সোমবার ২৭ এপ্রিল ২০২৬

সম্পূর্ণ খবর

দেশ | দাম কমল লাক্স-লাইফবয় সাবান-ডাভ শ্যাম্পু-কিষাণ জ্যাম-সহ ২২ পণ্যের, ঘোষণা হিন্দুস্তান ইউনিলিভারের

রজিত দাস | ১৩ সেপ্টেম্বর ২০২৫ ১৭ : ৪৬Rajit Das

আজকাল ওয়েবডেস্ক: দাম কমল ডাভ, শ্যাম্পু, কিসান জ্যাম, হরলিক্স, লাক্স এবং লাইফবয় সাবানের। হিন্দুস্তান ইউনিলিভার লিমিটেড (এইচইউএল) একাধিক নিত্যপ্রয়োজনীয় জিনিসের দামে কাটছাঁট করেছে। জিএসটি কমার জেরেই পণ্য কম দামে ভারতবাসীর হাতে তুলে দিতেই বহুজাতিক সংস্থার এই পদক্ষেপ বলে জানানো হয়েছে। সংবাদপত্রের বিজ্ঞাপন প্রকাশ করে দাম কমানোর ঘোষণা করা হয়েছে।

নয়া দাম:
বিজ্ঞাপন অনুসারে, ৩৪০ মিলি ডাভ শ্যাম্পুর বোতল এখন ৪৯০ টাকা থেকে কমে ৪৩৫ টাকায় বিক্রি হবে। চারটি ৭৫ গ্রামের লাইফবয় সাবানের দাম ৬০ টাকা হবে, যা আগে ৬৮ টাকা। ২০০ গ্রামের হরলিক্স জারের দামে ২০ টাকা ছাড় দেওয়া হয়েছে। অর্থাৎ হরলিক্সে দাম ১৩০ টাকা থেকে কমে ১১০ টাকা হয়েছে। কিষাণ জ্যামের দাম ৯০ টাকা থেকে কমে হয়েছে ৮০ টাকা।

সরকার- নির্মাতা এবং আমদানিকারকদের অবিক্রিত পণ্যে নতুন জিএসটি অনুসারে সংশোধিত সর্বোচ্চ খুচরা মূল্য (এমআরপি) ঘোষণা করার অনুমতি দিয়েছে। এই সংশোধনের সময়সীমা চলতি বছরের ৩১ ডিসেম্বর অথবা যত দিন স্টক শেষ না হয়, তার মধ্যে যেটি আগে ঘটবে।
সরকারের সাম্প্রতিক নির্দেশিকা অনুসারে, উৎপাদকদের এক বা একাধিক সংবাদপত্রে সংশোধিত মূল্য সম্পর্কে কমপক্ষে দু'টি বিজ্ঞাপন প্রকাশ করতে হবে। তাদের অবশ্যই ডিলার, রাজ্য এবং কেন্দ্রীয় কর্মকর্তাদের অবহিত করতে হবে।

জিএসটি সংস্কার
৩ সেপ্টেম্বর, জিএসটি কাউন্সিলের ৫৬তম সভা অনুষ্ঠিত হয়। এর সভাপতিত্ব করেছিলেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমন। বৈঠকে সরকার ঘোষণা করে যে, তারা কর স্ল্যাব সংশোধন করছে। দু'টি কর কাঠামো রাখা হয়- পাঁচ এবং ১৮ শতাংশ। আগের ১২ শতাংশ কর স্ল্যাবটি বাতিল করা হয়।

দুধ, পনির, খাখরা, পিৎজা রুটি, রুটি এবং পরোটা-সহ বেশ কয়েকটি খাদ্য পণ্য জিএসটি থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। অন্যদিকে মাখন, ঘি, পনির, কনডেন্সড মিল্ক, জ্যাম, সস, স্যুপ, পাস্তা, নমকিন এবং মিষ্টান্ন পণ্য এখন ৫ শতাংশ জিএসটি আরোপ করা হয়।

এছাড়া, পান মশলা, তামাক, কোল্ড ড্রিঙ্কস, উচ্চমানের গাড়ি, ব্যক্তিগত বিমানের মতো বিলাসবহুল এবং ক্ষতিকারক পণ্যের উপর ৪০ শতাংশ জিএসটি-কর চাপিয়েছে।

কেন্দ্রীয় খাদ্য ও ক্রেতা সুরক্ষা মন্ত্রী প্রহ্লাদ যোশি ‘এক্স’ (আগের টুইটার) এ জানিয়েছেন যে, “নতুন জিএসটি হার অনুযায়ী, নির্মাতা এবং আমদানিকারকরা ৩১ ডিসেম্বর, ২০২৫ পর্যন্ত (বা স্টক শেষ না হওয়া পর্যন্ত) অবিক্রিত জিনিসের এমআরপি সংশোধন করতে পারবেন।”

আরও পড়ুন- এটি ভারতের অন্যতম বড় রেল স্টেশন, সূচনার দিন দেশজুড়ে ছুটি ছিল, সম্মান জানানো হয়েছিল ২১ তোপধ্বনিতে


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সোশ্যাল মিডিয়া