সোমবার ২৭ এপ্রিল ২০২৬
সম্পূর্ণ খবর
সুমিত চক্রবর্তী | ১৩ সেপ্টেম্বর ২০২৫ ১০ : ২০Sumit Chakraborty
আজকাল ওয়েবডেস্ক: কিছুতেই যেন নিজের অবস্থান থেকে সরতে পারছে না পাকিস্তান। ফের একবার আন্তর্জাতিক মহলে মুখ পুড়ল তাদের। জাতিসংঘ মানবাধিকার পরিষদে পাকিস্তানকে সন্ত্রাসের পৃষ্ঠপোষক বলে কড়া সমালোচনা করলেন বিশিষ্ট মানবাধিকার আইনজীবী ও ইউএন ওয়াচের নির্বাহী পরিচালক হিলেল নয়্যার। এই ঘটনার পরই জাতিসংঘের মঞ্চে পাকিস্তান ফের একবার অস্বস্তিকর পরিস্থিতিতে পড়ে।
সভাটি শুরু হয়েছিল সম্প্রতি কাতারে ইজরায়েলের বিমান হামলা নিয়ে আলোচনার মধ্য দিয়ে। এই সময় পাকিস্তান কাতারের পক্ষে অবস্থান নিয়ে ইজরায়েলি হামলার নিন্দা জানায়। পাকিস্তানের বক্তব্য ছিল: “আমরা কাতারে ইজরায়েলের অবৈধ ও নৃশংস বোমাবর্ষণের তীব্র নিন্দা জানাই।”
কাতারের পক্ষে পাকিস্তানের বক্তব্যের পরপরই নয়্যার পাল্টা তোপ দাগেন। তিনি পাকিস্তানকে উল্লেখ করে বলেন, “আমরা আন্তর্জাতিক আইনের বিষয়ে অনেক কথা শুনেছি বিশ্বের সবচেয়ে বড় লঙ্ঘনকারীদের কাছ থেকে। এখন সময় এসেছে অপরাধীদের মুখোশ খুলে দেওয়ার। পাকিস্তান হল আরেকটি সন্ত্রাসের পৃষ্ঠপোষক।” তিনি কাতারকেও সরাসরি অভিযুক্ত করে বলেন, কাতার সন্ত্রাসীদের আশ্রয় দিচ্ছে এবং রাজধানী দোহায় হামাস নেতাদের বিলাসবহুল হোটেলে রাখছে। সেখান থেকে তারা তাদের সন্ত্রাসী কার্যক্রম পরিকল্পনা করে।
Today at the U.N. I asked Qatar: “If you don’t want targeted bombings on terrorists in your capital, why do you harbor terrorists in your capital? Why is your Al Jazeera serving as Hamas' non-stop propaganda arm? Why do you act as mediator by day, and a terror sponsor by night?” https://t.co/xi2EZlC5B7 pic.twitter.com/tTghv5JK4U
— Hillel Neuer (@HillelNeuer) September 10, 2025
নয়্যার প্রশ্ন তোলেন: “যদি আপনার রাজধানীতে সন্ত্রাসীদের টার্গেট করে হামলা না চান, তবে কেন তাদের সেখানে আশ্রয় দেন? যারা এখনও জিম্মিদের আটকে রেখেছে, নির্যাতন করছে এবং শান্তি চুক্তি প্রত্যাখ্যান করছে?” তিনি আরও বলেন, কাতার ২০০৭ সালে গাজা দখলের সময় হামাসকে সমর্থন করেছিল। “আপনারা দিনে মধ্যস্থতাকারীর ভান করেন, আর রাতে সন্ত্রাসের পৃষ্ঠপোষকতা করেন কেন?” তিনি আরও যোগ করেন, “রেকর্ডে থাকুক, কাতার সন্ত্রাসের পৃষ্ঠপোষক রাষ্ট্র। উপসাগরীয় দেশগুলো নিজেরাই ২০১৭ সালে এই কথা বলেছিল, যখন তারা কাতারের সঙ্গে সম্পর্ক ছিন্ন করেছিল।”
জাতিসংঘ মহাসচিব অ্যান্টোনিও গুতেরেসের ভণ্ডামির অভিযোগও তোলেন নয়্যার। তিনি বলেন, গুতেরেস কাতারে ইজরায়েলের বিমান হামলার নিন্দা করেছেন অথচ যখন ওসামা বিন লাদেন নিহত হন, তখন তিনি মন্তব্য করেছিলেন “এমন এক আন্তর্জাতিক সন্ত্রাসবাদীর জন্য ন্যায়বিচার সম্পন্ন হয়েছে।”
আরও পড়ুন: রাশিয়ার কামচাটকা উপকূলে ফের ভূমিকম্প, সুনামি সতর্কতা জারি
নয়্যারের বক্তব্য চলাকালীন পাকিস্তানের এক কূটনীতিক তাকে বাধা দিয়ে বলেন, “আমরা এই ধরনের ভিত্তিহীন অভিযোগ ও কটুক্তি প্রত্যাখ্যান করি।” তবে UNHRC-র চেয়ার নয়্যারের বক্তব্য সমর্থন করে তাকে চার সেকেন্ড সময় দেন বক্তব্য শেষ করার জন্য। সেই সময়ে নয়্যার ফের একবার বলেন, “ পাকিস্তান আরেকটি রাষ্ট্রীয় সন্ত্রাসের পৃষ্ঠপোষক।” তার এই বক্তব্য শেষ হতেই পাকিস্তানি প্রতিনিধি নির্বাক হয়ে পড়েন।
এর আগে মঙ্গলবার ইজরায়েল দাবি করে তারা দোহায় হামাস নেতাদের টার্গেট করেছে। যদিও হামাস জানায়, তাদের শীর্ষ নেতারা প্রাণে বেঁচে গেছেন। ওই হামলায় ছয়জন নিহত হন। এর মধ্যে পাঁচজন হামাস সদস্য যাদের কেউই শীর্ষ পর্যায়ের নেতা নন এবং কাতারের নিরাপত্তা বাহিনীর এক সদস্যও নিহত হন।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?