সোমবার ২৭ এপ্রিল ২০২৬
সম্পূর্ণ খবর
রজিত দাস | ১১ সেপ্টেম্বর ২০২৫ ১৮ : ৪০Rajit Das
আজকাল ওয়েবডেস্ক: এ দৃশ্য হৃদয়বিদারক, দেখলে চোখে জল আসবেই। চিকিৎসার জন্য বয়স্ক বাবাকে নিয়ে সরকারি হাসপাতালে এসেছিলেন ছেলে। ঠায় অপেক্ষা করেন দু'ঘন্টা। কিন্তু, বার বার বলা সত্ত্বেও ওই সময়কালে হাসপাতাল কর্তৃপক্ষ ওই বৃদ্ধকে একটি হুইলচেয়ার জোগাড় করে দিতে পারেননি। ধৈর্যের শেষ সীমা পার হলে ছেলে বৃদ্ধকে নিয়ে হাসপাতাল ছাড়েন। সেই সময়কার একটি ভিডিও রীতিমত ভাইরাল হয়েছে।এরপরই প্রস্নের মুখে সরকারি স্বাস্থ্য পরিষেবা।
ঘটনাটি চামিলনাড়ুর কোয়েম্বাটুরের সরকারি জেনারেল হাসপাতালের। ভাইরাল ভিডিও-তে দেখা যাচ্ছে যে, হুইলচেয়ার না পেয়ে দীর্ঘ্যক্ষণ অপেক্ষারত বৃদ্ধকে
পাঁজাকোলা করে টেনে হিঁচড়ে হাসপাতাল থেকে বার তকরছেন তাঁর ছেলে। বৃদ্ধের চোখে-মুখে কষ্টের ছাপ। তাঁর এক পায়ের জুতো উল্টে গিয়েছে। সেভাবেই বৃদ্ধকে কোনও মতে টেনে হাসপাতালের গেট থেকে বার করা হচ্ছে!
ভিডিও-তে আরও দেখা যাচ্ছে যে, বৃদ্ধ বাবাকে টেনে বার করার সময় তাঁর ছেলে রীতিমত রেগে গিয়েছেন। হাসপাতালের কর্মীদের হাত দেখিয়ে উষ্মা উগড়ে দিচ্ছেন। শেষে দেখা গিয়েছে, বৃদ্ধকে হাসপাতালের সিঁড়িতে বসিয়ে রাখা হয়েছে।
কোয়েম্বাটুর সরকারি জেনারেল হাসপাতালে দুই ঘন্টা অপেক্ষা করার পরেও হুইলচেয়ার না দেওয়ায় এক ছেলে তার অসুস্থ বাবাকে মেঝেতে টেনে হিঁচড়ে নিয়ে যাওয়ার একটি ভিডিও প্রকাশ পাওয়ার পর তামিলনাড়ুর বিজেপি প্রধান নৈনার নাগেন্দ্রন বৃহস্পতিবার রাজ্য সরকারের সমালোচনা করেছেন। তিনি বলেন, দুই ঘন্টা অপেক্ষা করার পরেও হুইলচেয়ার না দেওয়ায় এক ছেলে তার অসুস্থ বাবাকে মেঝেতে টেনে হিঁচড়ে নিয়ে যাচ্ছে।
A man was forced to drag his 84-year-old diabetic father from the third floor to the ground floor after reportedly being denied a wheelchair by hospital staff.
— The Pioneer (@TheDailyPioneer) September 11, 2025
The son claims he was asked to wait or pay a bribe. The shocking episode, captured on camera, highlights a grave lapse… pic.twitter.com/1ZjbOZR0B9
সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্স-এ ভিডিওটি শেয়ার করে তামিলনাড়ুর বিজেপি নেতা নাগেন্দ্রন ঘটনাটিকে "হৃদয়বিদারক" বলে বর্ণনা করেছেন এবং রাজ্যের শক্তিশালী স্বাস্থ্য ব্যবস্থা থাকার যে দাবি শাসক দল ডিএমকে করে নিয়ে প্রশ্ন তুলেছেন। তাঁর কথায়, "পাহাড়ি অঞ্চলে রাস্তাঘাটের সুবিধা ছাড়াই কাপড়ের স্ট্রেচারে রোগীদের বহন করা থেকে শুরু করে মাল্টি-স্পেশালিটি হাসপাতালে রোগীদের টেনে হিঁচড়ে নিয়ে যাওয়া, মুখ্যমন্ত্রী স্ট্যালিন,মানুষকে চিকিৎসা সেবার নামে যন্ত্রণা দিচ্ছেন। মুখ্যমন্ত্রী এটাই কি 'বিশ্বখ্যাত স্বাস্থ্যসেবা পরিকাঠামো?'"
আরও পড়ুন- বিজেপি সভাপতি নির্বাচন ঘিরে বিজেপি-আরএসএস দ্বন্দ্ব তুঙ্গে: মোদী-ভাগবতের টানাপোড়েন প্রকাশ্যে...
নাগেন্দ্রন সরকারের বিরুদ্ধে অপরিহার্য পরিষেবার চেয়ে প্রচারকে অগ্রাধিকার দেওয়ার অভিযোগ করেছেন। তিনি বলেন, "অন্তত সরকারের মেয়াদ শেষ হওয়ার দ্বারপ্রান্তে, ঝলমলে খালি বিজ্ঞাপন বাদ দিন এবং মৌলিক চিকিৎসা সুবিধা উন্নত করুন।"
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?