শনিবার ২৫ এপ্রিল ২০২৬

সম্পূর্ণ খবর

TheArcArt

বাণিজ্য | এক লক্ষ টাকার এফডি-তে কত আয়? জানুন সরকারি-বেসরকারি ব্যাঙ্কের সেরা অফার

রজিত দাস | ১২ সেপ্টেম্বর ২০২৫ ১২ : ২১Rajit Das

আজকাল ওয়েবডেস্ক: স্থির রিটার্ন চাইলে এক বছরের স্থায়ী আমানত (এফডি) বিনিয়োগকারীদের জন্য একটি ভাল বিকল্প। এটি স্বল্পমেয়াদী আর্থিক লক্ষ্য পূরণে সাহায্য করে এবং অর্থ নিরাপদ রাখে। কিন্তু একটি স্থায়ী আমানত থেকে আরও ভাল সুবিধা পেতে, সঠিক ব্যাঙ্ক নির্বাচন করা গুরুত্বপূর্ণ। প্রতিটি ব্যাঙ্কে সুদের হার আলাদা।

ব্যাঙ্কবাজারের তথ্যের উপর ভিত্তি করে (৫ সেপ্টেম্বর পর্যন্ত), এই প্রতিবেদনে এক কোটি টাকা পর্যন্ত এক বছরের স্থায়ী আমানতের উপর বেসরকারি এবং সরকারি ব্যাঙ্কের সেরা সুদের হারে আলোকপাত করা হল। এবার জেনে নিন এক বছরে এক লক্ষ টাকা বিনিয়োগ করলে কত বাড়বে?

এক বছরের এফডির জন্য সেরা বেসরকারি ব্যাঙ্ক:

ইন্ডাসইন্ড ব্যাঙ্ক: এই ব্যাঙ্কটি বেসরকারি ব্যাঙ্কগুলির মধ্যে সর্বোচ্চ সুদ দেয়। এটি এক বছরের এফডিতে সাত ৭ শতাংশ সুদ দেয়। এক লক্ষ টাকা বিনিয়োগ বছরে ১,০৭,০০০ টাকা হয়ে যাবে।

কোটাক মাহিন্দ্রা ব্যাঙ্ক, অ্যাক্সিস ব্যাঙ্ক, এইচডিএফসি ব্যাঙ্ক: এই ব্যাংকগুলি ৬.৬০ শতাংশ সুদ দেয়। ১ লক্ষ টাকার বিনিয়োগ মেয়াদপূর্তিতে ১,০৬,৬০০ টাকায় পরিণত হবে।

আইসিআইসিআই ব্যাঙ্ক: এটি ৬.৪০ শতাংশ সুদ দেয়। ১ লক্ষ টাকার বিনিয়োগ এক বছর পর ১,০৬,৪০০ টাকায় পরিণত হবে।

এক বছরের এফডির জন্য সেরা সরকারি ব্যাঙ্ক:

ব্যাঙ্ক অফ বরোদা, পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক: উভয় ব্যাঙ্কই ৬.৬০ শতাংশ সুদ দেয়, যা সরকারি ব্যাংকগুলির মধ্যে সর্বোচ্চ। ১ লক্ষ টাকার বিনিয়োগ বছরে ১,০৬,৬০০ টাকায় পরিণত হবে।

কানাড়া ব্যাঙ্ক, ইউনিয়ন ব্যাঙ্ক অফ ইন্ডিয়া: এই ব্যাঙ্কগুলি ৬.৫০ শাতংশ সুদ দেয়। ১ লক্ষ টাকার বিনিয়োগ মেয়াদপূর্তিতে ১,০৬,৫০০ টাকায় পরিণত হবে।

এসবিআই: ভারতের বৃহত্তম ব্যাংক ৬.৪৫ শতাংশ সুদ দেয়। ১ লক্ষ টাকার বিনিয়োগ এক বছর পর ১,০৬,৪৫০ টাকায় পরিণত হবে।

আরবিআই'য়ের সহায়ক সংস্থা, ডিপোজিট ইন্স্যুরেন্স অ্যান্ড ক্রেডিট গ্যারান্টি কর্পোরেশন (ডিআইসিজিসি), ৫ লক্ষ টাকা পর্যন্ত আমানতের উপর বিমা প্রদান করে। এটি বিনিয়োগকারীদের নিশ্চিত করে যে, তাঁদের অর্থ নিরাপদে রয়েছে।

আরও পড়ুন-  বাচ্চাদের জন্য টাকা জমাবেন? মেয়াদপূর্তিতে মিলবে ৩৪ লক্ষ! জেনে নিন এই স্কিম সম্পর্কে


নানান খবর

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সোশ্যাল মিডিয়া