শুক্রবার ২৪ এপ্রিল ২০২৬
সম্পূর্ণ খবর
সুমিত চক্রবর্তী | ১৩ সেপ্টেম্বর ২০২৫ ১২ : ৪৬Sumit Chakraborty
বিভাস ভট্টাচার্য: সঙ্গে থাকা স্কুল ব্যাগের মধ্যে সবসময় একটি ছুরি থাকত। যদি কেউ মারে তবে সেটা আটকাতে ছুরি 'কাজে' লাগবে। দক্ষিণেশ্বর মেট্রো স্টেশনে খুনের ঘটনায় অভিযুক্ত রানা সিংকে জিজ্ঞাসা করে একথা জানতে পেরেছেন ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের তদন্তকারীরা। তার এই চিন্তাভাবনা দেখে রীতিমতো কপাল কুঁচকে উঠেছে তদন্তকারীদের। ধৃতকে আজ শনিবার আদালতে পেশ করা হবে।
রাজ্য পুলিশের একটি সূত্র জানিয়েছে, জিজ্ঞাসাবাদে অভিযুক্ত জানিয়েছে, শুক্রবার ঘটনার দিন যখন সে মনোজিৎ এবং অন্যান্য পড়ুয়াদের সঙ্গে শ্যামবাজার মেট্রো স্টেশনে ট্রেনের জন্য অপেক্ষা করছিল তখন মনোজিৎ তাকে জিজ্ঞাসা করে সে খৈনি খাবে কি না? রানার দাবি, সে না করলে মনোজিৎ তাকে অশ্লীল ইঙ্গিত করে। রানা সেটা দেখে সঙ্গে সঙ্গে প্রতিবাদ করে এবং মনোজিতের সঙ্গে বচসায় জড়িয়ে পড়ে। কিন্তু ট্রেন চলে আসায় তারা সবাই দক্ষিণেশ্বরগামী ট্রেনে উঠে পড়ে। এরপর ট্রেনের মধ্যেও তার সঙ্গে মনোজিতের হাতাহাতি হওয়ার উপক্রম হয়। কিন্তু সঙ্গী পড়ুয়া এবং কামরার অন্য যাত্রীদের হস্তক্ষেপে সেটা আর গড়াতে পারেনি।
এরপর যখন দক্ষিণেশ্বরে নামে তখন ফের শুরু হয় গোলমাল এবং সেখান থেকে হাতাহাতি। এরপরেই রানা রাগের মাথায় মনোজিতকে ব্যাগ থেকে ছুরি বের করে চালিয়ে দেয়। ছুরির কোপে বুকে গুরুতর আঘাত পায় মনোজিত। বাকিরা যখন মনোজিতের শুশ্রুষায় ব্যস্ত ছিল তখন সেই সুযোগে ঘটনাস্থল থেকে রানা পালিয়ে বরানগর পুরসভার ৮ নম্বর ওয়ার্ডে তার বাড়ি চলে যায়। বাড়ি গিয়ে সে গোটা ঘটনার কথা খুলে বলে। অভিযোগ, পরিবারের একজনের পরামর্শে সে নিজের মোবাইল ফোন সুইচ অফ করে দেয়। এরপর ছুরিটি বাড়ির মধ্যেই একটি নর্দমার মধ্যে ফেলে দেয়। পুলিশ যখন তার বাড়ি যায় তখন রানা সেখানে ছিল না।

সূত্র অনুযায়ী জানা যায়, রানার খোঁজে ঘরে তল্লাশি চালানোর সময় পুলিশের হাতে আসে তাদের রান্নার গ্যাস বুকের বইটি। পরীক্ষা করে তদন্তকারীরা দেখতে পান সেখানে একটি বিহারের ঠিকানা আছে। যেটা পরবর্তী সময়ে রানার বর্তমান ঠিকানায় পাল্টানো হয়েছে। তদন্তকারীরা বুঝতে পারেন অভিযুক্ত বিহারে পালিয়ে যাওয়ার মতলব করতে পারে। সঙ্গে সঙ্গে খোঁজ নিয়ে তদন্তকারীরা জেনে নেন হাওড়া থেকে বিহারগামী ট্রেনের সময়সূচি কী আছে। সেইমতো তদন্তকারীরা রওনা দেন হাওড়ায়। শেষপর্যন্ত পুলিশের অনুমান সত্যি হয়। সন্ধ্যার বিহারগামী ট্রেন ধরতে রানা, তার বাবা, মা ও দিদিকে সঙ্গে করে হাওড়া স্টেশনে ঢুকতেই জাল গুটিয়ে নেয় পুলিশ। ধরা হয় রানাকে। শুক্রবার রাতেই খুনে ব্যবহৃত ছুরিটি পুলিশ উদ্ধার করেছে।
আরও পড়ুন: ব্রিটেনে শিখ মহিলাকে ধর্ষণ, কপালে জুটল আরও অনেক কিছু
এর আগে এই ঘটনার নেপথ্য কারণ হিসেবে সন্দেহ করা হয়েছিল পিছনে কোনো প্রণয়ঘটিত বিষয় থাকতে পারে। কিন্তু রাজ্য পুলিশের ওই সূত্রটি পরিষ্কার জানিয়ে দেয়, ঘটনার পিছনে কোনোরকম প্রণয় বা ওই জাতীয় কিছু নেই। আচমকাই রাগের মাথায় এই ঘটনা ঘটেছে। এর পাশাপাশি আরও যে একটি বিষয় সবাইকে ভাবিয়ে তুলেছে সেটা হল কীভাবে ছুরি নিয়ে একজন যাত্রী মেট্রোর মতো জায়গায় প্রবেশ করল? সেখানে যে নজরদারির অভাব ছিল সেটা এই ঘটনায় একেবারেই প্রমাণ হয়ে যায়।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?