মঙ্গলবার ২৮ এপ্রিল ২০২৬
সম্পূর্ণ খবর
সোমা মজুমদার | ১৩ সেপ্টেম্বর ২০২৫ ১৫ : ৩৯Soma Majumder
আজকাল চুল পড়া ও পাতলা হয়ে যাওয়ার সমস্যায় ভুক্তভোগী আট থেকে আশি। ব্যস্ত জীবনযাপন, স্ট্রেস, দূষণ, অস্বাস্থ্যকর খাবার এমনকী বংশগত কারণেও এই সমস্যা দেখা দেয়। তবে বিশেষজ্ঞদের মতে, চুলের ঘনত্ব ও শক্তি ধরে রাখতে কিছু নির্দিষ্ট পুষ্টি অত্যন্ত জরুরি। আসলে চুল পাতলা হয়ে যাওয়া বা অতিরিক্ত ঝরে পড়া শুধু বাহ্যিক সৌন্দর্যের সমস্যা নয়, বরং শরীরে পুষ্টির ঘাটতিরও সংকেত। তাই সঠিক খাদ্যাভাস বজায় রাখলে অকাল চুল পড়া ও পাতলা হওয়ার গতি অনেকটাই কমানো সম্ভব।
১. প্রোটিন: চুল মূলত কেরাটিন নামের একটি প্রোটিন দিয়ে তৈরি। তাই প্রোটিনের ঘাটতি হলে চুল ভঙ্গুর হয়ে যায়, সহজেই ছিঁড়ে যায় এবং পাতলা হয়ে পড়ে। রোজের পাতে ডিম, মাছ, মুরগির মাংস, দুধ-দই-পনির, শিম ও ডাল জাতীয় খাবার রাখুন।
২. আয়রন: রক্তের মাধ্যমে আয়রন চুলের গোড়ায় অক্সিজেন পৌঁছে দেয়। লোহার অভাব হলে চুল পুষ্টি না পেয়ে ঝরে যেতে শুরু করে, বিশেষ করে মহিলাদের ক্ষেত্রে এই সমস্যা দেখা দেয়। আয়রনের ঘাটতি মেটাতে লাল মাংস, মুরগির মাংস, পালং শাক, মসুর ডাল, বিনস খান।

৩. ভিটামিন ডি: চুলের গোড়ায় নতুন ফলিকল তৈরি করতে ভিটামিন ডি খুবই জরুরি। এর অভাবে চুল পড়া ও পাতলা হওয়ার প্রবণতা বেড়ে যায়। ভিটামিন ডি-এর অন্যতম উৎস সূর্যের আলো। এছাড়া ডিমের কুসুম, মাছ থেকেও ভিটামিন পাওয়া যায়। প্রয়োজন হলে চিকিৎসকের পরামর্শে সাপ্লিমেন্ট খান।
৪. ভিটামিন বি কমপ্লেক্স: বায়োটিন (বি৭) কেরাটিন গঠন করে, চুলকে শক্ত রাখে। ভিটামিন বি১২রক্ত তৈরি করে, ফলে চুলের গোড়ায় অক্সিজেন পৌঁছায়। ফোলেট নতুন কোষ গঠনে সাহায্য করে, যা চুলের বৃদ্ধির জন্য প্রয়োজনীয়।ডিম, দুধ, পাতাযুক্ত শাকসবজি, বাদাম ও ডালজাতীয় খাবার খেলে ভিটামিন বি কমপ্লেক্সের ঘাটতি মিটবে।
৫. ভিটামিন এ, সি, ই: মাথার ত্বকে প্রাকৃতিক তেল তৈরি করে ভিটামিন এ যা চুল শুকিয়ে যাওয়া থেকে বাঁচায়। ভিটামিন সি কোলাজেন তৈরি করে, চুলের গঠন মজবুত করে। রক্ত সঞ্চালন বাড়ায় ভিটামিন ই। ফলে চুলে পুষ্টি পৌঁছায় এবং ফ্রি র্যাডিক্যালের ক্ষতি কমে। গাজর, কমলালেবু, লেবু, আম, পালং শাক, বাদাম, সূর্যমুখীর বীজ ইত্যাদিতে এই সব ভিটামিন পাবেন।
৬. ওমেগা-৩ ফ্যাটি অ্যাসিড: এটি মাথার ত্বকের প্রদাহ কমায়, আর্দ্রতা ধরে রাখে এবং চুলের বৃদ্ধির স্বাভাবিক চক্র বজায় রাখে। গবেষণায় দেখা গেছে, নিয়মিত ওমেগা-৩ এবং ওমেগা-৬ খেলে মহিলাদের চুল পড়া প্রায় ৮৯% পর্যন্ত কমে যায়। স্যামন, সার্ডিন, টুনা মাছ, আখরোট, ফ্ল্যাক্স সিড ও চিয়া সিডে এই পুষ্টি পাওয়া যায়।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?
সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?