সোমবার ২৭ এপ্রিল ২০২৬

সম্পূর্ণ খবর

TheArcArt

দেশ | রাতের অন্ধকারে হোটেলে আগুন বিক্ষোভকারীদের, পশুপতিনাথ দর্শনে গিয়ে বেঘোরে প্রাণ গেল গাজিয়াবাদের মহিলার

রিয়া পাত্র | ১২ সেপ্টেম্বর ২০২৫ ০৯ : ০৯Riya Patra

আজকাল ওয়েবডেস্ক: নেপাল ভাবাচ্ছে রীতিমতো। একদিকে জ্বলে-পুড়ে খাক হয়ে যাওয়া একাধিক প্রাসাদ, ভবন, হোটেল। সময় যত এগোচ্ছে, ততই সামনে আসছে ভয় ধরানো ঘটনাবিবরণী। এবার প্রকাশ্যে এল আরও এক শিউরে ওঠা ঘটনা। সর্বভারতীয় সংবাদ মাধ্যম সূত্রে খবর, ভারত থেকে নেপালে পশুপতিনাথ দর্শনে গিয়ে, বেঘোরে প্রাণ হারিয়েছেন গাজিয়াবাদের ৫৫ বছরের এক মহিলা। গুরুতর আহত তাঁর স্বামীও।


ঘটনা সম্পর্কে প্রাপ্ত তথ্য অনুযায়ী, ৭ সেপ্টেম্বর ওই মহিলা এবং তাঁর স্বামী রামভীর সিং গোলা, কাঠমান্ডুর পশুপতিনাথ দর্শনে গিয়েছিলেন। পরিস্থিতি এই মোড় নেবে, তা ভাবতেও পারেননি কেউ। জানা গিয়েছে, গাজিয়াবাদের ওই দম্পতি কাঠমান্ডুর হায়াত রিজেন্সিতে উঠেছিলেন। সেখানে বসেই বিক্ষোভের খুঁটিনাটিও জানছিলেন। তবে সেই বিক্ষোভ পৌঁছে যাবে বিলাসবহুল হোটেলের দরজায়, আঁচ করতে পারেননি।

আরও পড়ুন: কিছুক্ষণেই শুরু হবে তাণ্ডব, এই জেলাগুলিকে তছনছ করতে পারে দমকা হাওয়া! সঙ্গে বজ্রবিদ্যুত-বৃষ্টি, আবহাওয়ার আপডেট জানুন

তথ্য, ৯ সেপ্টেম্বর রাতে, বিক্ষুব্ধ জনতা আচমকা কাঠমান্ডুর হায়াত রিজেন্সি ঘিরে ফেলে এবং কিছুক্ষণেই আগুন ধরিয়ে দেয়। পরিস্থিতি ততক্ষণে হাতের বাইরে। বাইরে বিক্ষুব্ধ জনতা, হোটেলে আগুন এবং ভিতরে আটকে থাকা মানুষের মধ্যে আতঙ্ক, ভয়। ওই পরিস্থিতিতে নিজেদের প্রাণ বাঁচানোর জন্য, ওই দম্পতি হোটেল থেকে ঝাঁপ দেন। হোটেলের পাঁচতলা থেকে তাঁরা ঝাঁপ দেন বলে তথ্য।

দু' জনেই গুরুতর আহত হয়েছিলেন। এতক্ষণ পর্যন্ত তাঁরা একসঙ্গে থাকলেও, তার পরেই একে অন্যের থেকে আলাদা হয়ে যান। বিক্ষুব্ধ জনতার মাঝখান থেকে তাঁদের উদ্ধার করে নিয়ে যাওয়া হয় আলাদা আলাদা ভাবে। ভিড় পেরিয়ে রমভীর যখন ত্রাণ কেন্দ্রে পৌঁছন, তখন জানতে পারেন, তিনি প্রাণে বেঁচে গেলেও, সর্বনাশ হয়ে গিয়েছে বড়। জানতে পারেন, মৃত্যু হয়েছে তাঁর স্ত্রীর।

তাঁদের ছেলে বিশাল, সংবাদ মাধ্যমের সামনে কান্নায় ভেঙে পড়েন। জানান, 'গিয়েছিলেন মন্দির দর্শনে। এমন পরিস্থিতি হবে, কল্পনাও করতে পারিনি।' ঘটনার বিবরণ দিয়ে গিয়ে তিনি আরও জানিয়েছেন, 'ঘুরতে গিয়েছিলেন, সেটাই আমার মায়ের শেষ যাত্রা হয়ে গেল। আমরা কেউ কল্পনা করতেই পারি না, এত বড় হোটেলে অগ্নিসংযোগের ঘটনা ঘটতে পারে। আমার বাবা-মা পাঁচতলা থেকে ঝাঁপ দেওয়া পর্যন্ত একসঙ্গে ছিলেন। তারপরেই আলাদা হয়ে যান। দুজনেই গুরুতর আহত হয়েছিলেন। হয়তো একসঙ্গে থাকলে মা বেঁচে যেতেন। উদ্ধারকারীরা প্রথমে মা' কে উদ্ধার করে নিয়ে যান। তারপর বাবা' কে। বাবা ত্রাণ কেন্দ্রে পৌঁছে মায়ের মৃত্যুসংবাদ পান।' শেষ পাওয়া তথ্য অনুযায়ী, মহিলার দেহ আনা হয়েছে গাজিয়াবাদে। 

সোশ্যাল মিডিয়া ব্যান, এবং সরকারের এই সিদ্ধান্তের বিরোধীতা। রবিবার থেকে তা নিয়েই উত্তাল হিমালয়ের দেশ। রবিবারের পর, সোমবার আরও বাড়ে বিক্ষোভ। পুলিশ, বিক্ষোভকারীদের সংঘর্ষে প্রাণ যায় বহু। সোমবার রাতেই সরকার 'নিষিদ্ধ' সিদ্ধান্ত প্রত্যাহার করে নেয়। তবে তাতেও কমেনি ক্ষোভ। মঙ্গলবার বিক্ষোভ এমন পর্যায়ে যায়, পদত্যাগ করতে বাধ্য হন নেপালের তৎকালীন প্রধানমন্ত্রী ওলি। তার মাঝেই প্রাক্তন প্রধানমন্ত্রীর বাড়ি, প্রধানমন্ত্রীর বাসভবন-সহ নানা জায়গায় অগ্নিসংযোগ, ভাঙচুরের ঘটনা ঘটে গিয়েছে সে দেশে। একপ্রকার পুড়ে খাক কাঠমান্ডু। 


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সোশ্যাল মিডিয়া