সোমবার ২৭ এপ্রিল ২০২৬

সম্পূর্ণ খবর

দেশ | ভয়াবহ! ব্যাঙ্কের বাথরুমে আত্মঘাতী হলেন ব্যবসায়ী, প্রশ্ন উঠছে একাধিক, জানাজানি হতে হুলুস্থুল

আর্যা ঘটক | ১২ সেপ্টেম্বর ২০২৫ ১৫ : ৪২Arya Ghatak

আজকাল ওয়েবডেস্ক: আত্মহত্যা না খুন? প্রশ্ন উঠছে বারবার। পাঞ্জাবের মোগা জেলার বাসিন্দা রাজবীর সিং-এর আত্মহত্যার ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। মঙ্গলবার দুপুরে রাজবীর সিং মোহালি একটি ব্যাঙ্কের ঋণ বিভাগে যান এবং পরে ওই ব্যাঙ্কেরই বাথরুমে নিজেকে গুলি করে আত্মঘাতী হন। ব্যাঙ্কের ভিতরে গুলির শব্দ শুনে কর্মীরা স্বাভাবিকভাবেই আতঙ্কিত হয়ে পড়েন। পরে বাথরুমে রাজবীর সিংকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। খবর পেয়ে সঙ্গে সঙ্গে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাঁর মৃতদেহ উদ্ধার করে। পরে ময়নাতদন্তের জন্য সিভিল হাসপাতালের মর্গে পাঠায়।

খবর অনুযায়ী,আত্মহত্যার আগে রাজবীর সিং একটি ভিডিও রেকর্ড করেন। বর্তমানে তাঁর 'ডায়িং ডিক্লারেশন' হিসেবে গণ্য করা হচ্ছে ভিডিওটি। ওই ভিডিওতে তিনি পাঞ্জাব পুলিশের এআইজি (অতিরিক্ত পুলিশ পরিদর্শক) এবং আরও চারজনকে আত্মহত্যার জন্য দায়ী করেন।

ভিডিওটিতে রাজবীর দাবি করেন, অভিযুক্তরা তাঁকে মানসিকভাবে হেনস্থা করছিলেন। পাশপাশি তাঁর ব্যবসা ও পারিবারিক জীবন অসহনীয় চাপ সৃষ্টি করেছিল তাঁর উপর। রাজবীর বলেন, তাঁকে জোর করে অর্থ ও ব্যবসায়িক শেয়ার দিতে বাধ্য করা হচ্ছিল। এমনকী সামাজিকভাবে হেয় প্রতিপন্ন করার জন্য মিথ্যা অভিযোগ এবং ভিডিও ছড়ানো হচ্ছিল।

রাজবীর সিং একজন রিয়েল এস্টেট ও ইমিগ্রেশন ব্যবসায়ী ছিলেন। তাঁর অফিস মোহালির ফেজ-১১ ও সেক্টর-৮২ এলাকায় অবস্থিত। তিনি ভিডিও বার্তায় উল্লেখ করেন যে, তিনি তাঁর ব্যবসায় লাভ করছিলেন, কিন্তু অভিযুক্তরা তাঁকে টার্গেট করে নানাভাবে ব্ল্যাকমেল করছিলেন। তিনি বলেন, পুলিশের উচ্চপদস্থ কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ তুললেও কেউ তাঁর কথা শোনেনি।

ঘটনার পরে পুলিশ ফেজ-৮ থানায় একটি এফআইআর দায়ের করে। অভিযুক্তদের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ধারা ৩০৬ (আত্মহত্যায় প্ররোচনা) এবং ১২০বি (ষড়যন্ত্র) অনুযায়ী মামলা দায়ের করা হয়। অভিযোগপত্রে রাজবীর সিংয়ের ভিডিও বার্তাকে গুরুত্বপূর্ণ প্রমাণ হিসেবে গণ্য করা হয়েছে।

পুলিশ জানিয়েছে যে তদন্ত এখনও প্রাথমিক পর্যায়ে চলছে। ব্যাঙ্কে থাকা সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে। ঘটনাস্থল থেকে উদ্ধার করা রিভলবারটি লাইসেন্সপ্রাপ্ত কি না, তা যাচাই করা হচ্ছে। পুলিশ একই সঙ্গে ব্যাঙ্কের কর্মীদের জবানবন্দি রেকর্ড করছে। জানতে চায়ছে, রাজবীর ব্যাংকে ঠিক কী উদ্দেশ্যে এসেছিলেন এবং তাঁর আচরণে কোনওরকম অস্বাভাবিকতা ছিল কি না।

এই ঘটনার পর রাজবীর সিংয়ের পরিবার ও পরিচিতজনদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। পরিবার জানিয়েছে, রাজবীর একজন সৎ ও কর্মঠ ব্যবসায়ী ছিলেন। দীর্ঘদিন ধরেই কিছু প্রভাবশালী মহলের টার্গেট হয়ে পড়েছিলেন তিনি। তাঁরা এই ঘটনায় অভিযুক্তদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন।

আরও পড়ুন: ‘ওয়ার্ক-লাইফ ব্যালেন্সের শ্রাদ্ধ!’ সিনেমা হলেই ল্যাপটপ খুলে অফিস করতে বাধ্য হলেন মহিলা! বেঙ্গালুরুর ঘটনায় তুঙ্গে বিতর্ক

প্রসঙ্গত ঘটনাটি পাঞ্জাব পুলিশের একটি উচ্চপদস্থ কর্মকর্তার বিরুদ্ধে। এহেন সরাসরি অভিযোগের কারণে রাজনৈতিক মহলে ও সামাজিক স্তরে ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে। অনেকেই এই ঘটনাকে ক্ষমতার অপব্যবহার এবং দুর্নীতির একটি উদাহরণ হিসেবে দেখছেন। পুলিশের তরফ থেকে জানানো হয়েছে, মামলাটি গুরুত্ব সহকারে তদন্ত করা হচ্ছে। দ্রুত অভিযুক্তদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়া হবে। 


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সোশ্যাল মিডিয়া