মঙ্গলবার ২৮ এপ্রিল ২০২৬
সম্পূর্ণ খবর
সোমা মজুমদার | ১৩ সেপ্টেম্বর ২০২৫ ১১ : ৩৪Soma Majumder
শরীরের সুস্থতায় প্রোটিন অপরিহার্য। আমাদের মাংসপেশি, হাড়, হরমোন, এনজাইম, এমনকী কোষ গঠনের জন্যও অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রোটিন। বিশেষ করে যারা নিয়মিত ব্যায়াম করেন, খেলোয়াড কিংবা বয়সের কারণে যাদের পেশি ক্ষয়ে যাচ্ছে তাঁদের বেশি প্রোটিন দরকার। তবে অতিরিক্ত অতিরিক্ত প্রোটিন খাওয়া কিন্তু শরীরের জন্য মোটেই ভাল নয়। বেশি প্রোটিন খেলে তা মারাত্মক ক্ষতির কারণ হতে পারে।
কতটা প্রোটিন দরকার
পুষ্টিবিদদের মতে, প্রতিদিন শরীরের প্রতি কেজি ওজন অনুযায়ী প্রোটিনের পরিমাণ হওয়া উচিত প্রায় ০.৮ গ্রাম। অর্থাৎ একজন ৭০ কেজি ওজনের মানুষকে দৈনিক প্রায় ৫৬ গ্রাম প্রোটিন খাওয়াই যথেষ্ট। তবে অনেকেই ‘বডি বিল্ডিং’ বা ‘ফিটনেস ডায়েট’ এর নাম করে এই পরিমাণের চেয়ে অনেক বেশি প্রোটিন খেয়ে থাকেন। এমনকী অনেকে শরীরের প্রতি পাউন্ড ওজনে এক গ্রাম প্রোটিন গ্রহণ করেন, যা দীর্ঘমেয়াদে কিডনি ও অন্যান্য অঙ্গের ওপর চাপ বাড়ায়।
আরও পড়ুনঃ আপনি কতদিন বাঁচবেন? ৫টি সহজ পরীক্ষাই বলে দেবে আপনার আয়ুর রহস্য, জানালেন ফিটনেস কোচ
অতিরিক্ত প্রোটিন খাওয়ার ক্ষতিকর দিক
১. কিডনির ক্ষতি – অতিরিক্ত প্রোটিন ভাঙতে কিডনিকে বেশি কাজ করতে হয়। এর ফলে কিডনিতে চাপ পড়ে এবং দীর্ঘমেয়াদে কিডনি স্টোন কিংবা কিডনি ফেইলিউরের ঝুঁকি তৈরি হয়।
২. হৃদরোগের সম্ভাবনা – প্রোটিনের উৎস যদি হয় লাল মাংস, প্রসেসড মিট বা অতিরিক্ত ফ্যাটযুক্ত প্রাণীজাত তবে কোলেস্টেরল বাড়তে পারে এবং হৃদরোগের ঝুঁকিও বহুগুণ বেড়ে যায়।

৩. হজমের সমস্যা – একঘেয়ে প্রোটিন-ডায়েট কোষ্ঠকাঠিন্য, গ্যাস, পেট ফাঁপা ও হজমে গোলযোগ তৈরি করে।
৪. ক্যানসারের ঝুঁকি – দীর্ঘদিন অতিরিক্ত প্রাণীজ প্রোটিন খেলে কোলন ক্যানসারের আশঙ্কা বাড়তে পারে।
নিরাপদে প্রোটিন বাড়ানোর উপায়
• সচেতনভাবে প্রোটিনের উৎস বাছুন। মাছ, ডিম, দুধ, ডাল, বাদাম ও চর্বিহীন মাংস হল ভালো বিকল্প।
• প্রোটিন যেন দৈনিক মোট ক্যালোরির ১০ থেকে ৩৫ শতাংশ অতিক্রম না করে সেদিকে খেয়ার রাখুন।
• ডায়েটে বৈচিত্র্য রাখা জরুরি। শুধু প্রোটিন নির্ভর খাদ্যাভ্যাসে না গিয়ে শাকসবজি, শস্য, ফল ইত্যাদির সঠিক সমন্বয় রাখতে হবে।
• বিশেষ করে যারা হাই-প্রোটিন ডায়েট শুরু করতে চান, তাদের ডায়েটিশিয়ান বা চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত।
প্রোটিন নিঃসন্দেহে শরীরের জন্য জরুরি, কিন্তু ‘অতিরিক্ত ভালও খারাপ হতে পারে’ — এই প্রবাদ এখানেও সত্যি। তাই শুধু বেশি প্রোটিন নয়, সুষম খাদ্যাভ্যাসই হতে পারে সুস্থ থাকার চাবিকাঠি
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?
সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?