শুক্রবার ২৪ এপ্রিল ২০২৬
সম্পূর্ণ খবর
Reporter: গোপাল সাহা | লেখক: আর্যা ঘটক ১২ সেপ্টেম্বর ২০২৫ ২০ : ৪৯Arya Ghatak
আজকাল ওয়েবডেস্ক: ভারত-মায়ানমার সামরিক সম্পর্ক জোরদার করতে উল্লেখযোগ্য পদক্ষেপ হিসেবে আজ পূর্বাঞ্চলীয় কমান্ড সদর দপ্তরে এক গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়। মায়ানমার সেনাবাহিনীর বিএসও-১ কমান্ডার, লেফটেন্যান্ট জেনারেল কো কো উ চার সদস্যের এক উচ্চপর্যায়ের প্রতিনিধিদল নিয়ে ১২ সেপ্টেম্বর কলকাতার বিজয় দুর্গে অবস্থিত সদর দপ্তরে ভারতীয় সেনার পূর্বাঞ্চলীয় কমান্ডার লেফটেন্যান্ট জেনারেল রাম চন্দর তিওয়ারি-র সঙ্গে সাক্ষাৎ করেন।
ভারত-মায়ানমারের সপ্তম আর্মি টু আর্মি স্টাফ টকস (AAST)-এর অন্তর্ভুক্ত। সফরকালে জেনারেল কো কো উ নয়াদিল্লি, আগ্রা ও গয়া পরিদর্শন করেন।

বৈঠকে দুই দেশের সেনা কর্মকর্তারা প্রতিরক্ষা সহযোগিতা বাড়ানোর নানা দিক নিয়ে মতবিনিময় করেন। বিশেষ করে আধুনিক প্রযুক্তির ব্যবহার ও নিরাপত্তা নিশ্চিত করাকে কেন্দ্র করে আলোচনা হয়। জেনারেল কো কো উ ভারতীয় সেনাদের “দৃঢ়তা, নিষ্ঠা ও পেশাদারিত্ব”-এর ভূয়সী প্রশংসা করেন।
ভারতীয় সেনাবাহিনী মায়ানমার সেনাদের ডিজিটাল প্রশিক্ষণ সক্ষমতা বৃদ্ধিতে সাহায্য করছে, যাতে তাদের সংগঠনের তথ্য ব্যবস্থাপনা আরও উন্নত হয়। পাশাপাশি, ভারত মায়ানমারের প্রতিরক্ষা পরিকাঠামো আধুনিকীকরণে প্রতিশ্রুতিবদ্ধ এবং প্রযুক্তিনির্ভর সহযোগিতা জোরদার করতে কাজ করছে।

এই সফর দুই দেশের সেনাবাহিনীর দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে আরও মজবুত করেছে বলে মনে করা হচ্ছে। ভারতীয় সেনাবাহিনী জানিয়েছে, তারা মায়ানমারের সঙ্গে প্রতিরক্ষা সম্পর্ককে দৃঢ় করতে বদ্ধপরিকর এবং এর মাধ্যমে আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতা রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করা সম্ভব হবে।
বিশ্লেষকদের মতে, দক্ষিণ-পূর্ব এশিয়ায় চীন প্রভাব বিস্তারের চেষ্টা চালাচ্ছে, এমন পরিস্থিতিতে ভারত-মায়ানমার সামরিক সহযোগিতা শুধু দুই দেশের নিরাপত্তাই নয়, বরং পুরো অঞ্চলের ভূ-রাজনৈতিক ভারসাম্য রক্ষার ক্ষেত্রেও তাৎপর্যপূর্ণ ভূমিকা পালন করবে। বিশেষজ্ঞদের মতে, মায়ানমারের সঙ্গে ভারতের এই প্রতিরক্ষা সহযোগিতা উত্তর-পূর্ব ভারতের সীমান্ত নিরাপত্তা জোরদার করবে, পাশাপাশি সীমান্ত অঞ্চলে চলতে থাকা বিদ্রোহ দমন এবং মানবপাচার, মাদক ও অস্ত্র চোরাচালান প্রতিরোধে সহায়ক হবে। ফলে এই সফরকে শুধুমাত্র প্রতীকী নয়, বরং কার্যকরী দিক থেকেও অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?