মঙ্গলবার ২৮ এপ্রিল ২০২৬
সম্পূর্ণ খবর
সোমা মজুমদার | ১২ সেপ্টেম্বর ২০২৫ ১৮ : ১০Soma Majumder
আজকাল অনেকেই দ্রুত ওজন কমানো কিংবা শরীর ডিটক্স করার জন্য শুধুই ফল খেয়ে থাকেন। ফল আমাদের শরীরের জন্য অত্যন্ত উপকারী। কিন্তু শুধুই ফল খেয়ে থাকা কি উচিত? চিকিৎসক ও পুষ্টিবিদরা বলছেন, শুধু ফল খাওয়ার অভ্যাস দীর্ঘমেয়াদে ভয়ঙ্কর বিপদের কারণ হতে পারে।
ভিটামিন ও অ্যান্টিঅক্সিড্যান্ট সমৃদ্ধ ফলে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়, ত্বক উজ্জ্বল রাখে ও নানা রোগ প্রতিরোধ করে। ফলে থাকা ফাইবার হজমশক্তি ভাল রাখে, কোষ্ঠকাঠিন্য দূর করে এবং অন্ত্র পরিষ্কার রাখে। ফাইবার কোলেস্টেরল কমাতে সাহায্য করে আর পটাশিয়াম রক্তচাপ নিয়ন্ত্রণে রাখে। ফলে হৃদরোগের ঝুঁকি কিছুটা কমে। শুরুতে শরীরে কম ক্যালরি যাওয়ায় ওজন কমতে পারে। তাই অনেকেই ভাবেন, শুধু ফল খেলে শরীর ভাল থাকবে। কিন্তু বিশেষজ্ঞরা সতর্ক করেছেন, শুধু ফল খাওয়ার ফলে শরীরে মারাত্মক ক্ষতি হয়। যেমন-
আরও পড়ুনঃ রাতে ফ্যাটি লিভারের সংকেত দেয় শরীর! এই ৩ লক্ষণ না বুঝলে নিঃশব্দে চর্বি জমে গলে পচে যাবে লিভার
* পুষ্টির ঘাটতি: প্রোটিন, ক্যালশিয়াম, ভিটামিন বি১২, ভিটামিন ডি, আয়রন, জিঙ্ক ও ওমেগা-৩ ফ্যাটি অ্যাসিড একেবারেই পাওয়া যায় না। এগুলোর অভাবে শরীর দুর্বল হয়ে পড়ে।
* রক্তে শর্করার ওঠানামা: ফলে থাকা প্রাকৃতিক চিনি অর্থাৎ ফ্রুক্টোজ রক্তে দ্রুত শর্করা বাড়ায়। ডায়াবেটিস রোগীদের জন্য এটা খুবই বিপজ্জনক।
* দাঁতের ক্ষয়: ফলের অ্যাসিড ও চিনি দাঁতের এনামেল ক্ষয় করে, ক্যাভিটি তৈরি হয়।

* পেশি ও শক্তি কমে যাওয়া: প্রোটিন না থাকায় পেশি দুর্বল হয়ে যায়, শরীরে শক্তি কমে যায় এবং সহজেই ক্লান্তি আসে।
* হাড় ও হরমোনে প্রভাব: ক্যালশিয়াম ও ভিটামিন ডি না থাকায় হাড় ভঙ্গুর হয়ে পড়ে। একই সঙ্গে হরমোনের ভারসাম্য ও রোগপ্রতিরোধ ক্ষমতা নষ্ট হয়।
* মানসিক চাপ: একঘেয়ে ডায়েট মানুষকে মানসিকভাবে অস্থির করে তোলে, খাবারের প্রতি আসক্তি বা অস্বাস্থ্যকর খাদ্যাভ্যাস তৈরি হয়।
চিকিৎসক ও পুষ্টিবিদদের মতে, ফল অবশ্যই আমাদের প্রতিদিনের খাদ্যতালিকায় থাকা উচিত। তবে শুধু ফল খেয়ে সুস্থ থাকা সম্ভব নয়। শরীরের সঠিক যত্ন নিতে হলে খাবারের প্লেটে থাকতে হবে শস্য, প্রোটিন, স্বাস্থ্যকর চর্বি এবং বিভিন্ন ভিটামিন ও খনিজের উৎস।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?
সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?