মঙ্গলবার ২৮ এপ্রিল ২০২৬

সম্পূর্ণ খবর

লাইফস্টাইল | শনিবার থেকে দুঃখ-কষ্টের দিন শেষ! মঙ্গলের ঘর বদলে ৫ রাশির উপচে পড়বে সম্পত্তি-টাকা, যা ছোঁবেন তাই সোনা

নিজস্ব সংবাদদাতা | ১৩ সেপ্টেম্বর ২০২৫ ০৯ : ১৩Soma Majumder

বৈদিক জ্যোতিষশাস্ত্রে গ্রহদের রাশি-নক্ষত্র পরিবর্তন অত্যন্ত গুরুত্বপূর্ণ। কখনও কখনও গ্রহের ঘর বদলে ১২টি রাশির জীবনে শুভ-অশুভ প্রভাব পড়ে। যেমন আজ মঙ্গলের গোচরে পাঁচ রাশির জীবনে ইতিবাচক বদল আসতে চলেছে।

জ্যোতিষশাস্ত্রে, মঙ্গলকে সাহস, শক্তি এবং বীরত্বের কারক গ্রহ বলা হয়। কোষ্ঠীতে মঙ্গল অর্থাৎ সেনাপতি গ্রহ শক্তিশালী হলে ভাগ্য সবসময় পাশে থাকে। আর মঙ্গলের অবস্থান যদি শুভ হয়, তাহলে জীবনে উন্নতির পথ প্রশস্ত হয়। 

বর্তমানে মঙ্গল রয়েছে কন্যা রাশিতে। আজ ১৩ সেপ্টেম্বর রাত ৯টা ৩৪ মিনিটে মঙ্গল কন্যা রাশি থেকে বেরিয়ে তুলা রাশিতে প্রবেশ করবে। এরপর ২ অক্টোবর পর্যন্ত এই রাশিতেই অবস্থান করবেন গ্রহের সেনাপতি। মঙ্গলের এই গোচরের কারণে ভাগ্যের চাকা ঘুরতে চলেছে পাঁচ রাশির। অর্থ-যশ-খ্যাতিতে ভরবে সেইসব রাশির জাতক-জাতিকাদের জীবন। তালিকায় আপনিও কি আছেন? জেনে নিন-


মেষ: শনিবার মেষ রাশির শুভ সময় শুরু হবে। যে কোনও কাজ পরিকল্পনা মাফিক শেষ করতে পারবেন। শুধু তাই নয়, সাফল্য থাকবে হাতের মুঠোয়। যারা ব্যবসা বাড়ানোর বিষয়ে ভাবছেন, তাঁদের জন্য ইতিবাচক ফল পেতে পারেন। অর্থ সংক্রান্ত সমস্যা থাকলে ঋণ পেতে পারেন। আইনি ঝামেলা থেকে মুক্তি পাবেন। যে কোনও কাজে সঙ্গীকে পাশে পাবেন। 


মিথুন: মঙ্গলের প্রভাবে মিথুন রাশির জাতক-জাতিকাদের মানসিক পরিস্থিতির উন্নতি হবে। গাড়ি-বাড়ি কেনার যোগ রয়েছে। পুরনো কোনও বিনিয়োগ থেকে ভাল লাভ পাবেন। পরিবারে শান্তি থাকবে। শিক্ষার্থীদের মনের ইচ্ছা পূরণ হতে পারে। বন্ধুদের সঙ্গে ঘুরতে যাওয়ার পরিকল্পনা করতে পারেন।


তুলা: মঙ্গলের ঘর বদলে তুলা রাশির ভাগ্য সদয় হবে। সময়ে কাজ শেষ করতে পারবেন। বিদেশে কাজ করলে বেশি লাভবান হওয়ার সুযোগ পাবেন। আমদানি-রপ্তানির ব্যবসা থাকলে কোনও সুখবর পেতে পারেন। জীবনে আরাম-বিলাসিতা বাড়বে। অনেক দিনের অসমাপ্ত কাজ শেষ করতে পারবেন। সঙ্গীর সঙ্গে সম্পর্ক মজবুত হবে। 


ধনু: মঙ্গলের গোচর ধনু রাশির জন্য লাভজনক হবে। ভাগ্য আপনার সঙ্গে রয়েছে, তাই যে কাজই করবেন সাফল্যের যোগ রয়েছে। অফিসে আয় বাড়তে পারে। পুরনো কোনও ইচ্ছা পূরণ হবে। রাজনৈতিক ও সামাজিক কাজের সঙ্গে যুক্ত থাকলে মান-সম্মান বাড়বে। নতুন সম্পর্কে জড়িয়ে পড়তে পারেন।


মকর: আজ থেকে সোনায় মুড়বে মকর রাশির ভাগ্য। কোনও স্বাস্থ্য সংক্রান্ত সমস্যায় ভুগলে সুস্থ হয়ে উঠবেন। কর্মসূত্রে দূরে কোথাও যেতে পারেন। কর্মক্ষেত্রে একাধিক প্রভাবশালী ব্যক্তির সঙ্গে দেখা হতে পারে। যার থেকে ভবিষ্যতে কেরিয়ারে সাহায্য পেতে পারেন। ধার্মিক বিষয়ে মনযোগ বাড়বে। উত্তরাধিকার সূত্রে সম্পত্তি প্রাপ্তি হতে পারে। সঙ্গীর সঙ্গে সম্পর্কে উন্নতি হবে।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?

সোশ্যাল মিডিয়া