সোমবার ২৭ এপ্রিল ২০২৬
সম্পূর্ণ খবর
রজিত দাস | ১২ সেপ্টেম্বর ২০২৫ ০৯ : ৪৮Rajit Das
আজকাল ওয়েবডেস্ক: জুলাই মাসে আইনজীবী উজ্জ্বল নিকমকে রাজ্যসভায় মনোনিত করা হয়েছে। তা সত্ত্বেও বিশেষ পাবলিক প্রসিকিউটর (এসপিপি) পদে বহাল রয়েছেন তিনি। এরপরই একাধিক খুনের আসামি, বিজেপি নেতা উজ্জ্বল নিকমকে জুলাই মাসে রাজ্যসভার সাংসদ হিসেবে নিযুক্ত করার জন্য মুম্বইয়ের একটি আদালতের দ্বারস্থ হয়েছেন। মামলায় বিশেষ পাবলিক প্রসিকিউটর (এসপিপি) পদ থেকে অপসারণের পার্থনা করা হয়েছে। ফলস্বরূপ, মুম্বইয়ের একটি আদালত নিকমের পাশাপাশি মহারাষ্ট্র রাজ্যের কাছ থেকে এই বিষয়ে প্রতিক্রিয়া চেয়েছে।
নিকম ২০১২ সাল থেকে এসপিপি হিসেবে দায়িত্ব পালন করছিলেন। কিন্তু ২০২৪ সালের এপ্রিলে বিজেপি মুম্বই উত্তর-মধ্য লোকসভা আসনের প্রার্থী ঘোষণার পর তিনি সাময়িকভাবে পদত্যাগ করেন। নির্বাচনে হেরে যাওয়ার পর, তাঁকে এসপিপি হিসেবে পুনরায় নিযুক্ত করা হয়।
এই বছরের জুলাই মাসে, রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু উজ্জ্বল নিকমকে রাজ্যসভায় মনোনীত করেন।
দিল্লির ব্যবসায়ী অরুণ টিক্কু এবং চলচ্চিত্র প্রযোজক করণকুমার কক্কড় হত্যার দায়ে যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত বিজয় পালান্ডে, ২০১৩ সাল থেকে এসপিপি থাকায় সংশ্লিষ্ট মামলায় নিকমের অযোগ্যতা দাবি করে আবেদন এই প্রথমবার নয়। ২০২৪ সালের অক্টোবরে, পালান্ডে নিকমের পুনর্নিয়োগকে চ্যালেঞ্জ জানিয়েছিলেন, কিন্তু মুম্বই দায়রা আদালত তা খারিজ করে দেয়।
খুনের আসামি বিজয় পালান্ডের সর্বশেষ আবেদনে বলেছেন যে, নিকম এসপিপি পদে বহাল থাকা "গুরুতর সাংবিধানিক উদ্বেগ উত্থাপন করে।" তিনি সাংসদদের সদস্যপদ বাতিলের বিষয়ে সংবিধানের ১০২ (১) (ক) অনুচ্ছেদ উদ্ধৃত করেছেন।
সংবিধানের ১০২ (১) (ক) অনুচ্ছেদে বলা হয়েছে যে, "ভারত সরকার বা কোনও রাজ্য সরকারের অধীনে 'লাভজনক পদ' ধারণ করলে একজন ব্যক্তি সংসদ সদস্য হওয়ার ক্ষেত্রে অযোগ্য বলে বিবেচিত হবেন, যদি না সংসদ আইন অনুসারে এই পদের ধারককে অযোগ্য ঘোষণা করে।"
পালান্ডের আবেদনে আরও বলা হয়েছে যে, নিকম ব্যক্তিগত মামলা পরিচালনা করতে পারবেন, যেমন অনেক সাংসদ ব্যক্তিগত আদালতে কাজ করেন, কিন্তু রাজ্য সরকারের অধীনে থাকা এসপিপি-তে নয়। তাঁর আবেদনে উল্লেখ রয়েছে, "এটি আশঙ্কা প্রকাশ করে যে, নিকমের প্রভাব এবং ক্ষমতার কারণে মামলাটি 'একতরফা ব্যাপার' এবং 'ডেভিড এবং গোলিয়াথ যুদ্ধ' হয়ে উঠবে।"
নিকম ২৬শে সেপ্টেম্বরের মধ্যে পালান্ডের আবেদনের বিরোধিতা করে একটি আনুষ্ঠানিক জবাব দাখিল করবেন, তবে সাংসদ হিসেবে নিয়োগের সময় তিনি আরও বলেছিলেন যে, এসপিপি-র নিয়োগ লাভজনক পদ নয় এবং তিনি তাঁর কাজ চালিয়ে যেতে পারেন।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?