শুক্রবার ২৪ এপ্রিল ২০২৬

সম্পূর্ণ খবর

কলকাতা | আরজি করের ডাক্তারি পড়ুয়ার মৃত্যু মালদহে, খুন না কি আত্মহত্যা? প্রেমিকের বিরুদ্ধে অভিযোগ পরিবারের

অভিজিৎ দাস | ১৩ সেপ্টেম্বর ২০২৫ ১৬ : ১১Abhijit Das

আজকাল ওয়েবডেস্ক: আর জি কর মেডিক্যাল কলেজ এবং হাসপাতালের ডাক্তারি পড়ুয়ার মৃত্যু মালদা মেডিক্যাল কলেজ এবং হাসপাতালে। মৃতার প্রেমিকের বিরুদ্ধে আত্মহত্যায় প্ররোচনা দেওয়ার অভিযোগ। অভিযুক্ত মালদা মেডিক্যাল কলেজ অ্যান্ড হসপিটালে এমবিবিএস-এর ছাত্র। মৃতার পরিবারের পক্ষ থেকে ইংরেজ বাজার থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযুক্ত উজ্জ্বল সরেন বলে জানা গিয়েছে। অন্যদিকে, মৃত এমবিবিএস-এর ছাত্রী অনিন্দিতা সরেন আর জি কর মেডিক্যাল কলেজ এবং হাসপাতালে এমবিবিএস পড়ছিলেন। মৃতা দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাটের বাসিন্দা ছিলেন। অভিযুক্ত প্রেমিক উজ্জ্বলের বাড়ি পুরুলিয়াতে। 

জানা গিয়েছে, সোশ্যাল মিডিয়ার ছাড়াও বিভিন্ন অনুষ্ঠানে একে অপরে সঙ্গে পরিচিতি। প্রেমিকের সঙ্গে দেখা করতে অনিন্দিতা মালদা এসেছিলেন। এরপর আচমকাই তিনি অসুস্থ হয়ে পড়েন। তাঁকে মালদা মেডিক্যাল কলেজ এবং হাসপাতালে তাঁকে ভর্তি করা হয়। সঠিক চিকিৎসা হয়নি বলে পরিবারের দাবি। 

ঘটনার পর থেকেই উজ্জ্বল বেপাত্তা। মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে এবং পাশাপাশি তদন্ত শুরু করেছে ইংরেজবাজার থানার পুলিশ।

আরও পড়ুন: দক্ষিণেশ্বর মেট্রো স্টেশনে খুনের পিছনে ছিল না কোনও প্রণয়ঘটিত বিষয়, অভিযুক্তকে জেরা করে আসল কারণ জানতে পারল পুলিশ

মৃতার মা বলেন,'আমাদের জানানো হয় আমার মেয়ে মালদা মেডিক্যালে ভর্তি রয়েছে। এসে দেখি তার মুখ দিয়ে গ্যাঁজলা উঠছে। এরপর ওকে কলকাতায় 'রেফার' করে  দেওয়া হয়। কলকাতা নিয়ে যাওয়ার পথেই সুজাপুরের কাছে আমার মেয়ের মৃত্যু হয়। আমি নিজে ইংরেজবাজার থানায় অভিযোগ করেছি। এই ঘটনার তদন্ত চাই এবং অভিযুক্তের শাস্তি চাই।'
 তাঁর অভিযোগ, 'দুজনের মধ্যে খুব গন্ডগোল ছিল। আমার মেয়ে সামাজিক বিয়ের জন্য  বলছিল। ছেলেটি রাজি হয়নি‌। এই জন্যই আমার মেয়ের মৃত্যু হয়েছে। মালদা মেডিক্যাল কলেজে ভর্তি থাকা সত্ত্বেও মেয়ে চিকিৎসা পায়নি।  এক বছর ধরে সম্পর্ক গড়ে উঠেছিল দুজনের। ওরা  বিয়ে করেছিল মন্দিরে। কিন্তু আমার মেয়ে সামাজিকভাবে বিয়ে করতে চেয়েছিল। সেই কারণে মানসিক অত্যাচার করত ছেলেটি। আমার মেয়ের মোবাইলে আজেবাজে মেসেজ করত।'

আরও পড়ুন: নেপালের প্রথম বিমান হাইজ্যাক করেছিলেন প্রধানমন্ত্রী পদপ্রার্থী সুশীলার স্বামী! সেটিতে ছিলেন এক জনপ্রিয় ভারতীয় অভিনেত্রী

এই বিষয়ে উজ্জ্বল সরেনকে প্রশ্ন করা হলে তিনি বলেন,'আগে উকিলের সঙ্গে কথা বলব।তারপর যা বলার সংবাদ মাধ্যমে বলব।' এই ঘটনা নিয়ে মালদা মেডিক্যাল কলেজ অ্যান্ড হসপিটালের এমএসভিপি ডাঃ প্রসেনজিৎ বর বলেন, 'ঘটনা জানা নেই। বিস্তারিত খোঁজ নিয়ে তারপর বলতে পারব।'

বৃহস্পতিবার রাতেই কলকাতার যাদবপুর বিশ্ববিদ্যালয়ে এক ছাত্রীর অস্বাভাবিক মৃত্যুর ঘটনা ঘটে। ইউনিয়ন রুম সংলগ্ন পুকুর থেকে উদ্ধার হয় ইংরেজি বিভাগের তৃতীয় বর্ষের ওই পড়ুয়ার দেহ। ঘটনায় তদন্ত চলছে। সেই ঘটনার পরদিনই ছাত্রীমৃত্যুর ঘটনা ঘটল মালদহে।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সোশ্যাল মিডিয়া