শনিবার ২৫ এপ্রিল ২০২৬

সম্পূর্ণ খবর

বিদেশ | নেপালের গোলমালে ইন্ধন দিতে সচেষ্ট হতে পারে বেআইনি অস্ত্র কারবারীরা, সীমান্তে থাকতে হবে ‘হাই অ্যালার্ট’

অভিজিৎ দাস | ১১ সেপ্টেম্বর ২০২৫ ১৮ : ৪২Abhijit Das

আর কে দাশ (প্রাক্তন বায়ুসেনা কর্তা)

প্রতিবেশী দেশে গোলমালের অর্থ হল নিজের দেশের সীমান্ত আরও বেশি মজবুত করে তোলা। কারণ, এই মুহূর্তে নেপালে যা পরিস্থিতি তাতে সেখানকার গোলমাল জিইয়ে রাখতে সচেষ্ট হয়ে উঠতে পারে অস্ত্রের চোরা কারবারীরা। ভারতীয় নিরাপত্তা বাহিনী যেমন নজর রেখে চলেছে তেমনি এর সঙ্গে সশস্ত্র সীমা বল (এসএসবি) এবং স্থানীয় পুলিশকেও কড়া নজরদারি চালাতে হবে। কারণ, অসাধু লোকেদের কিন্তু লক্ষ্য থাকে গোলমাল ছড়িয়ে দেওয়ার। যদিও ইতিমধ্যেই নিজেদের মধ্যে সমন্বয় তৈরি করে যৌথভাবে সীমান্ত প্রহরা দিচ্ছে ভারতীয় নিরাপত্তা সংস্থাগুলি। সেইসঙ্গে ঝুঁকি না নিয়ে সাময়িক বন্ধ রাখা হয়েছে সোনাউলি, পানিট্যাঙ্কি এবং যোগবানির মতো বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্ট। 

এই সময়টা ভারতের প্রতিরক্ষা বাহিনীর কাছেও একটা পরীক্ষার মতো। খুব মাপা ও সুচিন্তিত পদক্ষেপের সঙ্গে ভারতীয় সেনাবাহিনীকে খেয়াল রাখতে হবে যেন কোনোরকম প্ররোচনার ফাঁদে পা না দিয়ে এই দেশের সেনা ওই দেশের অভ্যন্তরীণ গোলমালে জড়িয়ে না পড়ে। অবশ্যই মানবিক প্রয়োজনটা একেবারেই আলাদা। সেখানে যদি প্রয়োজন পড়ে তবে অবশ্যই সেটা ভেবে দেখার মতো দিক। 

আরও পড়ুন: দ্রুত ফিরুক শান্তি, সেই সঙ্গে অচলাবস্থা কাটিয়ে ফের ভারতীয় সেনায় যোগদান করুন নেপালের গোর্খারা

যেহেতু হিমালয়ের কোলে ওই দেশটিতে এখন গোলমাল চলছে এবং বিভিন্ন জায়গায় অগ্নিসংযোগের মতো ঘটনা ঘটছে সেক্ষেত্রে ভারতীয় সেনাকে এখন প্রস্তুত থাকতে হবে মানবিক ও বিপর্যয় মোকাবিলার মতো দিকগুলিতে প্রয়োজন অনুযায়ী সাহায্যের হাত বাড়িয়ে দেওয়া। পরিস্থিতি যদি আরও খারাপ হতে থাকে তবে সেক্ষেত্রে ওদেশে বসবাসকারী ভারতীয়দের নিরাপদে সেখান থেকে বের করে নিয়ে আসা বা চিকিৎসার প্রয়োজনে সহায়তা করা এবং অন্যান্য প্রয়োজনীয় সাহায্য নিয়ে এগিয়ে যাওয়ার জন্য ভারতীয় সেনাকে তৈরি থাকতে হবে। অবশ্যই সেটার জন্য নেপাল সরকারের সঙ্গে কথা বলে করতে হবে। 

এর সঙ্গে চালিয়ে যেতে হবে কূটনৈতিক দৌত্য। যে কোনোভাবেই নেপালের এই অভ্যন্তরীণ গোলমাল থেকে নিজেদের দূরে সরিয়ে রাখতে হবে। ইতিমধ্যেই ভারতের পক্ষ থেকে কথার মধ্য দিয়ে নেপালের বর্তমান পরিস্থিতির শান্তিপূর্ণ সমাধানের কথা জানিয়ে দেওয়া হয়েছে। প্রতিবেশী দেশের নাগরিকদের মধ্যে এই ধারণা যেন কোনোভাবেই না হয় যে ভারত তাঁদের বিষয়ে অযাচিতভাবে নাক গলাচ্ছে। 

আরও পড়ুন: এই প্রথম নয়, ২০০৮ থেকে দেশবাসী রাজনৈতিক অস্থিরতা দেখেছেন ১৪ বার! সব দফার ক্ষোভ কি বেরিয়ে এল ওলি-সরকারের উপরে?

এই সময়ে ভারতকে নেপালের প্রশাসন এবং সেনাবাহিনীর সঙ্গে যোগাযোগ রক্ষা করে চলতে হবে। কীভাবে উত্তেজিত জনতাকে বাগ মানানো যায় সেবিষয়ে যদি নেপাল সাহায্য চায় তবে অবশ্যই সাহায্য করতে হবে। সীমান্ত এলাকায় অপরাধ দমনে তথ্যের আদান প্রদান করতে হবে। খেয়াল রাখতে হবে সাময়িক এই গোলমাল কাটিয়ে উঠে নেপালের জনগণকে স্বাভাবিক জীবনে ফিরে যেতে যা যা সহায়তার প্রয়োজন সেটা যদি নেপাল সহায়তা চায় তবে অবশ্যই এগিয়ে যেতে হবে। কারণ, নেপাল শুধু ভারতের প্রতিবেশী দেশ নয়, এই দুটি দেশের মধ্যে সম্পর্ক বহু পুরনো এবং অবিচ্ছেদ্য।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সোশ্যাল মিডিয়া