সোমবার ২৭ এপ্রিল ২০২৬

সম্পূর্ণ খবর

দেশ | আবারও জোর তোড়জোড়! মাতা বৈষ্ণো দেবীর পবিত্র গুহা মন্দিরে যাত্রা শুরু হচ্ছে আগামী ১৪ই সেপ্টেম্বর থেকে

আর্যা ঘটক | ১২ সেপ্টেম্বর ২০২৫ ১৯ : ৪৪Arya Ghatak

আজকাল ওয়েবডেস্ক: জম্মু ও কাশ্মীরের নামকরা বৈষ্ণো দেবীর মন্দির। এটি রেয়াসি জেলায় অবস্থিত৷ খবর অনুযায়ী, মাতা বৈষ্ণো দেবীর পবিত্র গুহা মন্দিরে তীর্থযাত্রা আগামী রবিবার, অর্থাৎ ১৪ই সেপ্টেম্বর থেকে পুনরায় শুরু হতে চলেছে। শুক্রবার, ১২ই সেপ্টেম্বর এক বিজ্ঞপ্তিতে এই ঘোষণা জারি করেছে শ্রী মাতা বৈষ্ণো দেবী শ্রাইন বোর্ড (SMVDB)।

সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গিয়েছে, গত ২৬ শে আগস্ট আদকুওয়ারিতে একটি ধসের কারণে যাত্রা সাময়িকভাবে স্থগিত রাখা হয়েছিল। ওই দুর্ঘটনায় ৩৪ জন প্রাণ হারান এবং আরও ২০ জন গুরুতর আহত হন। তার পরবর্তী প্রায় ১৯ দিন ধরে যাত্রা বন্ধ রাখা হয়। বোর্ড জানিয়েছে, আবহাওয়া অনুকূল থাকলে রবিবার থেকে আবার যাত্রা শুরু হবে।

ধসের ফলে ট্র্যাকের বিভিন্ন অংশ ক্ষতিগ্রস্ত হয় এবং আবহাওয়াও অত্যন্ত খারাপ ছিল। ফলে তীর্থযাত্রীদের নিরাপত্তার কথা ভেবে কর্তৃপক্ষ এই সিদ্ধান্ত নিয়েছিল। ক্ষতিগ্রস্ত রাস্তা ও কাঠামোগত স্থপতিগুলোর মেরামতের কাজ বর্তমানে প্রায় সম্পূর্ণ।

শ্রাইন বোর্ড এক্স-এ (পূর্বে টুইটার) এক পোস্টে জানিয়েছে, 'জয় মাতা দি! বৈষ্ণো দেবী যাত্রা ১৪ই সেপ্টেম্বর (রবিবার) থেকে পুনরায় শুরু হচ্ছে, তবে এটি আবহাওয়ার ওপর নির্ভর করবে। বিস্তারিত তথ্য ও বুকিংয়ের জন্য www.maavaishnodevi.org-তে চোখ রাখুন।'

বোর্ড আরও জানিয়েছে, এক্ষেত্রে তীর্থযাত্রীদের বৈধ পরিচয়পত্র সঙ্গে রাখতে হবে, নির্ধারিত পথ ব্যবহার করতে হবে এবং কর্মীদের নির্দেশনা মেনে চলতে হবে। স্বচ্ছতা ও ট্র্যাকিং-এর সুবিধার্থে আরএফআইডি (RFID) ভিত্তিক ট্র্যাকিং বাধ্যতামূলক থাকবে। পাশাপাশি যাত্রা সম্পর্কিত লাইভ আপডেট, বুকিং পরিষেবা ও সহায়তার জন্য ভক্তদের বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইট দেখে চলার অনুরোধ জানানো হয়েছে।

শ্রাইন বোর্ড সকল ভক্তদের ধৈর্য ও সহযোগিতার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেছে। খবর অনুযায়ী, কোভিড-১৯ - এর সময়ের পর থেকে এই যাত্রা সবচেয়ে দীর্ঘ সময়ের জন্য স্থগিত ছিল। ২৬শে আগস্ট বিকাল ৩টার দিকে প্রচণ্ড বৃষ্টির জেরে আদকুওয়ারির ইন্দ্রপ্রস্থ ভোজনালয়ের কাছে ভয়াবহ ধস নামে। এটি কাটরা থেকে তীর্থস্থল পর্যন্ত প্রায় ১২ কিমি দীর্ঘ যাত্রাপথের মাঝামাঝি একটি অংশ।

আরও পড়ুন: ‘ওয়ার্ক-লাইফ ব্যালেন্সের শ্রাদ্ধ!’ সিনেমা হলেই ল্যাপটপ খুলে অফিস করতে বাধ্য হলেন মহিলা! বেঙ্গালুরুর ঘটনায় তুঙ্গে বিতর্ক

দুর্যোগের পূর্বাভাস থাকা সত্ত্বেও কেন যাত্রা আগেই বন্ধ করা হয়নি, তা নিয়ে প্রশ্ন উঠেছিল। তবে জম্মু ও কাশ্মীরের লেফটেন্যান্ট গভর্নর মনোজ সিনহা, যিনি একইসঙ্গে বৈষ্ণো দেবী শ্রাইন বোর্ডের চেয়ারম্যানও, বলেছেন যে আচমকা এই দুর্যোগের আগে যাত্রা বন্ধ করা হয়েছিল।

ভারতের অন্যতম নামকরা হিন্দু তীর্থস্থান মাতা বৈষ্ণো দেবীর গুহা মন্দির জম্মু ও কাশ্মীরের ত্রিকূট পর্বতের ওপর অবস্থিত। এটি দেবী মায়ের এক রূপ। মাতা বৈষ্ণো দেবীকে উৎসর্গ করে হাজার হাজার তীর্থযাত্রী সেখানে যান। কাটরা থেকে গুহা মন্দির পর্যন্ত যাত্রাপথ প্রায় ১৪ কিলোমিটার দীর্ঘ। পায়ে হেঁটেই এই যাত্রা সম্পন্ন করেন অনেকে। তীর্থযাত্রা পুনরায় শুরু হওয়ায় ভক্তদের মধ্যে স্বস্তি ফিরেছে। একইসঙ্গে আশা করা হচ্ছে, অনুকূল আবহাওয়া থাকলে আগামী দিনগুলোতে যাত্রা নির্বিঘ্নে চলবে।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সোশ্যাল মিডিয়া