দ্বারস্থ হলেও এখনও পর্যন্ত কোনও পদক্ষেপ করেনি পুলিশ। এখনও পর্যন্ত মোট ১৪ বার পুলিশের কাছে গিয়েছেন আক্রান্ত ব্যক্তি। মহিলার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া তো দূর, উল্টে টাকা-পয়সা দিয়ে বিষয়টি মিটমাট করে নেওয়ার পরামর্শ দেওয়া হয় পুলিশের পক্ষ থেকে। এমনই অভিযোগ করেছেন হতাশ চিয়াহ।
চিয়াহ জানিয়েছেন, অভিযুক্ত মহিলার সঙ্গে তাঁর আলাপ হয় ১৯৯৬ সালে। সেই সময় এক বছরের চেয়েও কম সময় প্রণয়বন্ধনে আবদ্ধ ছিলেন তাঁরা। কিন্তু বছর ঘুরতে না ঘুরতেই সেই সম্পর্ক ভেঙে যায়। এর পর চলতি বছরের জুলাই পর্যন্ত মহিলার সঙ্গে কোনও রকম যোগাযোগ ছিল না তাঁর। কোনও রকম প্ররোচনা ছাড়াই আচমকা মল নিক্ষেপের ঘটনা ঘটিয়েছেন তিনি।
চিয়াহ-এর আরও দাবি, ওই মহিলা এই ঘটনা ঘটানোর পর তাঁর কাছে প্রায় ৩১ হাজার টাকা দাবি করেন। মহিলার অভিযোগ তাঁরা যখন একসঙ্গে ছিলেন, তখন নাকি চিয়াহ একটি মোটরবাইক কেনার জন্য ওই টাকা ধার করেছিলেন মহিলার থেকে। যদিও এই কথা সম্পূর্ণ অস্বীকার করেছেন চিয়াহ। তাঁর বক্তব্য, মহিলার সঙ্গে আলাপ হওয়ার আগে থেকেই তাঁর মোটরবাইক ছিল। কাজেই ধার-দেনার প্রশ্নই ওঠে না।
তবে এর পরেও হেনস্থা থেকে বাঁচতে পুলিশের মধ্যস্থতায় টাকা দিতে রাজি হয়েছিলেন ওই ব্যক্তি। কিন্তু তাঁর অভিযোগ টাকা নিয়ে বিষয়টি মেটাতে চাননি ওই মহিলা। উল্টে একবার টাকার কথা শুনে আরও বেশি টাকা চেয়ে বসেন মহিলা। এখন তিনি ৮০ হাজারের বেশি টাকা চাইছেন। বর্তমানে বিবাহিত চিয়াহ ৪ সন্তানের পিতা। সুখের সংসারে বিনা মেঘে বজ্রপাতের মতো এই হেনস্থায় যারপরনাই বিরক্ত তিনি। সেকারনেই ১০ তারিখ সাংবাদিক সম্মেলন ডাকেন তিনি। তাঁরা আশা এবার অন্তত মহিলার বিরুদ্ধে ব্যবস্থা নেবে পুলিশ।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?
সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?