মঙ্গলবার ২৮ এপ্রিল ২০২৬

সম্পূর্ণ খবর

Indian origin doctor accused of Misconduct in Canada creates media Buzz

লাইফস্টাইল | রোগীকে অবশ করে চিকিৎসার নামে মুখমিলন করতেন! বিদেশে ভারতের নাম ডোবালেন বিখ্যাত চিকিৎসক

আকাশ দেবনাথ | ১৩ সেপ্টেম্বর ২০২৫ ১৪ : ৫৬Akash Debnath

আজকাল ওয়েবডেস্ক: চিকিৎসককে ভগবানের মতো দেখেন বহু মানুষ! রোগীরা নিজেদের জীবনের ভার ছেড়ে দেন যাঁদের হাতে, সেই চিকিৎসকই এমন কাজ করলেন? শিউরে উঠছেন বহু মানুষ। নেপথ্যে একজন ভারতীয় বংশোদ্ভূত চিকিৎসকের কুকীর্তি। চিকিৎসকের নাম, সুমন খুলবে। সাম্প্রতিক এক মামলায় কানাডার একটি আদালত জানিয়েছে, সুমন চিকিৎসক এবং রোগীর পেশাদারী সম্পর্ক নষ্ট করেছেন। এমনকী রোগীদের যৌন হেনস্থাও করেছেন। 

আদালতের রায় ঘোষণার পরই চিকিৎসা নিয়ামক সংস্থা কলেজ অব ফিজিশিয়ানস অ্যান্ড সার্জনস অফ অন্টারিও কানাডায় বসবাসকারী ওই চিকিৎসকের লাইসেন্স বাতিল করেছে। সংস্থার বক্তব্য, সুমন একজন রোগীর সঙ্গে যৌন সম্পর্ক স্থাপন করেছেন এবং আরও দুই রোগীর সঙ্গে অপেশাদার আচরণ করেছেন। সব ক্ষেত্রেই রোগীর সুরক্ষা সংক্রান্ত আইন ভঙ্গ করেছেন তিনি। পাশাপশি, রোগীদের সঙ্গে তিনি নিজের পেশার বাইরে বেরিয়ে বাণিজ্যিক সম্পর্ক স্থাপন করেছেন। সেকারণেই কেড়ে নেওয়া হয়েছে তাঁর লাইসেন্স।

ঠিক কী কী অভিযোগ রয়েছে চিকিৎসকের বিরুদ্ধে? আদালতের রায়ে উল্লিখিত সবচেয়ে গুরুতর অভিযোগটি ২০১৫ সালের। অভিযোগ সেই সময় এক জিম প্রশিক্ষক চিকিৎসকের সঙ্গে যোগাযোগ করেন ভিটামিন থেরাপির জন্য। কিন্তু সুমন তাঁকে ফিজিও থেরাপি এবং মাসল রিকভারি থেরাপি নেওয়ার পরামর্শ দেন। সেই মতো থেরাপি নিতে রাজি হন ওই জিম ট্রেনার। কিন্তু থেরাপির নামে যৌনাচার শুরু করেন সুমন। প্রথমে প্রোকেইন নামের একটি ওষুধ রোগীর উপর প্রয়োগ করেন চিকিৎসক। এটি অবশ করার ওষুধ। তার পর প্রথমে হাত দিয়ে এবং পরে মুখ দিয়ে রোগীর যৌনাঙ্গ উদ্দীপিত করেন। এর পর শুরু হয় চুম্বন এবং মুখমিলন। রোগীর আরও অভিযোগ, তাঁর গোপনাঙ্গ চেপে ধরে শ্বাস-প্রশ্বাসের ব্যায়াম করতে বলেন চিকিৎসক। যৌনাচারের অভিযোগ অস্বীকার করেননি সুমন। তবে তিনি দাবি করেন, এই সবই হয়েছিল পারস্পরিক সম্মতির ভিত্তিতে।
আরও পড়ুন: মধুচক্র চালানোয় অভিযুক্ত অভিনেত্রী অনুষ্কা দাস! সেক্স র‍্যাকেট থেকে উদ্ধার বাংলা সিরিয়ালের আরও ২ নায়িকা! তুলকালাম মহারাষ্ট্রে 

শুধু যৌন হেনস্থা নয়, রোগীদের সঙ্গে মিলে নিজের ব্যবসা শুরু করার চেষ্টাও করেন ওই চিকিৎসক। আদালতের রায়ে উল্লেখ করা হয়েছে, ওই জিম ট্রেনার ছাড়াও আরও দুই রোগীর সঙ্গে গভীর সম্পর্ক ছিল সুমনের। তাঁদের তিনি চিকিৎসার বাইরে গিয়েও ‘ভালবাসা’ দেবেন বলে প্রতিশ্রুতি দেন। এই সব কিছুই পেশাগত সীমা লঙ্ঘন করার সমতুল্য বলেই মনে করেছে আদালত।

তবে ওই চিকিৎসক অবশ্য এইসব অভিযোগ মানতে নারাজ। তাঁর পাল্টা অভিযোগ, এই কেস সম্পর্কিত বহু তথ্য প্রকাশ্যে আনাই হয়নি। তিনি ও তাঁর পরিবার মামলা চালানোর খরচ জোগাড় করতে হিমশিম খাচ্ছেন, আর সেই কারণেই তাঁর কণ্ঠস্বর চাপা পড়ে যাচ্ছে বলেও দাবি করেছেন চিকিৎসক। তাঁর আরও দাবি, ছোটবেলা থেকেই ভারতীয় সংস্কৃতিতে মানুষ হয়েছেন তিনি। সেই কারণেই ২০০১ সালে পরিবারের অন্যদের মতো চিকিৎসক হিসাবে কর্মজীবন শুরু করেন। ২০১৮ সালে খোলেন নিজস্ব ক্লিনিক। সেখানে রিজেনারেটিভ মেডিসিন, পেপটাইড থেরাপি, এবং অ্যান্টি এজিং থেরাপি দেওয়া হত। এমনকী তিনি কানাডার সর্বপ্রথম পিআরাপি পদ্ধতি অর্থাৎ ‘প্লেটলেট রিচ প্লাজমা’ পদ্ধতিতে চিকিৎসা শুরু করা চিকিৎসকদের মধ্যে অন্যতম। কাজেই এত নামজাদা এক চিকিৎসক এমন কাণ্ড ঘটাবেন তা ভাবতে পারেননি অনেকেই।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?

সোশ্যাল মিডিয়া