সোমবার ২৭ এপ্রিল ২০২৬
সম্পূর্ণ খবর
পল্লবী ঘোষ | ১৩ সেপ্টেম্বর ২০২৫ ১৮ : ৩৮Pallabi Ghosh
আজকাল ওয়েবডেস্ক: ঘরের মধ্যে ঢুকে পড়েছিল একদল বাঁদর। ভয়ে, আতঙ্কে ছোটাছুটি করতে গিয়ে এক বৃদ্ধার মর্মান্তিক পরিণতি হল। বাঁদরের হামলা থেকে বাঁচতে সিঁড়ি দিয়ে তড়িঘড়ি নামতে গিয়ে গড়িয়ে পড়ে যান। গুরুতর আঘাতে মৃত্যু হয়েছে ৬৫ বছরের ওই বৃদ্ধার।
সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের বালিয়া জেলায়। পুলিশ সূত্রে জানা গেছে, মৃত বৃদ্ধার নাম, কান্তি দেবী। পরিবার সূত্রে জানা গেছে, সিকান্দারপুর থানার অন্তর্গত সিকিয়ান গ্রামে শুক্রবার বিকেলে ছাদে গিয়ে শুকনো কাপড় তুলতে গিয়েছিলেন তিনি। তখনই একদল বাঁদর আচমকা হামলা শুরু করে।
আতঙ্কে প্রথমে চিৎকার চেঁচামেচি করেন ওই বৃদ্ধা। এরপর তড়িঘড়ি ছাদ থেকে পালানোর চেষ্টা করেন। ছাদ থেকে ঘরের নামার সময়েই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে। ছাদের সিঁড়ি থেকে নিয়ন্ত্রণ হারিয়ে গড়িয়ে পড়ে যান বৃদ্ধা। মাথায় গুরুতর চোট লাগে তাঁর। চিৎকারের শব্দ শুনেই পরিবারের সদস্যরা ছুটে আসেন। তড়িঘড়ি করে বৃদ্ধাকে উদ্ধার করে সিকান্দারপুর থানার অন্তর্গত এক স্থানীয় স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়া হয়।
সময় মতো হাসপাতালে নিয়ে যাওয়ার পরেও শেষরক্ষা হয়নি। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে মৃত্যু হয় ওই বৃদ্ধার। তাঁর মৃত্যুতে গোটা গ্রামে শোকের ছায়া। গ্রামবাসীরাও জানিয়েছেন, নিত্যদিন বাঁদরের উৎপাতে গ্রামে নানা দুর্ঘটনা ঘটে। আগেও পুলিশকে অভিযোগ জানিয়েছিলেন তাঁরা। এবার বাঁদরের হামলা থেকে পালাতে গিয়ে এক বৃদ্ধার মর্মান্তিক পরিণতি হল। তবে ঘটনাটি ঘিরে থানায় কোনও অভিযোগ জানায়নি বৃদ্ধার পরিবার। কিন্তু বাঁদরের উপদ্রব ঘিরে ক্ষোভ উগরে দিয়েছে।
প্রসঙ্গত, চলতি বছরে জানুয়ারি মাসে এমন এক ঘটনা ঘটেছিল। কয়েক দিন ধরেই এক গ্রামে বাঁদরের উৎপাতে অতিষ্ঠ বাসিন্দারা। এবার সেই গ্রামেই বাঁদরের হামলায় মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। বাড়ির ছাদ থেকে এক দশম শ্রেণির ছাত্রীকে ঠেলে ফেলে দেয় বাঁদর। উঠোনে পড়তেই মৃত্যু হয়েছে তার। এ ঘটনায় ব্যাপক শোরগোল এলাকা জুড়ে।
সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে খবর, ঘটনাটি ঘটেছে বিহারের সিওয়ান জেলায়। মৃত ছাত্রীর নাম, প্রিয়া কুমার। মঘার গ্রামের বাসিন্দা ছিলেন তিনি। পুলিশ জানিয়েছে, শনিবার ভগবানপুর থানা এলাকায় ঘটনাটি ঘটেছে। দুপুরবেলায় ছাদে বসে পড়াশোনা করছিল ওই ছাত্রী। আচমকা একদল বাঁদর ছাদে চলে আসে। তখন ভয় পেয়ে যায়। কিন্তু ছুটে পালাতে পারেনি ওই ছাত্রী।
ছাদেই ছাত্রীর দিকে বারবার তেড়ে আসছিল বাঁদরগুলি। তার চিৎকার শুনেই বাড়ির লোকজন, প্রতিবেশীরা ছুটে আসেন। কিন্তু বাঁদরের হামলা থেকে তাকে কেউ উদ্ধার করতে পারেননি। বাঁদরের হামলার মাঝেই ছাদের কিনারায় চলে যায় সে। আচমকা একটি বাঁদর তাকে ধাক্কা মারে। ভয় পেয়ে ছাদ থেকে উঠোনে উল্টে পড়ে যায়।
রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে সিওয়ান সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করেন। এ ঘটনার পর কিশোরীর পরিবারের তরফে থানায় কোনও অভিযোগ দায়ের করা হয়নি। ময়নাতদন্তের অনুমতিও দেওয়া হয়নি। কিন্তু চাঞ্চল্য ছড়িয়েছিল ব্যাপক।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?