সোমবার ২৭ এপ্রিল ২০২৬

সম্পূর্ণ খবর

দেশ | ‘ওয়ার্ক-লাইফ ব্যালেন্সের শ্রাদ্ধ!’ সিনেমা হলেই ল্যাপটপ খুলে অফিস করতে বাধ্য হলেন মহিলা! বেঙ্গালুরুর ঘটনায় তুঙ্গে বিতর্ক

আর্যা ঘটক | ১১ সেপ্টেম্বর ২০২৫ ১৯ : ২৫Arya Ghatak

আজকাল ওয়েবডেস্ক: বেঙ্গালুরু থেকে রেডিট-এ পোস্ট করা একটি ছবি সম্প্রতি নেটদুনিয়ায় ভাইরাল হয়েছে। ছবিতে দেখা যাচ্ছে, কন্নড় ছবি ‘লোকাহ্‌’ চলার সময় এক মহিলা সিনেমা হলের মধ্যেই ল্যাপটপ খুলে কাজ করছেন। ছবিটি রেডিট-এ “বেঙ্গালুরুর কাজের সংস্কৃতি সত্যিই অদ্ভুত!” এই শিরোনামে শেয়ার করা হয়। এর পরেই অনলাইনে প্রতিক্রিয়ার ঝড় ওঠে। শহরের কর্পোরেট সংস্কৃতি এবং কাজ ও ব্যক্তিগত জীবনের ভারসাম্যের উপর তার প্রভাব নিয়ে নতুন করে বিতর্ক শুরু হয়েছে।

আর স্ল্যাশ ব্যাঙ্গালোর নামক রেডিট গ্রুপে মূল পোস্টটিতে লেখা হয়েছে, “এমনটা শুধু বেঙ্গালুরুতেই সম্ভব! ‘লোকাহ্‌’ সিনেমা দেখতে গিয়েছিলাম এবং আমার সামনের সারিতে বসা এক মহিলা ল্যাপটপ খুলে অফিসের মতোই টাইপ করে চলেছেন। সত্যি বলতে, এটা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় এখানকার কাজের সংস্কৃতি কতটা বিশৃঙ্খল। অফিসের চাপ এতটাই যে মানুষ দু’ঘণ্টার জন্যেও নিশ্চিন্ত হতে পারে না। ওয়ার্ক-লাইফ ব্যালান্স? সে আবার কী জিনিস!”

নেটদুনিয়ায় প্রতিক্রিয়ার ঝড়

ছবিটি প্রকাশ্যে আসতেই নেটিজেনদের মধ্যে সমালোচনা ও সহানুভূতির মিশ্র প্রতিক্রিয়া দেখা গিয়েছে। কারও কারও মতে, ওই মহিলা হয়তো অফিসকে না জানিয়েই সিনেমা দেখতে এসেছিলেন, কিন্তু হঠাৎ কোনও জরুরি মিটিংয়ে যোগ দিতে বাধ্য হয়েছেন। এক জন লিখেছেন, “মনে হচ্ছে তিনি আমেরিকার কোনও দলের সঙ্গে কাজ করেন এবং অফিসে না জানিয়েই সিনেমা দেখতে এসেছিলেন। ভাবুন তো, যদি তাঁর ম্যানেজার বা সহকর্মীরা এটা দেখতেন! এটা চূড়ান্ত গাফিলতি।”

অন্য এক জনের মন্তব্য, “আমার মতে, কর্মী হিসেবে উনি হয়তো না জানিয়েই অফিস থেকে বেরিয়েছিলেন, আর এখন মিটিং এড়ানোর কোনও উপায় খুঁজে পাচ্ছেন না।”

তবে অনেকেই আবার ওই মহিলার প্রতি সহানুভূতি দেখিয়েছেন। এক ব্যবহারকারী লিখেছেন, “আমি গত রাতে ভোর ৩টে পর্যন্ত কাজ করেছি। আমি ওঁর অবস্থাটা পুরোপুরি বুঝতে পারছি। কাজের চাপ এতটাই বেশি আর সময় এত কম যে কী বলব! বারবার পরিকল্পনা বাতিল করতে করতে একটা সময়ের পর মনে হয়, আপনি বন্ধু-বান্ধব, অভিজ্ঞতা এবং শেষ পর্যন্ত জীবনটাকেই হারিয়ে ফেলছেন। তথ্যপ্রযুক্তি কর্মীদের এ বার একজোট হওয়া উচিত।”

আরও পড়ুন: চালককে প্রকাশ্যে ঠাটিয়ে থাপ্পড়! পালটা চালকও মহিলা যাত্রীর গায়ে হাত তোলেন, বাসে চরম উত্তেজনা, যাত্রীদের মধ্যে আতঙ্ক 

অন্য এক জনের কথায়, “এর পিছনে অনেক কারণ থাকতে পারে। সম্ভবত, তিনি যখন সিনেমা দেখার পরিকল্পনা করে ফেলেছেন, ঠিক তখনই তাঁর বস শেষ মুহূর্তে কিছু ‘আপডেট’ চেয়েছেন।”

কেউ কেউ আবার বিষয়টি নিয়ে মজাও করেছেন। এক জন রসিকতা করে লিখেছেন, “নারায়ণমূর্তি হয়তো এই ছবিটাকেই নতুন কোম্পানি পলিসি হিসেবে সুপারিশ করে পোস্ট করবেন।” আর এক জনের মন্তব্য, “ডব্লিউএফএইচ: ওয়ার্ক ফ্রম (সিনেমা) হল।”

উল্লেখ্য, এই ধরনের ঘটনা এটাই প্রথম নয়। সাম্প্রতিক অতীতে সিনেমা হল, বিয়েবাড়ি, এমনকী বাইকের পিছনে বসেও পেশাদারদের ল্যাপটপে কাজ করার ছবি ভাইরাল হয়েছে এবং প্রতিবারই তা কাজ ও ব্যক্তিগত জীবনের ভারসাম্য নিয়ে নতুন করে বিতর্ক উস্কে দিয়েছে।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সোশ্যাল মিডিয়া