শুক্রবার ২৪ এপ্রিল ২০২৬

সম্পূর্ণ খবর

কলকাতা | প্রস্রাবের শহর: লজ্জা! অভিনব সমাধানে নতুন পদক্ষেপ, রেকর্ড নথিভূক্ত হবে আধার কার্ডে!

অভিজিৎ দাস | ১৩ সেপ্টেম্বর ২০২৫ ১২ : ৩১Abhijit Das

গোপাল সাহা: শহর কলকাতা আজও এক অদ্ভুত খেলায় মেতে থাকে। সেই খেলার নাম প্রকাশ্যে মূত্রত্যাগ। ছোটবেলার লুকোচুরি খেলার মতোই, বড়বেলায়ও শহরবাসী বিশ্বাস করে— “পুলিশ-পুরসভা ধরবে না, এই খেলায় জিতব আমিই।”

রোল-চাউমিনের বিলাস, আর সঙ্গে শহর নোংরা করার আনন্দ

উত্তর কলকাতার ব্যস্ত রেলস্টেশন লাগোয়া রোল কর্নার। সন্ধে নামতেই ভিড় জমে মহাষ্টমীর ঠাকুর দেখার লাইনের মতো। গরম গরম এগরোল, চাউমিন, ঝাল মরিচ। দাম ৪০, ৫৫, ৬০ টাকা সব খরচ করতে দ্বিধা নেই। কিন্তু খাওয়া শেষ হতেই গল্পের মোড় ঘোরে। কয়েক কদম দূরে এক পুরনো, জীর্ণ দেওয়ালের সামনে লাইনে দাঁড়িয়ে পড়েন খদ্দেরেরা— রোবটের মতো একসঙ্গে ‘প্রস্রাব উৎসব’।

একজনকে থামাতে গিয়ে প্রশ্ন করেছিলাম, ‘লজ্জা করে না?’

আমার আওয়াজ যতটা উঁচু করতে পারি, তার থেকেও জোরে উঠেছিল। অথচ আশ্চর্যের বিষয়, ছেলেটির চোখে লজ্জার চিহ্ন নেই, আছে কেবল অদ্ভুত চিন্তাহীন চাহনি। যেন এটাই শহরের অলিখিত নিয়ম।

আরও পড়ুন: মেট্রো স্টেশনে সহপাঠীকে খুন করে পালিয়ে যাওয়ার চেষ্টা, হাওড়া স্টেশন থেকে ধরা পড়ল অভিযুক্ত

প্রশাসনের দ্বন্দ্ব: কার কাজ এটা?

খোঁজ নিয়ে জানা গেল, এই অপরাধে কে জরিমানা করবে, তার কোনও নির্দিষ্ট নির্দেশই নেই। পুলিশ বলে, দায় পুরসভার। পুরসভা বলে, দায় পুলিশের। পুলিশ আবার বলছে, “আমাদের আরও হাজার কাজ আছে, ট্রাফিক পুলিশ করুক।”

এদিকে পাড়ার দাদারা গম্ভীর গলায় হুমকি দেন, “দায়িত্বটা একবার আমাদের দিন, তারপর দেখুন!”

ফলাফল? কিছুই নয়। শুধু দৃশ্যদূষণ আর দুর্গন্ধ বাড়তে থাকে।

অভিনব সমাধানের খোঁজ!

এক সমাজতাত্ত্বিকের মতে, এর সমাধান আছে। যেমন আছে সিবিল স্কোর, তেমনি হতে পারে সোশ্যাল ভদ্রতা স্কোর।
ধরা যাক, আধার বা প্যান কার্ডের সঙ্গে যুক্ত থাকল ‘প্রস্রাব রেকর্ড’। কে কত বার ধরা পড়েছন, শহরের কোথায় কোথায় নোংরা করেছন। চাকরির ইন্টারভিউতে প্রশ্নকর্তা যদি বলে ওঠেন—
“আপনার বায়োডাটা তো দারুণ! কিন্তু দেখছি, গত সপ্তাহেই একবার ধরা পড়েছেন ‘প্রকাশ্যে মূত্রত্যাগ’-এর জন্য। অফিসের পিছনেও কি তাই করবেন?”

ভাবুন তো, তখন কেমন ঠান্ডা ঘাম ঝরবে!

জরিমানার রহস্যময় অঙ্ক

শহরের দেওয়ালে দেওয়ালে লেখা রয়েছে, ‘এখানে প্রস্রাব করিবেন না। করিলে ৫০ টাকা জরিমানা।’ কোথাও লেখা, ২০০ টাকা, কোথাও ১৫০০ টাকা। কোথাও আবার বিশাল কাঁচির চিহ্ন। 

কিন্তু আশ্চর্য জনতা এসবের তোয়াক্কা করে না। বরং সাবধানবাণীর অক্ষর গায়েব হয়ে গিয়ে কখনও পড়ে, ‘এখানে প্রস্রাব করিবেন। না করিলে জরিমানা’।

বিজ্ঞপ্তির এই বিকৃত রূপেই যেন স্বস্তি খুঁজে পায় নাগরিকেরা!

বিদেশি বিস্ময়, স্থানীয় অভ্যাস

লন্ডনে জন্মানো আমার এক আত্মীয় কলকাতায় এসে হতবাক। রাস্তায় প্লাস্টিক মোড়ক না ফেলে সে বাড়ি অবধি নিয়ে যায়। অথচ শহরের গা ঘেঁষে ‘প্লিজ ডু নট ইউরিনেট হিয়ার’ লেখা দেখে সে জিজ্ঞেস করেছিল, “এগুলো কেন ঝোলানো? পাবলিক প্লেসে মানুষ হঠাৎ এমনটা করবে কেন?”

তাঁর চোখের বিস্ময় আমি এড়িয়ে যেতে চেয়েছিলাম, কিন্তু সত্যিই প্ল্যাকার্ড ঝোলানোর মতো পরিস্থিতি তৈরি করেছি আমরাই।

আসল কথা হল, যত জরিমানা, প্ল্যাকার্ড, হুঁশিয়ারিই দেওয়া হোক, সমস্যার সমাধান হবে না যদি নাগরিক চেতনা না জাগে। শহরকে নিজের বলে ভাল না বাসলে, দেওয়াল থেকে লেখা উঠে গিয়ে যতই বলুক— “এখানে প্রস্রাব করিবেন”— আমরা হেসেই উড়িয়ে দেব।

কিন্তু যদি একদিন সত্যিই ‘ভদ্রতা স্কোর’ চালু হয়, তখন হয়তো শহরের দেওয়াল বাঁচবে, আর নাগরিকরাও শিখবে, লজ্জার জায়গায় লজ্জা করা উচিত।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সোশ্যাল মিডিয়া