সোমবার ২৭ এপ্রিল ২০২৬
সম্পূর্ণ খবর
রজিত দাস | ১৩ সেপ্টেম্বর ২০২৫ ১৪ : ০৪Rajit Das
আজকাল ওয়েবডেস্ক: গতির বহর আগুনের মত। ঘন্টায় গতিবেগ ১৬০ কিলোমিটার। দিল্লি থেকে মীরাট পৌঁছনো যাবে মাত্র ৬০ মিনিটে। সর্বোচ্চ গতি নিয়ে দেশে সবচেয়ে দ্রুত গতির ট্রেনের তকমা পেল নমো ভারত ট্রেন। পূর্ব দিল্লি থেকে উত্তরপ্রদেশের মীরাট পর্যন্ত চলা এই ট্রেনের জন্য তৈরি হয়েছে বিশেষ করিডর, যার দৈর্ঘ্য ৫৫ কিমি।
এর আগে, ২০১৬ সালে চালু হওয়া গতিমান এক্সপ্রেস ছিল দেশের প্রথম আধা-উচ্চ গতির ট্রেন, যা বিশেষভাবে নির্মিত ট্র্যাকে হজরত নিজামুদ্দিন এবং আগ্রার মধ্যে ১৬০ কিলোমিটার প্রতি ঘণ্টা গতিতে চলাচল করত। পরে, যখন আধা-উচ্চ গতির ট্রেন সিরিজ বন্দে ভারত চালু করা হয়েছিল, তখন এই ট্রেনও একই সর্বোচ্চ গতিতে চলাচল করেছিল, তবে কেবল এই রুটে।
তবে, কোনও কারণ উল্লেখ না করেই রেলপথ মন্ত্রক ২০২৪ সালের ২৪ জুন, গতিমান এক্সপ্রেস ও বন্দে ভারতের গতি ১৬০ থেকে কমিয়ে প্রতি ঘণ্টায় ১৩০ কিলোমিটার করার সিদ্ধান্ত নেয়। বর্তমানে, ভারতীয় রেল নেটওয়ার্কে সব ট্রেনের সর্বোচ্চ গতিসীমা প্রতি ঘণ্টায় ১৩০ কিলোমিটার। ফলে নমো ভারত ট্রেনই হয়ে উঠল দেশের দ্রুততম ট্রেন।
পূর্ব দিল্লি থেকে উত্তরপ্রদেশের মীরাট পর্যন্ত পথের আপাতত ৫৫ কিলোমিটার এলাকা জুড়ে এই করিডরে শুরু হয়ে ট্রেন চলাচল। যা আগামী দিনের করিডরের সঙ্গেই চলবে ৮২.১৫ কিলোমিটার পর্যন্ত। পূর্ব দিল্লির নিউ অশোক নগর এবং উত্তর প্রদেশের দক্ষিণ মিরাটের মধ্যে চলাচলকারী নমো ভারতের মোট ১৬টি স্টেশন রয়েছে। এই রুটের ১১টি স্টেশনের মধ্যে কয়েক সেকেন্ডের জন্য সর্বোচ্চ ১৬০ কিলোমিটার প্রতি ঘণ্টা গতিতে চলে।
জাতীয় রাজধানী আঞ্চলিক পরিবহন কর্পোরেশন লিমিটেড (এনসিআরটিসিএল) এর কর্মকর্তারা বলেছেন, "দিল্লির সরাই কালে খান থেকে উত্তর প্রদেশের মোদিপুরম পর্যন্ত ১৬টি স্টেশন-সহ ৮২.১৫ কিলোমিটার দীর্ঘ করিডোরটি শীঘ্রই চালু হওয়ার সম্ভাবনা রয়েছে।"
এনসিআরটিসি-এর তরফে একটি প্রেস নোটে বলা হয়েছে যে, পুরো করিডোরটি চালু হয়ে গেলে, তা দিল্লিকে ঐতিহাসিক শহর মিরাটের প্রাণকেন্দ্রের সঙ্গে সংযুক্ত করবে, যেখানে নমো ভারত ট্রেনগুলি এক ঘন্টারও কম সময়ে দূরত্ব অতিক্রম করবে, এবং সমস্ত এনরোস্ট স্টেশনে থামবে।
২০২৩ সাল থেকে দেশের ১৭টি সেকশনে নমো ভারত ট্রেন চালাচ্ছে ভারতীয় রেল। সাধারণ জন্য দ্রুত নিজের গন্তব্যে পৌঁছতে ব্য়বহার হয়ে থাকে এই ট্রেনটি।
আরও পড়ুন- পুজোর আগে সুরাপ্রেমীদের মাথায় হাত! দেশি থেকে বিদেশি মদের হুড়হুড়িয়ে বাড়বে দাম?
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?