শুক্রবার ২৪ এপ্রিল ২০২৬

সম্পূর্ণ খবর

TheArcArt

কলকাতা | আরও উন্নত বিধ্বংসী যুদ্ধজাহাজ অ্যান্ড্রোথ পেল ভারতীয় নৌসেনা, হস্তান্তর করল কলকাতা গার্ডেনরিচ শিপ বিল্ডার্স

Reporter: গোপাল সাহা | লেখক: অভিজিৎ দাস ১৩ সেপ্টেম্বর ২০২৫ ১৭ : ০৯Abhijit Das

আজকাল ওয়েবডেস্ক: ভারতের সামুদ্রিক প্রতিরক্ষার ইতিহাসে নতুন মাইলফলক রচনা করল গার্ডেনরিচ শিপবিল্ডার্স অ্যান্ড ইঞ্জিনিয়ার্স (জিআরএসই) লিমিটেড। ১৩ সেপ্টেম্বর শনিবার জিআরএসই ভারতীয় নৌবাহিনীর হাতে তুলে দিল আধুনিক প্রযুক্তিতে নির্মিত অগভীর জলের সাবমেরিন-বিধ্বংসী যুদ্ধজাহাজ অ্যান্ড্রোথ (Androth)। এটি আটটি এএসডব্লিউ এসডব্লিউসি (Anti-Submarine Warfare Shallow Water Craft)-এর সিরিজের দ্বিতীয় জাহাজ।

মাত্র চার মাসের ব্যবধানেই ভারতীয় সেনাকে হস্তান্তর

এর আগে ২০২৫ সালের ৮ মে জিআরএসই প্রথম জাহাজ আর্নালা হস্তান্তর করেছিল, যা ১৮ জুন কমিশন করা হয়। মাত্র চার মাসের ব্যবধানেই দ্বিতীয় জাহাজ সরবরাহ করে গার্ডেনরিচ শিপবিল্ডার্স আবারও তাদের দক্ষতা ও সময়নিষ্ঠতার প্রমাণ দিল। নৌবাহিনীর পক্ষে অ্যান্ড্রোথ গ্রহণ করেন পূর্ব নৌ-সেনা কমান্ডের (ইএনসি) টেকনিক্যাল চিফ অফ স্টাফ রিয়ার অ্যাডমিরাল রাভনিশ শেঠ।

দেশীয় নৌ-সারফেস গান সহ সজ্জিত এই যুদ্ধজাহাজ

লাক্ষাদ্বীপ দ্বীপপুঞ্জের অ্যান্ড্রোথ দ্বীপের নামে নামাঙ্কিত এই যুদ্ধজাহাজে রয়েছে দেশীয়ভাবে তৈরি ৩০ মিমি নৌ-সারফেস গান (NSG)। যা জিআরএসই নিজস্বভাবে উৎপাদন করেছে। এ ছাড়াও রয়েছে উন্নত কমব্যাট ম্যানেজমেন্ট সিস্টেম, হালকা টর্পেডো ও সাবমেরিন-বিধ্বংসী রকেট। এর ফলে, উপকূলবর্তী অগভীর জলে নজরদারি, অনুসন্ধান ও সাবমেরিন দমন সব ক্ষেত্রেই জাহাজটি হবে কার্যকর।

আরও পড়ুন: দক্ষিণেশ্বর মেট্রো স্টেশনে খুনের পিছনে ছিল না কোনও প্রণয়ঘটিত বিষয়, অভিযুক্তকে জেরা করে আসল কারণ জানতে পারল পুলিশ

এই যুদ্ধজাহাজ আত্মনির্ভরতার প্রতীক

এই জাহাজ নির্মাণে প্রায় ৮৮ শতাংশ দেশীয় সামগ্রী ব্যবহার করা হয়েছে। সরকারের ‘মেক ইন ইন্ডিয়া’ উদ্যোগকে এগিয়ে নিয়ে যেতে জিআরএসই যে কতটা প্রতিশ্রুতিবদ্ধ, তারই প্রমাণ অ্যান্ড্রোথ।

কী কী বিশেষ ক্ষমতা রয়েছে এই যুদ্ধ জাহাজের

অ্যান্ড্রোথ তিনটি মেরিন ডিজেল ইঞ্জিনচালিত ওয়াটার জেটের সাহায্যে উচ্চগতিতে চলাচল করতে পারে। মাত্র ২.৭ মিটার গভীর জলেও এটি সাবলীলভাবে চলতে সক্ষম। ফলে উপকূলবর্তী অগভীর অঞ্চলেও সহজেই সাবমেরিন হুমকি শনাক্ত ও প্রতিরোধ সম্ভব হবে। প্রতিটি জাহাজে থাকবেন ৫৭ জন কর্মী, যার মধ্যে সাতজন কর্মকর্তা।

আরও পড়ুন: আরজি করের ডাক্তারি পড়ুয়ার মৃত্যু মালদহে, খুন না কি আত্মহত্যা? প্রেমিকের বিরুদ্ধে অভিযোগ পরিবারের

জিআরএসই-র ভবিষ্যৎ পরিকল্পনা কী কী

বর্তমানে সংস্থাটি আরও ১৩টি আধুনিক যুদ্ধজাহাজ নির্মাণ করছে। যার মধ্যে রয়েছে দু’টি পি-১৭এ স্টেলথ ফ্রিগেট, ছ’টি এএসডব্লিউ এসডব্লিউসি, একটি বড় জরিপ জাহাজ এবং চারটি নেক্সট জেনারেশন অফশোর প্যাট্রোল ভেসেল। এর বাইরে ২৬টি জাহাজ নির্মাণাধীন, যার মধ্যে ৯টি বিদেশি বাজারের জন্য। শীঘ্রই পাঁচটি নতুন প্রজন্মের করভেট নির্মাণের বড়সড় চুক্তি সম্পন্ন হওয়ার সম্ভাবনাও রয়েছে।

আরও পড়ুন: নেপালের প্রথম বিমান হাইজ্যাক করেছিলেন প্রধানমন্ত্রী পদপ্রার্থী সুশীলার স্বামী! সেটিতে ছিলেন এক জনপ্রিয় ভারতীয় অভিনেত্রী

সমুদ্র প্রতিরক্ষায় ভারতীয় নৌসেনার নতুন শক্তি

বিশেষজ্ঞদের মতে, অ্যান্ড্রোথ নৌবাহিনীর অগভীর জলে সাবমেরিন-বিধ্বংসী ক্ষমতায় গুণগত উন্নতি ঘটাবে। ভারত মহাসাগরীয় অঞ্চলে চীনা সাবমেরিন ও অন্যান্য বহিরাগত শক্তির উপস্থিতি বৃদ্ধির প্রেক্ষিতে এই জাহাজগুলি ভারতের উপকূল সুরক্ষায় আরও দৃঢ় প্রাচীর গড়ে তুলবে।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সোশ্যাল মিডিয়া