বুধবার ২৯ এপ্রিল ২০২৬
সম্পূর্ণ খবর
অভিজিৎ দাস | ১২ সেপ্টেম্বর ২০২৫ ১৪ : ০২Abhijit Das
আজকাল ওয়েবডেস্ক: নেপালের জেন জি-রা দুর্নীতির বিরুদ্ধে সোচ্চার হওয়া এবং সহিংস বিক্ষোভের ফলে প্রধানমন্ত্রী কে.পি. শর্মা ওলি পদত্যাগ করতে বাধ্য হয়েছেন। এছাড়াও পদত্যাগ করেছেন দেশের অন্যান্য নেতারাও। বিক্ষোভকারীদের হাতে লাঞ্ছিত হতে হয়েছে প্রাক্তন নেতা ও তাঁর পরিবারের সদস্যদের। এমনকি বর্তমান মন্ত্রীরাও রেহাই পাননি। এই বিক্ষোভ চলাকালীন সোশ্যাল মিডিয়ায় #NepoKids হ্যাশট্যাগ ট্রেন্ডিং হতে শুরু করে। বিক্ষোভকারীদের রাজনীতিবিদদের সন্তানদের বিরুদ্ধে অভিযোগ, তাঁরা জনসাধারণের টাকায় বিলাসবহুল জীবনযাপন করে এবং কঠোর পরিশ্রম ছাড়াই নানা সুযোগসুবিধা ভোগ করছেন। কেউ কেউ মিস নেপালের মতো খেতাব জিতেছেন, আবার কেউ কেউ চেম্বার অফ কমার্সে নির্বাচনে জয়ের পর পদে আসীন হয়েছেন।
জেন জি-র মতে, নেপো কিডরা সকলেই ‘প্রভাবশালী বাবা-মায়ের সন্তান’। এরা করদাতাদের টাকাতেই বড় হয়েছেন। এখন তাঁরা সাধারণ নাগরিকদের ন্যায্য অধিকার থেকে বঞ্চিত করে সেই ক্ষমতার অপব্যবহার করছেন। আসুন এক নজরে দেখা যাক সেই সকল ‘নেপো বাচ্চাদের’ যাদের বিলাসবহুল জীবনধারা নেপালের তরুণ প্রজন্মকে ক্ষুব্ধ করেছে।
আরও পড়ুন: নেপালের সেনাপ্রধানের পিছনে কার ছবি? শোরগোল পড়ল নেটদুনিয়াতে
সৌগত থাপা
নেপালের নেপো কিডদের অন্যতম সৌগত থাপা। চেম্বার অফ কমার্সের নির্বাচনে জেতার পরেই লাইমলাইটে চলে আসেন প্রাক্তন আইনমন্ত্রী বিন্দু কুমার থাপার ছেলে। জেন-জি বিক্ষোভকারীদের অভিযোগ পারিবারিক ক্ষমতা কাজে লাগিয়েই নির্বাচনে জিতেছেন সৌগত। তাঁর নিজের কোনও যোগ্যতা নেই। অনেকের অভিযোগ, সৌগতের ওই পদে বসার শিক্ষাগত যোগ্যতাও নেই।
তাঁর জীবনযাত্রার ধরণও সমালোচিত। বেশির ভাগ সময় বিদেশে সময় কাটাতেন, দামী গাড়ি চালাতেন। তাঁর হাবভাব দেখে মনে হত যেন তিনি বিত্তশালী ব্যবসায়ীর সন্তান। যদিও তাঁর বাবা একজন রাজনীতিবিদ।

শৃঙ্খলা খাটিওয়াড়া
মিস নেপাল ওয়ার্ল্ড খেতাব জিতেছিলেন প্রাক্তন স্বাস্থ্যমন্ত্রী বিরোধ খাটিওয়াড়ার কন্যা শৃঙ্খলা খাটিওয়াড়া। জেন জি-দের অভিযোগ, বাবার প্রভাব না খাটিয়ে তাঁর পক্ষে ওই খেতাব জেতা সম্ভব ছিল না। ২৯ বছর বয়সী শৃঙ্খলা তাঁর বিলাসবহুল জীবনযাত্রার জন্য পরিচিত। প্রায়শই তাঁকে বিদেশে ছুটি কাটাতে দেখা যায়। ‘জেন জি’ আন্দোলন শুরু হওয়ার পর ইনস্টাগ্রামে তাঁর অনুগামীর সংখ্যা প্রায় এক লক্ষ কমে গিয়েছে।
বিনা মাগার
বিক্ষোভের নিশানায় থাকা আরও এক নেপো কিড বিনা মাগার। তিনি প্রাক্তন প্রধানমন্ত্রী পুষ্প কমল দাহাল ‘প্রচণ্ড’-এর পুত্রবধূ এবং নেপালের জল সরবরাহ মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন। বিক্ষোভকারীরা তাঁর বিরুদ্ধে তার পদের অপব্যবহার এবং এমনকি দুর্নীতিতে জড়িত থাকার অভিযোগ করেছেন। তাঁর বিরুদ্ধে বিদেশ ভ্রমণের জন্য সরকারি তহবিল ব্যবহার করা এবং ব্যক্তিগত লাভের জন্য গ্রামীণ জল প্রকল্প থেকে অর্থ অন্যত্র সরিয়ে নেওয়ার অভিযোগও আনা হয়েছে।
শিবানা শ্রেষ্ঠা
প্রাক্তন প্রধানমন্ত্রী শের বাহাদুর দেউবার পুত্রবধূ শিবানা শ্রেষ্ঠাও রয়েছেন নেপালের ‘নেপো কিড’-এর তালিকায়। তাঁর বিলাসবহুল জীবনযাত্রার ঝলক প্রায়শই সোশ্যাল মিডিয়ায় দেখা যায়। বিভিন্ন প্রতিবেদন অনুযায়ী, তিনি কয়েক কোটি টাকার সম্পত্তির মালিক।
রাজনীতিবিদদের সুবিধাভোগী সন্তানদের তালিকাটি বেশ দীর্ঘ। #NepoKids হ্যাশট্যাগটি প্রকাশ্যে এনেছে যে তাদের মধ্যে অনেকেই আরাম আয়েশে দিন কাটাচ্ছেন। যখন সাধারণ নাগরিকরা নানা কষ্টের সঙ্গে লড়াই করে দিন কাটাচ্ছেন।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?