মঙ্গলবার ২৮ এপ্রিল ২০২৬
সম্পূর্ণ খবর
সোমা মজুমদার | ১৩ সেপ্টেম্বর ২০২৫ ১৪ : ১৯Soma Majumder
মহিলাদের মধ্যে ছিপছিপে চেহারা বিশেষত কোমর সরু রাখার ঝোঁক দেখা যায়। অনেক পুরুষদের সুঠাম চেহারায় কোমর ভারী পছন্দ নয়। তবে কোমরের মাপ শুধু সৌন্দর্যের ব্যাপার নয়, স্বাস্থ্যের গুরুত্বপূর্ণ সূচকও। কোমরের মাপে লুকিয়ে থাকতে পারে অনেক জটিল রোগের ঝুঁকি! অর্থাৎ একটি নির্দিষ্ট মাপের বেশি কোমর হলে শরীরে হানা দিতে পারে প্রাণঘাতী রোগও।
শুধু বাহ্যিক চর্বি নয়, আসল বিপদ হল ভিসেরাল ফ্যাট বা অঙ্গ-প্রত্যঙ্গ ঘিরে থাকা চর্বি। যা বাইরে থেকে অনেক সময় বোঝা যায় না, কিন্তু এটি শরীরের ভেতরে ধীরে ধীরে মারাত্মক ক্ষতি করে। বিশেষজ্ঞদের মতে, শরীরের অন্যান্য অংশের মেদের চেয়ে ভিসেরাল ফ্যাট বেশি ক্ষতিকর। কোমরের চারপাশে জমা ফ্যাট নীরবে ভয়ঙ্কর রোগ ডেকে আনে। সেক্ষেত্রে যদি কারও কোমরের মাপ ৩৪ ইঞ্চির বেশি হয়, তবে অবিলম্বে সাবধান হওয়া দরকার, কারণ এই অবস্থা একাধিক রোগের ঝুঁকি বহুগুণ বাড়িয়ে দেয়।
কেন কোমরের মাপ গুরুত্বপূর্ণ? আসলে শরীরের ওজন যতটা গুরুত্বপূর্ণ, কোমরের মাপ ততটাই। কারণ কোমরের চারপাশে জমা চর্বি লিভার, প্যানক্রিয়াস ও হৃদ্যন্ত্রের আশপাশে গিয়ে জমা হয়। তাহলে কোমরের মাপ নিয়ন্ত্রণে না থাকলে কোন কোন সমস্যা হতে পারে, জেনে নিন-

* ইনসুলিন রেজিস্ট্যান্স বাড়ে, যা ডায়াবেটিসের কারণ হয়।
* রক্তচাপ অস্বাভাবিকভাবে বৃদ্ধি পায়।
* দীর্ঘমেয়াদে ফ্যাটি লিভার, হৃদরোগ এবং ক্যানসারের ঝুঁকি তৈরি হয়।
চিকিৎসকেরা বলছেন, কোমরের মাপ ৩৪ ইঞ্চির ওপরে হলে নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা জরুরি। পাশাপাশি প্রতিদিন কমপক্ষে ৩০ মিনিট হাঁটা বা ব্যায়াম করা উচিত। চিনি, ভাজাপোড়া ও অতিরিক্ত কার্বোহাইড্রেট এড়িয়ে চলতে হবে।পর্যাপ্ত ঘুম ও স্ট্রেস ম্যানেজমেন্ট করতে হবে।এছাড়া নিয়মিত রক্তচাপ ও ব্লাড সুগার চেক করানো দরকার।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?
সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?