মঙ্গলবার ২৮ এপ্রিল ২০২৬
সম্পূর্ণ খবর
নিজস্ব সংবাদদাতা | ১১ সেপ্টেম্বর ২০২৫ ১৯ : ৪৪Soma Majumder
স্বাস্থ্যগুণে ডাবের জলের জুড়ি মেলা ভার। গরমে এক চুমুক ডাবের জল খেলেই স্বস্তি। জলের ঘাটতি পূরণ করার সঙ্গে সোডিয়াম, ক্যালসিয়াম, ম্যাগনেশিয়াম, জিঙ্ক-সহ নানা খনিজে পরিপূর্ণ ডাবের জল। দেহে খনিজ পদার্থের ভারসাম্য বজায় রাখতে সাহায্য করে এই পানীয়। হাজারো উপকারিতার জন্য পুষ্টিবিদরা ডাবের জল খাওয়ার পরামর্শ দেন। কিন্তু স্বাস্থ্যকর মনে হলেও অনেক ক্ষেত্রেই এই ডাবের জলে লুকিয়ে থাকতে পারে ভয়ঙ্কর রাসায়নিক পেস্টিসাইডের অবশিষ্টাংশ। সম্প্রতি ধরা পড়েছে এমনই ভিডিও। যা ঝড়ের গতিতে ভাইরাল হয়েছে সমাজ মাধ্যমে।
সমাজ মাধ্যমে কত রকম দৃশ্য সামনে আসে। যা কখনও কখনও কৌতূহল বাড়ায়, আবার কখনও অনেক বাস্তব তথ্যও সামনে আনে। তেমনই একটি ভিডিও দেখে রীতিমতো চমকে গিয়েছেন নেটাগরিকরা। নিত্যদিন যে স্বাস্থ্যকর ভেবে যে ডাব খান আট থেকে আশি তাতেই নাকি মেশানো হচ্ছে ভেজাল! বিক্রেতারা ডাবের আকার বাড়াতে এবং দীর্ঘক্ষণ ডাব সতেজ রাখতে রাসায়নিক মেশাচ্ছেন। যদিও ভিডিওটি কোথাকার তা জানা যায়নি।
আরও পড়ুনঃ বেসিনের জেদি হলদে দাগ তুলতে নাজেহাল! বাড়িতে থাকা ২ জিনিসেই হবে নতুনের মতো চকচকে, রইল টিপস
প্রসঙ্গত, নারকেল চাষিরা ফলন বাড়াতে ও পোকামাকড় দূর করতে প্রায়ই মোনোক্রটোফস নামের একটি বিষাক্ত কীটনাশক ব্যবহার করেন। নিয়ম অনুযায়ী, পেস্টিসাইড প্রয়োগের অন্তত ৪৫ দিন পর নারকেল সংগ্রহ করা উচিত। কিন্তু অনেক কৃষক লাভের আশায় সেই সময়সীমা মানেন না। ফলে বাজারে যে নারকেল পাওয়া যায়, তার জলে থেকে যেতে পারে পেস্টিসাইডের ক্ষতিকর অংশ, যা নিয়মিত খেলে শরীরে নানা অসুস্থতা দেখা দিতে পারে।

উল্লেখ্য, ভেজালের সমস্যা সমাধানে কচ্ছ বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগ এক অভিনব উদ্যোগ নিয়েছে। এম.এসসি. শিক্ষার্থী মনালি গোস্বামী ও নরেন্দ্রসিং রহুবা চুদাসামা, সহ-অধ্যাপক বিজয় রামের নির্দেশনায়, এই রাসায়নিক পরীক্ষা পদ্ধতি উদ্ভাবন করেন। যার মাধ্যমে সহজেই নারকেল পেস্টিসাইডযুক্ত কিনা ধরা পড়বে। পরীক্ষাগারে ইতিমধ্যেই দেখা গেছে, লাল রঙে পরিবর্তিত হওয়া নমুনায় আসলেই কীটনাশকের উপস্থিতি রয়েছে।
বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, এই আবিষ্কারের ওপর ভিত্তি করে শীঘ্রই একটি টেস্ট কিট বাজারে আনা হবে। টেস্টটিউব আকারে পাওয়া যাবে এই কিট, যা ব্যবহার করে কৃষক, ব্যবসায়ী কিংবা সাধারণ ভোক্তা, সকলেই ডাবের জল খাঁটি কিনা যাচাই করতে পারবেন। গবেষকদের আশা, এই উদ্যোগ বাজারে বিষাক্ত নারকেল পৌঁছনো বন্ধ করবে এবং মানুষ আরও নিশ্চিন্তে স্বাস্থ্যকর পানীয় হিসেবে ডাবের পান করতে পারবেন।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?
সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?