মঙ্গলবার ০৭ এপ্রিল ২০২৬
সম্পূর্ণ খবর
সোমা মজুমদার | ১২ সেপ্টেম্বর ২০২৫ ১৬ : ৫৮Soma Majumder
মানবদেহে লিভার অত্যন্ত গুরুত্বপূর্ণ অঙ্গ। এটি শুধু শরীরকে বিষমুক্ত রাখে না হজম, শক্তি সঞ্চয় ও রক্ত বিশুদ্ধ করার ক্ষেত্রেও বড় ভূমিকা রাখে। আধুনিক জীবনযাত্রা, অস্বাস্থ্যকর খাবার ও কম শারীরিক পরিশ্রমের কারণে এখন কমবয়সিরাও 'ফ্যাটি লিভার'-এর সমস্যায় ভোগেন। বিশেষজ্ঞদের মতে, সময়মতো এই রোগ ধরা না পড়লে তা মারাত্মক আকার নিতে পারে। তাই ফ্যাটি লিভারের লক্ষণ শনাক্ত করা জরুরি। বিশেষ করে রাতে কিছু উপসর্গ দেখা দিলে তা লিভারে ফ্যাট জমার সংকেত হতে পারে।
কোন কোন লক্ষণ দেখলে সতর্ক হবেন
* ডান দিকের উপরের অংশে ব্যথা বা চাপ অনুভবঃ রাতে ঘুমোতে যাওয়ার সময় যদি পেটের ডান দিকের উপরের অংশে হালকা ব্যথা, টান বা অস্বস্তি হয়, তবে এটি ফ্যাটি লিভারের প্রাথমিক লক্ষণ হতে পারে। অনেক সময় এই ব্যথা পেট ভর্তি লাগা বা অস্বাভাবিক চাপের মতো অনুভূত হয়।
* রাতে খিদে না লাগা বা খাবারে অনীহাঃ ডায়াবেটিস বা হজমের গোলযোগ ছাড়াও যদি কয়েকদিন ধরে ডিনারের সময় খেতে ইচ্ছা না হয় বা খিদে অনুভূত হয়, তবে সেটি ফ্যাটি লিভারের সতর্কবার্তা হতে পারে। দীর্ঘদিন এমন চলতে থাকলে শরীরে পুষ্টির ঘাটতি ও ওজন দ্রুত কমে যেতে পারে।
* ঘুমের ব্যাঘাতঃ ফ্যাটি লিভারের আরেকটি বড় লক্ষণ হল রাতে ঘুম ঠিকভাবে না হওয়া। হালকা ঘুম, বারবার ঘুম ভাঙা বা একেবারেই ঘুম না হওয়া-এসব উপসর্গ লিভারের সমস্যার সঙ্গে যুক্ত হতে পারে।

কেন দ্রুত ব্যবস্থা নেওয়া জরুরি
বিশেষজ্ঞদের মতে, ফ্যাটি লিভারকে অবহেলা করলে তা সিরোসিস বা লিভার ফেলিওরের মতো গুরুতর রোগের আকার নিতে পারে। তাই উপরের উপসর্গগুলো বারবার দেখা দিলে অবিলম্বে চিকিৎসকের পরামর্শ নেওয়া প্রয়োজন। পাশাপাশি জীবনধারায় পরিবর্তন আনা জরুরি-
* তৈলাক্ত ও ভাজাপোড়া খাবার কমানো
* অ্যালকোহল এড়িয়ে চলা
* নিয়মিত ব্যায়াম করা
* ওজন নিয়ন্ত্রণে রাখা
* শর্করা ও প্রক্রিয়াজাত খাবার কম খাওয়া
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?
সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?