সোমবার ২৭ এপ্রিল ২০২৬
সম্পূর্ণ খবর
রজিত দাস | ১৩ সেপ্টেম্বর ২০২৫ ১২ : ৫৪Rajit Das
আজকাল ওয়েবডেস্ক: ঘুষ নেওয়ার অভিযোগে গ্রেপ্তার করা হল ২০১৯ ব্যাচের ওড়িশা অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস (ওএএস) টপার অশ্বিনী কুমার পাণ্ডা-সহ তিন সরকারি আমলাকে। কৃষিজমিতে ভিটে জমিতে রূপান্তর করার জন্য আবেদন করেছিলেন এক ব্যক্তি। সেই আবেদন অনুমোদনের জন্য সম্বলপুর জেলার বামরার তহসিলদার হিসেবে নিযুক্ত (ওএএস) অশ্বিনী কুমার ঘুষ চেয়েছেন বলে অভিযোগ। অভিযোগ পেয়ে ভিজিল্যান্স দপ্তরের তরফে ফাঁদ পাতা হয়। অভিযোগকারীর ড্রাইভারের হাত দিয়ে ঘুষের টাকা নেওয়ার সময় হাতে-নাতে ধরা পড়েন তিনি।
ওড়িশা ভিজিল্যান্স এক বিবৃতিতে জানিয়েছে, "একটি মিউটেশন মামলায় কৃষি জমিকে বসতবাড়িতে রূপান্তর করার জন্য অভিযোগকারীর কাছ থেকে ১৫,০০০ টাকা দাবি করেছিলেন। এই অযৌক্তিক সুবিধা নেওয়ার জন্য পান্ডাকে গ্রেপ্তার করা হয়েছে।"
সম্বলপুরের এসপি (ভিজিল্যান্স) পি কে দ্বিবেদী জানিয়েছেন, অভিযোগকারী প্রায় এক মাস ধরে, কৃষি জমি রূপান্তরের জন্য সরকারি আমলা অশ্বিনী পাণ্ডাকে অনুরোধ করছিলেন। কিন্তু, তিনি কাজের জন্য ২০,০০০ টাকা ঘুষ দাবি করেছিলেন। কিন্তু এত বড় অঙ্কের টাকা দিতে তিনি অপারগ বলে জানান অভিযোগকারী। তখন সে ঘুষের অঙ্ক কমিয়ে ১৫০০ টাকা করে দেন। অনেক অনুনয়-বিনয়তেও কাজ হয়নি।
শেষমেষ কোনও উপায় না দেখতে পেয়ে অভিযোগকারী ভিজিল্যান্স কর্তৃপক্ষের কাছে অভিযোগ জানান সম্বলপুর জেলার বামরার তহসিলদার হিসেবে নিযুক্ত (ওএএস) অশ্বিনী কুমারের বিরুদ্ধে।
সেই অভিযোগের ভিত্তিতে, ভিজিল্যান্স আধিকারিকরা ফাঁদ পাতেন। সরকারি আমলা অশ্বিনী পাণ্ডার গাড়ির চালকের হাত দিয়ে ঘুষের টাকা পাঠানো হয়। সেই সময়ই ওই সরকারি আমলাকে ভিজিল্যান্স অফিসার পি. প্রবীণ গ্রেপ্তার করেন। অশ্বিনী কুমার এবং চালক উভয়কেই আটক করা হয়।
পরবর্তীকালে অস্বনী পাণ্ডার বাড়ি এবং অফিসে তল্লাশি চালিয়ে ৪.৭৩ লক্ষ টাকা নগদ এবং স্বর্ণালঙ্কার উদ্ধার করা হয়।
ভিজিল্যান্স কর্মকর্তাদের মতে, ১৩ জুলাই, ১৯৯২ সালে জন্মগ্রহণকারী অশ্বিনী পাণ্ডা ২০১৯ সালে ওড়িশা পাবলিক সার্ভিস কমিশন পরিচালিত ওডিশা সিভিল সার্ভিস পরীক্ষায় শীর্ষস্থান অর্জন করেন এবং ৩০ ডিসেম্বর, ২০২১ তারিখে বালেশ্বর কালেক্টরের অফিসে ট্রেনিং রিজার্ভ অফিসার হিসেবে সরকারি চাকরি শুরু করেন।
এরপর অশ্বিনী কুমার ময়ূরভঞ্জ জেলার শামাখুন্টা তহসিলদার হিসেবে যোগদান করেন এবং পরে ২০২৫ সালের ১ জুলাই বামরা তহসিলদার হিসেবে বদলি হন।
আরেকটি মামলায়, নয়াগড়ের জেলা শ্রম কর্মকর্তা চিত্তরঞ্জন রাউতকে ২০টি শ্রম কার্ড দেওয়ার বিনিময়ে একজন শ্রমিকের কাছ থেকে ৬,০০০ টাকা ঘুষ নেওয়ার সময় হাতেনাতে ধরা হয়। তাঁকেও দুর্নীতির অভিয়োগে ভিজিল্যান্স আধিকারিকরা তাকে গ্রেপ্তার করেন।
আরেকটি মামলায়, পঞ্চায়েত কর্মকর্তা পুষ্পিতা মহাকুদকে বয়স্ক নাগরিকদের বার্ধক্য পেনশন প্রকল্পের সুবিধা বিতরণের জন্য ৫.৬৮ লক্ষ টাকারও বেশি সরকারি তহবিল আত্মসাতের অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে।
আরও পড়ুন- দেশের ইতিহাসে সবচেয়ে বড় প্রতিরক্ষা চুক্তি, ঘুম উড়ে যাবে পাকিস্তানের...
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?