সোমবার ২৭ এপ্রিল ২০২৬

সম্পূর্ণ খবর

দেশ | ভারতে কমছে ইউটিউবারদের আয়, কারণ জেনে মাথায় হাত সকলের

সুমিত চক্রবর্তী | ১২ সেপ্টেম্বর ২০২৫ ১৪ : ৫১Sumit Chakraborty

আজকাল ওয়েবডেস্ক: বর্তমান সময়ে বহু মানুষ ইউটিউবের সাহায্যে আয় করে থাকেন। অনেক সময় দেখা যায় এই আয়ের পরিমান হয় অনেকটাই তবে অনেকেই হয়তো জানেন না ভারতে প্রতি ১ হাজার ভিউতে ইউটিউব আপনাকে কত টাকা দিতে পারে।


ভারতের বেশিরভাগ ইউটিউবার কমেডি, ভ্রমণ, ব্লগ, আর্থিক দিক এবং নানা ধরণের টেকনিক্যাল বিষয় নিয়ে ভিডিও করে থাকেন। এখানেই ইউটিউব বেছে নিয়ে সকলকে টাকা দিয়ে থাকে। 


এখানে কস্ট পার মাইল হিসেব করে টাকা দেওয়া হয়। এটি প্রতি ১ হাজার ভিউতে দেখা যায়। এরপর রয়েছে রেভিনিউ পার মাইল। সেখানে ১ হাজার ভিডিও ভিউ হলে সেখান থেকে ৪৫ শতাংশ টাকা মেলে।

আরও পড়ুন: বদলে যাবে শীতের পরিবেশ! কার কেরামতি ভোগাতে পারে সকলকে জেনে নিন এখনই


ভারতে এর মান অনেকটাই কম। ফলে সেখান থেকে ইউটিবাররা অনেকটা কম টাকা পান। সেখানে পশ্চিমী দেশে যাদের ইউটিউব চ্যানেল রয়েছে তারা অনেক বেশি টাকা পান। সেখানে প্রতি ১ হাজার ভিউতে তারা ৩০ টাকা থেকে শুরু করে ১৫০ টাকা করে পান। সেখানে বিষয়টি কতটা ভাল তার ওপর টাকা আসে।


যদি বিনোদন এবং ব্লগ করা হয় তাহলে প্রতি ১ হাজার ভিউতে মেলে ২০ টাকা থেকে ৬০ টাকা। যদি আর্থিক বিষয়, পড়াশোনা এবং শিক্ষার ভিডিও ১ হাজার ভিউ হয় তাহলে সেখানে ৮০ টাকা থেকে শুরু করে ১৫০ টাকা পাওয়া যায়। এগুলি ভারতীয় হিসেব। তবে বিদেশে এর পরিমান অনেক বেশি থাকে।


প্রসঙ্গত, প্রায় ১১ হাজার ইউটিউব চ্যানেল বন্ধ করল গুগল। কেবল ২০২৫ সালের দ্বিতীয় ত্রৈমাসিকেই এতগুলি চ্যানেল বন্ধ করা হল চিন, রাশিয়ার মতো দেশগুলির তরফে বিভ্রান্তিমূলক প্রচার চালানোর অভিযোগে। সিএনবিসির সাম্প্রতিক রিপোর্ট ও গুগলের অফিসিয়াল ব্লগে এমনটাই জানানো হয়েছে। এর মধ্যে ৭ হাজার ৭০০ চিন এবং ২ হাজার ২০০ রাশিয়ার মদতপুষ্ট চ্যানেল।


জানা গিয়েছে, চিনের মদতপুষ্ট ইউটিউব চ্যানেলগুলি মূল চিনা ও ইংরেজি ভাষায় শি জিনপিংয়ের প্রশস্তি এবং মার্কিন বিদেশ নীতির নিন্দা করত। অন্যদিকে রাশিয়ার মদতপুষ্ট চ্যানেলগুলির কাজ ছিল ইউক্রেন, ন্যাটো ও পশ্চিমী দেশগুলির সমালোচনায় রাশিয়ার হয়ে সাফাই দেওয়া। পাশাপাশি মস্কো প্রশাসনের সঙ্গে সম্পর্কিত সংস্থাগুলির হয়েও কথা বলত এই সব চ্যানেল। বাকি চ্যানেলগুলির বিরুদ্ধে ইরান, আজারবাইজান, তুরস্ক, ইজরায়েল, রোমানিয়া ও ঘানার প্রশাসনের হয়ে রাজনৈতিক প্রতিপক্ষ এবং ধর্মীয় ইস্যুতে বিভ্রান্তি ছড়ানোর অভিযোগ রয়েছে। যার মধ্যে ইজরায়েল-গাজা ইস্যু যেমন রয়েছে, তেমনই রয়েছে অভ্যন্তরীণ নির্বাচন।


সব মিলিয়ে এপ্রিল, মে ও জুনের হিসেবে হাজার হাজার চ্যানেল বন্ধের সিদ্ধান্ত নিয়েছে ইউটিউব। বহু ডোমেনকে গুগল নিউজে যাতে দেখানো না হয় সে ব্যাপারেও পদক্ষেপ করা হয়েছে। এদের বিরুদ্ধে নির্দিষ্ট প্রোপাগান্ডা চালানোর অভিযোগ উঠেছে। সারা বিশ্বের সমস্ত ইউটিউব চ্যানেলের উপরই নজরদারি চালায় গুগলের ‘থ্রেট অ্যানালিসিস গ্রুপ’। এর আগে কেবল মে মাসেই গুগল ২০টি ইউটিউব, চারটি বিজ্ঞাপনী অ্যাকাউন্ট ও একটি ব্লগ বন্ধ করে দিয়েছিল।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সোশ্যাল মিডিয়া