মঙ্গলবার ২৮ এপ্রিল ২০২৬
সম্পূর্ণ খবর
সোমা মজুমদার | ১২ সেপ্টেম্বর ২০২৫ ১৩ : ১৭Soma Majumder
বর্তমানে ডায়েট ট্রেন্ডের মধ্যে ইন্টারমিটেন্ট ফাস্টিং খুব জনপ্রিয় হয়ে উঠেছে। মূলত ওজন কমানোর জন্যই অনেকের এর প্রতি ঝোঁক বেড়েছে। তবে শুধু ওজন নিয়ন্ত্রণ বা ডায়াবেটিস কমাতেই নয়, রক্ত জমাট বাঁধা অর্থাৎ ব্লাড ক্লট প্রতিরোধেও কার্যকর ভূমিকা রাখতে পারে ইন্টারমিটেন্ট ফাস্টিং, সম্প্রতি এমনই তথ্য উঠে এসেছে গবেষণায়।
স্বাস্থ্যকর জীবনযাপন ও সঠিক খাদ্যাভ্যাসের সঙ্গে ইন্টারমিটেন্ট ফাস্টিং মেনে চললে তা রক্ত জমাট বাঁধার ঝুঁকি কমায়। যা হৃদরোগ প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। বিশেষজ্ঞদের মতে, রক্ত জমাট বাঁধা হৃদরোগ ও স্ট্রোকের অন্যতম বড় কারণ। তাই যাদের কার্ডিওভাসকুলার বা হৃদযন্ত্র সংক্রান্ত সমস্যা রয়েছে, তাদের জন্য এই খাদ্যাভ্যাস বড় আশীর্বাদ হতে পারে।
ইন্টারমিটেন্ট ফাস্টিং ট্রেন্ডে একটা নির্দিষ্ট সময়ের মধ্যে খাবার খেয়ে নিতে হয়। আবার কিছু ঘণ্টা চলে একেবারে উপবাস। তখন ইতিমধ্যেই জমে থাকা ফ্যাট থেকে পুষ্টি ও এনার্জি সংগ্রহ করে শরীর। ইদানীং এভাবে ইন্টারমিটেন্ট ফাস্টিংয়ের মাধ্যমে শরীরের বাড়তি মেদ গলিয়ে নেওয়ার ট্রেন্ড দেখা যাচ্ছে। বিশেষজ্ঞরা মনে করেন, নিয়মিত নির্দিষ্ট সময় না খেয়ে শরীরকে বিশ্রাম দিলে রক্তে শর্করা ও কোলেস্টেরলের মাত্রা নিয়ন্ত্রণে থাকে। এর ফলে ধমনীতে অপ্রয়োজনীয় জমাট বাঁধার প্রবণতা কমে যায়। লাইফ মেটাবলিজম-এ প্রকাশিত এই গবেষণায় দেখা গেছে, উপোস অন্ত্রের ব্যাকটেরিয়া থেকে উৎপাদিত ইন্ডোল-৩-প্রোপিওনিক অ্যাসিড (আইপিএ)-এর মাত্রা বৃদ্ধি করে প্লেটলেট সক্রিয়করণকে বাধা দেয়, যা জমাট বাঁধার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ।

গবেষণার জন্য ১৬০ জন করোনারি ধমনী রোগের রোগীর রক্তের নমুনা নেওয়া হয়েছিল। একইসঙ্গে ইঁদুরের উপর পরীক্ষাগারে পরীক্ষা করে দেখা গেছে যে ১০ দিনের বিরতিহীন উপবাস আইপিএ- এর মাত্রা বৃদ্ধি করে এবং প্লেটলেট সমষ্ঠি উল্লেখযোগ্যভাবে কমায়। এক্ষেত্রে সিমুলেটেড হার্ট অ্যাটাক এবং স্ট্রোকের পরে ইঁদুরগুলিতে হৃদপিণ্ড এবং মস্তিষ্কের ক্ষতি কম দেখা গেছে।
আরও পড়ুনঃ স্বাস্থ্যকর ভেবে রোজই ডাবের জল খান? উপকার হচ্ছে নাকি ‘বিষ’ যাচ্ছে শরীরে! জানলে শিউরে উঠবেন
শুধু তাই নয়, ইন্টারমিটেন্ট ফাস্টিং শরীরে প্রদাহ কমায়, রক্তচাপ নিয়ন্ত্রণে রাখে এবং রক্ত সঞ্চালনকে স্বাভাবিক রাখতে সহায়তা করে। গবেষণায় আরও দেখা গেছে, যারা দীর্ঘদিন ধরে ইন্টারমিটেন্ট ফাস্টিং মেনে চলেছেন, তাদের মধ্যে হৃদরোগ, স্ট্রোক ও উচ্চ রক্তচাপের ঝুঁকি তুলনামূলক কম। তবে বিশেষজ্ঞরা সতর্ক করেছেন, এই অভ্যাস শুরু করার আগে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি, বিশেষত যারা ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ বা অন্যান্য গুরুতর অসুখে ভুগছেন।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?
সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?