শুক্রবার ২৪ এপ্রিল ২০২৬

সম্পূর্ণ খবর

কলকাতা | যাদবপুরে ছাত্রী-মৃত্যু, 'অনুষ্ঠানের অনুমতি' ছিল কি না তরজা তা নিয়ে, তৃণমূল বলছে, 'ওঁরা নিয়ম মানে না, বানাতে চায়'

রিয়া পাত্র | ১২ সেপ্টেম্বর ২০২৫ ১৪ : ৪৭Riya Patra

আজকাল ওয়েবডেস্ক: রুহানিয়াৎ। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ড্রামা ক্লাব আয়োজিত অনুষ্ঠান। হইচই, অনুষ্ঠান, গানবাজনার মাঝেই শোকের বাতাবরণ। বৃহস্পতিবার রাতে প্রকাশ্যে আসে, হুল্লোড়ের মাঝেই, বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের ভিতরেই মৃত্যু হয়েছে এক ছাত্রীর। ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে ইংরেজি বিভাগের তৃতীয় বর্ষের ওই ছাত্রীর পরিচয়। ঘটনা প্রকাশ্যে আসার পর থেকেই তোলপাড়। কেউ কেউ স্বপ্নদীপের প্রসঙ্গ টেনে আনছেন। কেউ কেউ ফের যাদবপুরের সিসিটিভি ইস্যু নিয়ে সরব হয়েছেন।


ঘটনার নতুন মোড় শুক্রবারে। শুক্রবার সকাল থেকে আলোচনা, অনুষ্ঠানের 'অনুমতি' নিয়ে। সংবাদমাধ্যমে যাদবপুরের সহ-উপাচার্য অমিতাভ দত্ত ড্রামা ক্লাবের অনুষ্ঠান প্রসঙ্গে জানিয়েছেন, অনুষ্ঠানের প্রয়োজনীয় অনুমতি নেওয়া হলেও, বেশি রাত পর্যন্ত চলার অনুমতি নেওয়া হয়নি। তেমনটাই খবর সূত্রের। যদিও তিনিই আবার জানিয়েছেন, অনেক সময়েই নির্ধারিত সময় পেরিয়ে যায় অনুষ্ঠানের। 

আরও পড়ুন: কুলমন ঘুরে আস্থা ভারত ঘনিষ্ঠ-সুশীলাতেই! ৫০ মৃত্যুর পেরিয়ে, এখন 'প্রধান' বাছতে দিনে দিনে পছন্দ বদলাচ্ছেন জেন জি-রা?

অনুমতি কতক্ষণের ছিল? প্রশ্নের খোঁজে ড্রামা ক্লাবের সদস্যদের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা হলে, কেউ কেউ ফোন ধরেননি, কেউ আবার সাফ জানিয়েছেন তিনি কিছু বলতে পারবেন না ঘটনা সম্পর্কে। বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্কের এক গবেষক এই বিষয়ে আলোকপাত করেছেন কিছুটা। তাঁর বক্তব্য, বিশ্ববিদ্যালয় অনুমতি দিয়েছিল, দিয়েছিল বিদ্যুৎ বিভাগও। নইলে স্টল দেওয়াই যেত না। সময় কতক্ষণ? বহু বছরের অভিজ্ঞতায় তিনি জানান, 'লিখিত অনুমতি অনেক রাত্রি পর্যন্ত অনুষ্ঠানের থাকে না ঠিকই। কিন্তু অভিজ্ঞতায় জানি, অনেক সময় অনুষ্ঠান ১১-১১.৩০টা পর্যন্ত চলে। স্বাভাবিক ঘটনা এসব।'  একই সঙ্গে তিনি জানান, বৃহস্পতিবার অনুষ্ঠান এবং স্টলের কারণে বেশকিছু দৃষ্টিহীন পড়ুয়া রেজিস্ট্রারের অফিসে অভিযোগ জানিয়েছিলেন। জানিয়েছিলেন, তাঁদের চলাফেরায় সমস্যার কথা। 

এই ঘটনায় সরব তৃণমূল কংগ্রেস। অনুমতি কতক্ষণের? কতক্ষণ চলতে পারে? এই বিষয়ে তৃণাঙ্কুর ভট্টাচার্যের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, 'যাদবপুরের পড়ুয়ারা প্রত্যেকে, প্রত্যেক বিষয়ে নিজের গা জোয়ারি করেন। তাঁরা বরাবর এসব করেছেন। নিয়ম বহির্ভূত কাজ করেছেন। নিয়মের তোয়াক্কা না করে, নিয়ম বানানোর চেষ্টা করেছেন। নিজেদের কায়েমি সত্বা বজায় রাখতেই আদতে ওঁরা গা জোয়ারি করেন। সিসিটিভিতে আপত্তি, এতদিন পর্যন্ত খোলা ছিল ইউনিয়ন রুমও। অনুমতি কী নিয়েছে, কতক্ষণের, আমি জানি না। কিন্তু তাঁরা যে নিয়মের ধার ধারেন না, তা জানি।'


উল্লেখ্য গতকালই ঘটনা প্রসঙ্গে পোস্ট করেছিলেন তিনি। টিএমসিপির রাজ্য সভাপতি তৃণাঙ্কুর ভট্টাচার্য সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করে ঘটনায় দুঃখপ্রকাশ করেন। পোস্টে তিনি লেখেন, 'যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ভিতরে এক ছাত্রীর মৃত্যুর খবরে আমি শোকস্তব্ধ। ঘটনাটি ঘটেছে ৪ নং গেটের কাছে এসএফআই ইউনিউন রুমের পাশে। এটি অত্যন্ত দূর্ভাগ্যজনক। দু'বছর আগে স্বপ্নদীপের মৃত্যু দেখেছি, আজ আবার একজন। ক্যাম্পাসে সিসিটিভি লাগানো ও স্থায়ী পুলিশ পোস্টিং আমাদের বরাবরের দাবি। এইগুলো স্বাভাবিক মৃত্যু নয়। যারা সিসিটিভি লাগানো ও পুলিশ পোস্টিং-এর বিরুদ্ধে, তারা এর দায়ভার এড়াতে পারে না। আর যাদবপুর বিশ্ববিদ্যালয়ে এই মুহূর্তে স্থায়ী উপাচার্যের অভাবে কাজকর্ম বিঘ্নিত হচ্ছ। আমরা অবিলম্বে মুখ্যমন্ত্রীর দ্বারা মনোনীত স্থায়ী উপাচার্য চাই।'

সুদীপ রাহা সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, 'যাদবপুর বিশ্ববিদ্যালয়ে সিসিটিভির প্রয়োজনীয়তা কতটা, তা আবার প্রমাণ হয়ে গেল। সেদিন হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলাম, এই খারাপ দিনগুলোকে না দেখার জন্যেই। অনেক হুমকি-ধমক-ঈর্ষা-কুকথার বিরুদ্ধে দাঁড়িয়ে লড়াই হয়েছিল। আদালতের নির্দেশ ছিল সিসিটিভির পক্ষে। কার্যক্ষেত্রে কতটা বাস্তবায়িত হয়েছে, তাও প্রকাশ্যে আসবে।  দেশের প্রথম সারির শিক্ষাপ্রতিষ্ঠানে এরকম অস্বাভাবিকভাবে ছাত্রী মৃত্যুর ঘটনা অনভিপ্রেত এবং উদ্বেগজনক। ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত হোক। সন্তানহারা শোকসন্তপ্ত পরিবারকে শোকজ্ঞাপনের ভাষা নেই। সর্বতোভাবে পরিবারের পাশে থাকবো।'

উল্লেখ্য, বৃহস্পতিবার রাত্রি দশটা সাড়ে দশটা নাগাদ যাদবপুর ইউনিভার্সিটির চার নম্বর গেটের সামনে পুকুরে ওই ছাত্রীকে ভাসমান অবস্থায় দেখা যায়। বাকি ছাত্র-ছাত্রীরা ওই পড়ুয়াকে ওই অবস্থায় পড়ে থাকতে দেখেই তড়িঘড়ি তাঁকে উদ্ধার করার চেষ্টা করেন। বাঁচানোর চেষ্টা করা হয়। তৎক্ষণাৎ অ্যাম্বুলেন্স ডেকে হাসপাতাল নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসকরা তাঁকে সিপিআর দিয়ে জল বের করার চেষ্টা করে বাঁচানোর চেষ্টা করেন। কিন্তু লাভ হয়নি। হাসপাতালের তরফে ওই পড়ুয়াকে মৃত বলে ঘোষণা করা হয়।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সোশ্যাল মিডিয়া