মঙ্গলবার ২৮ এপ্রিল ২০২৬

সম্পূর্ণ খবর

TheArcArt

লাইফস্টাইল | দুর্নীতির মোকাবিলায় এআই মন্ত্রী! বিশ্বের মধ্যে প্রথম অভিনব উদ্যোগ নিল কোন দেশ?

নিজস্ব সংবাদদাতা | ১৩ সেপ্টেম্বর ২০২৫ ১৩ : ২৭Soma Majumder

আজকাল জুতো সেলাই থেকে চণ্ডীপাঠ,সবেতেই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (এআই) বা কৃত্রিম বুদ্ধিমত্তার কারসাজি। তাহলে দেশ চালাতেই বা পিছিয়ে থাকবে কেন এই অত্যাধিক প্রযুক্তি! এবার সেই অভিনব উদ্যোগ নিয়েছে আলবেনিয়া। ইতিমধ্যে দুর্নীতি রুখতে সরকারী দরপত্র ও ক্রয়প্রক্রিয়ায় স্বচ্ছতার তদারকি শুরু করেছে কৃত্রিম বুদ্ধিমত্তা ভিত্তিক ভার্চুয়াল মন্ত্রী। নাচ 'ডিয়েলা'।  সরকারি খরচ ও দরপত্র ব্যবস্থায় দুর্নীতি ও পক্ষপাতিত্ব কমিয়ে আনাই এই উদ্যোগের মূল উদ্দেশ্য বলে জানিয়েছেন সেদেশের প্রধানমন্ত্রী এদি রামা। 


আলবেনীয় ভাষায় 'ডিয়েলা' শব্দটির অর্থ 'সূর্য'। জানুয়ারি মাস থেকে এটি ই-আলবেনিয়া নামের অনলাইন প্ল্যাটফর্মে চালু রয়েছে। বর্তমানে নাগরিকদের প্রায় ৯৫ শতাংশ সরকারি পরিষেবা যেমন বিভিন্ন নথিপত্র, আবেদনপত্র ও তথ্যসংক্রান্ত কাজ এই প্ল্যাটফর্মের মাধ্যমে সম্পন্ন হচ্ছে। ডিয়েলা সেখানে নাগরিকদের সহায়তা করছে। তাঁকে সাধারণত ঐতিহ্যবাহী আলবেনীয় পোশাকে ভার্চুয়াল রূপে দেখা যায়।

 

ভবিষ্যতে দরপত্র মূল্যায়ন ও বিজয়ী নির্বাচনের কাজ ধাপে ধাপে এআই-এর হাতে তুলে দিতে চায় আলবেনিয়া সরকার। কারণ সেদেশের প্রসাশনের মতে, এতে মানুষের হস্তক্ষেপ কমবে, আর্থিক স্বচ্ছতা বাড়বে এবং রাজনৈতিক বা প্রশাসনিক পক্ষপাতিত্বের সুযোগ কমবে। সরকারের দাবি, সব ধরনের সরকারি খরচ ও দরপত্র ব্যবস্থা হবে ১০০ শতাংশ স্বচ্ছ ও ন্যায্য।


ঠিক কী কী লাভ হতে পারে-

* দুর্নীতি হ্রাস ও জনআস্থা বৃদ্ধি

* দ্রুত প্রশাসনিক কার্যক্রম সম্পন্ন

* নাগরিকদেএ সরকারি অফিসে যাতায়াতের ঝামেলা কমানো


ডিয়েলা বর্তমানে আলবেনিয়ার প্রশাসনে প্রযুক্তিনির্ভর এক নতুন অধ্যায় সূচনা করেছে। এটি সফল হলে কেবল আলবেনিয়াই নয়, অন্যান্য দেশও দুর্নীতি দমনে একই পথে হাঁটতে পারে। তবে এর সাফল্য নির্ভর করবে কীভাবে সরকার প্রযুক্তির সঙ্গে স্বচ্ছতা ও মানবিক বিবেচনাকে সমন্বয় করতে পারে।


যদিও  বিশেষজ্ঞরা সতর্ক করেছেন, এআই সিস্টেমও মানুষের তৈরি, ফলে তাতে ভুল বা অ্যালগরিদমিক পক্ষপাত থাকতে পারে। হ্যাকিংয়ের ঝুঁকিও থেকে যায়। এছাড়া সব সিদ্ধান্ত কেবল প্রযুক্তির হাতে তুলে দিলে মানবিক দৃষ্টিভঙ্গি ও নৈতিক বিবেচনার ঘাটতি দেখা দিতে পারে। তাই কার্যকর নিয়ন্ত্রণ ও পর্যবেক্ষণ ব্যবস্থা রাখা জরুরি।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?

সোশ্যাল মিডিয়া