মঙ্গলবার ২৮ এপ্রিল ২০২৬
সম্পূর্ণ খবর
সোমা মজুমদার | ১৩ সেপ্টেম্বর ২০২৫ ১০ : ২৪Soma Majumder
মানুষ কতদিন বাঁচবে তা আগাম বলা কঠিন। তবে শরীরের শক্তি, সহনশীলতা ও অক্সিজেন ব্যবহারের ক্ষমতা অনেক সময় আমাদের আয়ু ও সুস্থ থাকার সম্ভাবনার ইঙ্গিত দেয়। এমনই দাবি করলেন ফিটনেস কোচ ড্যান গো। সম্প্রতি এক ইনস্টাগ্রাম পোস্টে তিনি জানিয়েছেন পাঁচটি সাধারণ ফিটনেস টেস্টের কথা, যা একজন মানুষের শরীর কতটা সক্ষম এবং দীর্ঘায়ুর সম্ভাবনা কতটা সেবিষয়ে সহজেই ধারণা দিতে পারে।
১.কুপার টেস্ট: এই পরীক্ষায় দেখা হয় শরীর কতটা অক্সিজেন ব্যবহার করতে পারে। ১২ মিনিট টানা দৌড়াতে হবে। যিনি বেশি দূরত্ব অতিক্রম করতে পারবেন, তার ভিও২ ম্যাস্ক তত ভাল বলে ধরা হবে। ফিটনেস বিশেষজ্ঞদের মতে, যাদের ভিও২ ম্যাস্ক বেশি, তাঁরা সাধারণত দীর্ঘায়ু হন।
২. সিট-অ্যান্ড-রাইজ টেস্ট: মাটিতে ক্রস-লেগড হয়ে বসে কোনও সহায়তা ছাড়াই উঠে দাঁড়াতে হবে। যদি অনায়াসে ও ভারসাম্য না হারিয়ে উঠে দাঁড়াতে পারেন তবে ধরা হবে শরীরের নমনীয়তা ও শক্তি ভাল আছে। বয়স বাড়লেও এই ক্ষমতা বজায় থাকলে সুস্থ থাকার সম্ভাবনা বাড়ে।
৩. এয়ার স্কোয়াট হোল্ড: চেয়ার ছাড়া এই পরীক্ষায় বসার ভঙ্গি ধরে রাখতে হবে। অন্তত ২ মিনিট ধরে এই ভঙ্গি ধরে রাখতে পারলে তা নিচের দেহের শক্তি ও সহনশীলতার আভাস দেবে। গবেষকরা বলেন, যাদের লোয়ার বডি শক্তিশালী, তারা বার্ধক্যেও সক্রিয় থাকতে সক্ষম হন।
৪. ডেডলিফট: মাটি থেকে ভারোত্তোলনের মাধ্যমে বোঝা যায় শরীরের শক্তি কতটা। কোচের মতে, নিরাপত্তার জন্য ট্র্যাপ বার ব্যবহার করা শ্রেয়। সেক্ষেত্রে নিজের শরীরের ওজন সমান ওজন একটানা ১০ বার তুলতে হবে। এটি প্রমাণ করে আপনি শারীরিকভাবে দৃঢ় ও শক্তিশালী।

৫. ডেড হ্যাং: এটি হাতের গ্রিপ বা ধরার ক্ষমতা যাচাই করে। পুল-আপ বারে ঝুলে থাকতে হবে। পুরুষদের জন্য সময়সীমা ২ মিনিট, আর মহিলাদের জন্য ৯০ সেকেন্ড। গবেষণায় দেখা গেছে যাদের গ্রিপ শক্তিশালী, তাঁদের শরীর বেশি সক্রিয় ও আয়ু তুলনামূলক বেশি।
আরও পড়ুনঃ ওজন কমাতে সারাদিন শুধু ফল খেয়ে থাকেন? শরীরের উপর কোন মারাত্মক প্রভাব পড়ছে জানলে আতঁকে উঠবেন
ফিটনেস কোচের বক্তব্য, “এই পাঁচটি সহজ পরীক্ষা আমাদের শরীরের আসল ফিটনেস স্তর প্রকাশ পায়। এগুলো মেডিক্যাল পরীক্ষার বিকল্প নয়, তবে জীবনধারায় পরিবর্তন আনার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।”
মনে রাখবেন, এই তথ্য মূলত একটি সোশ্যাল মিডিয়া পোস্ট থেকে সংগৃহীত। এগুলো যাচাই করা বৈজ্ঞানিক তথ্য নয় এবং চিকিৎসকের পরামর্শের বিকল্প হিসেবে মনে করা উচিত নয়।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?
সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?