বুধবার ২৯ এপ্রিল ২০২৬
সম্পূর্ণ খবর
রিয়া পাত্র | ১২ সেপ্টেম্বর ২০২৫ ১৪ : ৩৬Riya Patra
আজকাল ওয়েবডেস্ক: বুধবার জেন জি-রা ভার্চুয়াল বৈঠকে নিজেদের পছন্দের কথা জানিয়েছিলেন। জানিয়েছিলেন, সংখ্যাগরিষ্ঠ বিক্ষোভকারীরা চাইছেন, নেপালের প্রাক্তন প্রধান বিচারপতি সুশীলা কারকি বসুন অন্তবর্তী সরকারের প্রধান হিসেবে। ২৪ ঘণ্টা কাটেনি। বদলে যায় পছন্দ। জানা যায়, সুশীলা নয়, কুলমন ঘিসিংয়ের উপর আস্থা তাঁদের। ২৪ ঘণ্টা কাটেনি, জানা গেল, কুলমন নয়, আস্থা ফের সুশীলাতেই।
একাধিক সর্বভারতীয় সংবাদ মাধ্যম, সংবাদ সংস্থা সূত্রে খবর, নেপালের অন্তবর্তী সরকারের প্রধান হিসেবে শপথ নিতে চলেছেন সুশীলা কারকিই। শুক্রবার দুপুরে সংবাদ সংস্থা রয়টার্স সূত্রে খবর, সুশীলাই সম্ভবত অন্তবর্তী সরকারের প্রধান হিসেবে বসতে চলেছেন।
এর আগে, বুধবার ভার্চুয়াল বৈঠকে জেন জি-রা কারকির নাম ঘোষণা করেছিলেন। এই প্রসঙ্গে উল্লেখ্য, তাঁর রয়েছে ভারত-যোগ। তথ্য, সুশীলা বিরাটনগরের মহেন্দ্র মোরাং কলেজ থেকে স্নাতক ডিগ্রি অর্জন করার পর, উত্তরপ্রদেশের বেনারস হিন্দু ইউনিভার্সিটি (বিএইচইউ) থেকে রাষ্ট্রবিজ্ঞানে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ১৯৭৫ সালে বেনারস থেকে তিনি স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন। কারকি পরে নেপালের ত্রিভুবন বিশ্ববিদ্যালয় থেকে আইন বিষয়ে পড়াশোনা করেন। ওই পর্বের পড়াশোনা শেষ হয় ১৯৭৮ সালে। বুধবার এক সংবাদ সাক্ষাৎকারে কারকি জানিয়েছেন, তিনি জেন জি-দের আবেদন মেনে, এই দায়িত্ব নিতে প্রস্তুত। একইসঙ্গে তিনি তাঁর বিএইচইউ শিক্ষার কথা স্মরণ করেছেন। জানান, তিনি এখনও তাঁর প্রয়াত শিক্ষক এবং বন্ধুদের স্মরণ করেন ভিন দেশে বসেও। তাঁর মনে পড়ে গঙ্গার কথা, নদী তীরে হস্টেলের কথাও।
আরও পড়ুন: এ কী কাণ্ড! গণবিবাহের জন্য পুরুষদের আবেদন গ্রহণই বন্ধ করে দিলেন উদ্যোক্তারা, কী হয়েছে? ...
কারকির পর, কুলমন। তাঁরও রয়েছে ভারত-যোগ। কুলমন ঘিসিং, ভারতের জামশেদপুরের রিজিওনাল ইনস্টিটিউট অফ টেকনোলজি থেকে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক ডিগ্রি অর্জন করেন। পরে তিনি নেপালের ত্রিভুবন বিশ্ববিদ্যালয়ের পুলচকের ইনস্টিটিউট অফ ইঞ্জিনিয়ারিং থেকে পাওয়ার সিস্টেম ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন বলে জানা গিয়েছে। কুলমন ঘিসিং নিজে একজন একজন বৈদ্যুতিক প্রকৌশলী। নেপালে তাঁর বিপুল খ্যাতির কারণ, তিনি সে দেশে চলতে থাকা দীর্ঘকালীন বিদ্যুৎ সমস্যার সমাধান করেছিলেন।
ঘিসিং ১৯৯৪ সালে নেপাল বিদ্যুৎ কর্তৃপক্ষ (এনইএ)-তে তাঁর পেশাগত কর্মজীবন শুরু করেন, ধীরে ধীরে পদমর্যাদার উন্নতি হয়। ২০১৬ সালে, ঘিসিংকে এনইএ-এর ব্যবস্থাপনা পরিচালক নিযুক্ত করা হয়। ওই পদে থাকাকালীন তিনি, দেশের ১৮ ঘন্টা দৈনিক বিদ্যুৎ বিভ্রাট দূর করে নেপালের ঘরে ঘরে পরিচিত মুখ হয়ে ওঠেন। ২০২০-সালে তাঁর জায়গায় অন্য একজনকে আনা হলেও, ২০২১ সালে পুরনো পদে ফেরানো হয় ঘিসিং-কে।
তথ্য, কেপি ওলি সরকারের সঙ্গে মতবিরোধ হয়েছিল তাঁর। তাঁর মেয়াদ শেষের মাত্র কয়েকমাস আগে কেপি শর্মা ওলি সরকার ২৪শে মার্চ, ২০২৫ তারিখে কুলমন ঘিসিংকে এনইএ-এর নির্বাহী পরিচালক পদ থেকে অপসারণ করে। তাঁর জায়গায় ওই পদে বসেন, হিতেন্দ্র দেব শাক্য। বিরোধী রাজনৈতিক দলগুলি ঘিসিং-এর অপসারণের তীব্র সমালোচনা করেছিল সেই সময়।
কুলমনকে নিয়ে আলোচনার মাঝেই জানা গেল, ফের সুশীলাতেই আস্থা বিক্ষোভকারীদের। এর আগে সুশীলা সেনার সঙ্গে বৈঠকে বসেছিলেন বলেও জানা যায়। উল্লেখ্য, সোশ্যাল মিডিয়া অ্যাপ নিষিদ্ধ করার প্রতিবাদে রবিবার থেকে আন্দোলন সংঘঠিত হয় নেপালে। ক্রমে সোমে তা ভয়াবহ আকার ধারণ করে। বহু বিক্ষোভকারীর মৃত্যু হয়। সোমবার রাতে নেপাল সরকার ওই সিদ্ধান্ত প্রত্যাহার করে নিলেও, পরিস্থিতি স্বাভাবিক হয়নি। মঙ্গলেও চলে ভাঙচুর-অগ্নিসংযোগ। সরকার পড়ে যান সেদিনই। পদত্যাগ করেন ওলি। তারপর থেকেই অন্তবর্তী সরকার গঠন নিয়ে জল্পনা সে দেশে।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?