শুক্রবার ২৪ এপ্রিল ২০২৬
সম্পূর্ণ খবর
রজত বসু | ১৩ সেপ্টেম্বর ২০২৫ ১২ : ২০Rajat Bose
আজকাল ওয়েবডেস্ক: সপ্তাহান্তে ফের ভোগান্তিতে পড়বেন রেলযাত্রীরা। শনিও রবিবারের মধ্যে একগুচ্ছ লোকাল ট্রেন বাতিল থাকছে শিয়ালদহ শাখায়। কাজ হবে শিয়ালদহ ও বিধাননগর স্টেশনের মধ্যে, সে কারণেই পাওয়ার ব্লকের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে পূর্ব রেল। ১৩ সেপ্টেম্বর শনিবার রাত ১১টা ৩০ থেকে ১৪ সেপ্টেম্বর রবিবার ভোর সাড়ে তিনটে পর্যন্ত বাতিল থাকবে একাধিক লোকাল। ইতিমধ্যেই পূর্ব রেলের তরফে বিজ্ঞপ্তি জারি করে ট্রেন বাতিলের কথা জানানো হয়েছে।
রেলের তরফে জানানো হয়েছে, ১৩ তারিখ বাতিল থাকছে, 32249 শিয়ালদহ–ডানকুনি লোকাল, 32252 ডানকুনি–শিয়ালদহ লোকাল, 31447 শিয়ালদহ–নৈহাটি লোকাল, 31450 নৈহাটি–শিয়ালদহ লোকাল।
এদিকে, শুধু লোকাল ট্রেন বাতিলই নয়, একাধিক লোকাল ট্রেনের যাত্রাপথও সংক্ষিপ্ত করা হয়েছে। সে কথাও জানিয়েছে রেল। তালিকায় রয়েছে শান্তিপুর–শিয়ালদহ লোকাল। ১৩ তারিখ 31542 শান্তিপুর–শিয়ালদহ লোকাল চলবে ব্যারাকপুর পর্যন্ত। পাশাপাশি ১৪ তারিখ 31511 শিয়ালদহ–শান্তিপুর লোকালও চলবে ব্যারাকপুর পর্যন্ত।
তবে এই প্রথম নয়, বিগত কয়েক মাস ধরেই লাগাতার ট্রেন বাতিলের ছবি দেখা গিয়েছে হাওড়া, শিয়ালদহ ডিভিশনে। কখনও রেল ট্র্যাকের রক্ষণাবেক্ষণ, আবার কখনও ওভারহেডের কাজ, কখনও সিগন্যালিংয়ের কাজের জন্য বাতিল হয়েছে একাধিক লোকাল ট্রেন। ঘুরপথে চলেছে দূরপাল্লার ট্রেনগুলিও। তবে এবার কাজ হচ্ছে মূলত মধ্যরাতে। তার ফলে যাত্রী দুর্ভোগ খুব বেশি হবে না বলেই মনে করছে ওয়াকিবহাল মহল।
আরও পড়ুন: 'পুজোয় বাড়ি যাব', অনুমতি না মিলতেই শিলনোড়া দিয়ে থেঁতলে খুন নেশা মুক্তি কেন্দ্রের কর্ণধারকে! ...
এটা ঘটনা সামনেই পুজো। বাকি আর মাত্র ১৫ দিন। পুজোর কেনাকাটিতে ব্যস্ত সবাই। তাই রেলও চাইছে কেনাকাটির ব্যস্ত সময়ে যেন ট্রেনের সমস্যায় না ভুগতে হয় মানুষকে।
তার উপর রয়েছে বৃষ্টির আশঙ্কা। শনি ও রবিবার দক্ষিণবঙ্গে রয়েছে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা। তবে বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা, পূর্ব বর্ধমান, নদিয়া, মুর্শিদাবাদে। শনিবার ও রবিবার বৃষ্টির পরিমাণ কমলেও উপকূল–সহ বেশ কিছু জেলাতে বজ্রবিদ্যুৎ–সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকছে। আপাতত ভারী বৃষ্টির সম্ভাবনা নেই দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। সোমবার থেকে ফের বাড়তে পারে বৃষ্টি। দুর্ভোগ বাড়বে মানুষের।
আরও পড়ুন: পাড়ার 'বৌদি'কে নিয়ে পালানোর অভিযোগ বিজেপি নেতার বিরুদ্ধে, দল বলল ওটা ব্যক্তিগত বিষয়...
তবে উত্তরবঙ্গে ভারী বৃষ্টি চলবে। ভারী বৃষ্টি চলবে বুধবার পর্যন্ত। শনিবার ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার এবং জলপাইগুড়ি জেলায়। শনিবার ফের অতিভারী বৃষ্টির সম্ভাবনা আলিপুরদুয়ার জেলাতে। সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাসের সতর্কতা।
তবে বৃষ্টি হলেও দক্ষিণবঙ্গে গরম ও অস্বস্তি বজায় থাকবে। তার উপর ট্রেন বাতিল যোগ হওয়ায় সাধারণ মানুষ সমস্যায় পড়বেন।
আরও পড়ুন: সকালে ঘটা করে তৃণমূলে যোগ, বিকেলেই বিজেপিতে ‘প্রত্যাবর্তন’, বাঁকুড়ায় পঞ্চায়েত সদস্যের কাণ্ডে হইচই
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?