মঙ্গলবার ২৮ এপ্রিল ২০২৬

সম্পূর্ণ খবর

Scientists turn biological clock reverse in mice could lead to Human Immortality

লাইফস্টাইল | ইতিহাসে এই প্রথম! বয়স্ক ইঁদুরকে ফের তরুণ বানালেন বিজ্ঞানীরা, এর পর কি অমরত্ব পাবে মানুষ?

আকাশ দেবনাথ | ১৩ সেপ্টেম্বর ২০২৫ ১৫ : ১৯Akash Debnath

আজকাল ওয়েবডেস্ক: বার্ধক্যকে জয় করে যৌবনে ফিরে যাওয়ার স্বপ্ন দেখে মানুষ। এত দিন তা ছিল কেবলই কল্পবিজ্ঞান বা রূপকথার গল্প। কিন্তু এ বার সেই স্বপ্নকে বাস্তব করার পথে এক বিরাট পদক্ষেপ করলেন বিজ্ঞানীরা। এই প্রথমবার কোষ অক্ষত রেখে তার জৈবিক ঘড়ির কাঁটা উল্টো দিকে ঘোরাতে সক্ষম হলেন তাঁরা। ‘পার্শিয়াল সেলুলার রিপ্রোগ্রামিং’ নামক এই যুগান্তকারী পদ্ধতিতে বয়স্ক কোষকে তারুণ্যে ফেরানো সম্ভব হয়েছে। যা চিকিৎসা বিজ্ঞানের ইতিহাসে এক নতুন দিগন্ত খুলে দিল বলেই মত বিশেষজ্ঞদের।

এই পদ্ধতির মূলে রয়েছে ‘ইয়ামানাকা ফ্যাক্টরস’ (Oct4, Sox2, Klf4, Myc বা OSKM) নামে পরিচিত চারটি প্রোটিন। এই প্রোটিন বা ফ্যাক্টরগুলি কোষের উপর এমনভাবে কাজ করে, যাতে কোষটি বার্ধক্যের ছাপগুলি মুছে ফেলে তরুণ অবস্থায় ফিরে যায়। তবে এই প্রক্রিয়াটি সম্পূর্ণ রিপ্রোগ্রামিং-এর থেকে আলাদা। সম্পূর্ণ রিপ্রোগ্রামিং পদ্ধতিতে কোষ তার নিজস্ব পরিচয় হারিয়ে একটি অপরিণত ‘প্লুরিপোটেন্ট স্টেম সেলে’ পরিণত হয়। অর্থাৎ চোখের কোষ হোক বা কিডনির কোষ, দুই’ই স্টেম সেলে রূপান্তরিত হয়। কিন্তু নতুন এই আংশিক রূপান্তর পদ্ধতিতে কোষ তার নিজস্ব পরিচয় ও কার্যকারিতা বজায় রেখেই নবযৌবন লাভ করে। সহজ কথায়, পুরনো বাড়িকে ভেঙে নতুন করে গড়া নয়, বরং দক্ষতার সঙ্গে মেরামত করে তাকে আগের অবস্থায় ফিরিয়ে দেওয়ার মতোই এই প্রক্রিয়া।

এই গবেষণার সবচেয়ে বড় প্রমাণ মিলেছে এক যুগান্তকারী পরীক্ষায়। বিজ্ঞানীরা বয়স্ক ইঁদুরের বার্ধক্য ও গ্লুকোমা জনিত দৃষ্টিশক্তি হ্রাসকে প্রতিহত করতে সফল হয়েছেন। আংশিক রিপ্রোগ্রামিং পদ্ধতির প্রয়োগে তাদের চোখের ক্ষতিগ্রস্ত রেটিনার কোষগুলি ফের যৌবন ফিরে পায় এবং মস্তিষ্কে সঙ্কেত পাঠানোর ক্ষমতা লাভ করে। ফলস্বরূপ, প্রায় অন্ধ ইঁদুরগুলির দৃষ্টিশক্তি প্রায় আগের অবস্থায় ফিরে আসে। বয়স্ক প্রাণীর দৃষ্টিশক্তি পুনরুদ্ধারের ঘটনা বিজ্ঞানের ইতিহাসে এই প্রথম, যা প্রমাণ করে যে কোষের পরিচয় না মুছেও তার ‘এপিজেনেটিক ক্লক’ বা বয়সের ঘড়িকে উল্টো দিকে ঘুরিয়ে দেওয়া সম্ভব।
আরও পড়ুন: পর্ন দেখলে লিঙ্গ শিথিলতার আশঙ্কা বাড়ে? বিস্ফোরক তথ্যে চিন্তা বাড়ালেন গবেষকরা

দৃষ্টিশক্তি পুনরুদ্ধারই নয়, এই পদ্ধতির আরও অনেক সুফল মিলেছে। গবেষকেরা দেখেছেন, এটি ইঁদুরের অন্যান্য অঙ্গপ্রত্যঙ্গের বার্ধক্যের লক্ষণগুলিকেও হ্রাস করতে সক্ষম। এবং এই পদ্ধতি তাদের শারীরিক কর্মক্ষমতা উল্লেখযোগ্যভাবে বাড়িয়ে দিয়েছে। সল্ক ইনস্টিটিউটের গবেষণা থেকে জানা গিয়েছে, এই পদ্ধতি কোষের বয়সের ছাপ বা ডিএনএ মিথাইলেশন প্যাটার্নকে আগের অবস্থায় ফিরিয়ে দেয়, জিনের কার্যকারিতায় ভারসাম্য আনে এবং কোষের বিপাক ক্রিয়াকে উন্নত করে। তাৎপর্যপূর্ণভাবে, এই চিকিৎসার ফলে ইঁদুরগুলির আয়ুও অনেকটাই বৃদ্ধি পেয়েছে।
আরও পড়ুন: পর্ন দেখলে লিঙ্গ শিথিলতার আশঙ্কা বাড়ে? বিস্ফোরক তথ্যে চিন্তা বাড়ালেন গবেষকরা

চিকিৎসা বিজ্ঞানের জগতে এই আবিষ্কার এক নতুন বিপ্লবের সূচনা করতে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। যদিও মানুষের উপর এর প্রয়োগ এখনও বহু দূরের পথ, তবে এই সাফল্য এমন এক ভবিষ্যতের দরজা খুলে দিল, যেখানে হয়তো বার্ধক্যজনিত রোগগুলিকে প্রতিহত করা আর কঠিন হবে না। দীর্ঘ দিন পর্যন্ত নিজের কোষ ও অঙ্গপ্রত্যঙ্গকে তরুণ রাখা সম্ভব হবে।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?

সোশ্যাল মিডিয়া