সোমবার ২৭ এপ্রিল ২০২৬
সম্পূর্ণ খবর
রজিত দাস | ১১ সেপ্টেম্বর ২০২৫ ২১ : ৪২Rajit Das
আজকাল ওয়েবডেস্ক: জিএসটি সংস্কারের পরও প্যাকেটজাত দুধের দাম কমছে না। সাফ জানিয়ে দিল আমূল। তবে মাদার ডেয়ারির দাম সামান্য কমবে। আমূল সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে, আগামী ২২ তারিখ থেকে যে নয়া জিএসটি পরিকাঠামো কার্যকর হচ্ছে, তাতে আমূলের কোনও প্যাকেটজাত দুধের নাম কমছে না।
দুধের দাম কেন কমছে না?
আমূল দেশের জনপ্রিয়তম ডায়েরি ব্র্যান্ডের মধ্যে অন্যতম। ব্যাখ্যা দিয়ে এই সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে, ২২ সেপ্টেম্বর থেকে তাদের পাউচ দুধের ক্ষেত্রে দাম কমছে না। কারণ এই পাউচ দুধ এমনিতেই জিএসটি শূন্য।
এএনআই-কে গুজরাট কো-অপারেটিভ মিল্ক মার্কেটিং ফেডারেশনের ম্যানেজিং ডিরেক্টর জয়ন মেহতা বলেন, "ফ্রেশ পাউচ দুধের প্যাকেটের দাম কমছে না। এমন কোনও প্রস্তাবও দেওয়া হয়নি। কারণ নতুন করে এই পাউচ দুধের উপর থেকে কোনও জিএসটি কমছে না। বরাবরই এই পাউচ দুধে জিএসটি ছিল শূন্য।"
প্রচার ছিল, জিএসটি পরিকাঠামোয় পরিবর্তনের কারণে পাউচ দুধের দাম দুই থেকে তিন টাকা পর্যন্ত কমতে চলেছে। আগামী ২২ সেপ্টেম্বর থেকে লাগু হবে সেই নতুন দাম। তবে বিষয়টি বিভ্রান্তি এবং অসত্য বলেই সাফ জানিয়ে দিয়েছে আমূল।
আমূলের ডিরেক্টর জয়ন মেহতার কথায়, "কেবলমাত্র UHT দুধে জিএসটি কমানোর জেরে তা এবার থেকে সস্তা হয়ে গেল। আগে এই দুধে পাঁচ শতাংশ জিএসটি চালু ছিল, তা এখন কমিয়ে শূন্য করা হল। ফলে এই UHT দুধের প্রোডাক্টগুলিই একমাত্র কম দামি হবে এবার থেকে।"
তবে মাদার ডেয়ারি দুধের দাম সামান্য কমতে পারে।
প্রত্যাশিত দামের পরিবর্তনগুলি এখানে দেওয়া হল:
মাদার ডেইরি ফুল ক্রিম: ৬৯ টাকা থেকে ৬৫-৬৬ টাকা
মাদার ডেইরি টোনড মিল্ক: ৫৭ টাকা থেকে ৫৫-৫৬ টাকা
মাদার ডেইরি মহিষের দুধ: ৭৪ টাকা থেকে ৭১ টাকা
মাদার ডেইরি গরুর দুধ: ৫৯ টাকা থেকে ৫৬-৫৭ টাকা
UHT দুধ কী?
UHT দুধ অর্থাৎ Ultra High Temperature Processing। এই দুধ ১৩৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় ফোটানো হয় কয়েক সেকেন্ড ধরে। এতে সমস্ত রকমের মাইক্রোঅর্গানিজম নিশ্চিহ্ন হয় এবং স্টেরাইল হয় দুধ। এই দুধগুলিকেই টেট্রা প্যাকে ভরে বিক্রি করা হয়। যাতে দুধ অনেকদিন পর্যন্ত রেখে খাওয়ার যোগ্য হয়। ফ্রিজ ছাড়াও এই UHT দুধ মাসের পর মাস রেখে দেওয়া যাবে, তা নষ্ট হবে না।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?