শুক্রবার ০৩ এপ্রিল ২০২৬

সম্পূর্ণ খবর

দেশ | পরীক্ষা দিতে যেতেই হবে, কিন্তু রাস্তা যে বন্ধ? চার ছাত্রের অভিনব পদক্ষেপের কথা জানলে চমকে যাবেন

কৌশিক রয় | ১১ সেপ্টেম্বর ২০২৫ ১৭ : ৩৬Kaushik Roy

আজকাল ওয়েবডেস্ক: উত্তরাখণ্ডে টানা ভারী বর্ষণ ও একের পর ভূমিধসের কারণে সম্প্রতি পাহাড়ি রাস্তায় বন্ধ হয়ে যায় গাড়ি চলাচল। এমন পরিস্থিতিতে সেখানে পরীক্ষা পড়েছিল চার ছাত্রের। একদিকে রাস্তা বন্ধ, অন্যদিকে পরীক্ষা না দিলেও নয়। পরীক্ষায় বসার জন্য চার ছাত্রের অভিনব পদক্ষেপ এখন ভাইরাল। জানা গিয়েছে, রাজস্থানের বালোটরার চার বি.এড ছাত্র হেলিকপ্টার ভাড়া করে পৌঁছন পরীক্ষাকেন্দ্রে। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, চার ছাত্র—ওমারাম জাট, মাঙ্গারাম জাট, প্রকাশ গোদারা ও নরপত কুমার একটি প্রাইভেট চপারে বসে রয়েছেন। তাঁদের শেষ সেমিস্টারের পরীক্ষা ছিল ৩ সেপ্টেম্বর, উত্তরাখণ্ড ওপেন ইউনিভার্সিটিতে। পরীক্ষা মিস করলে এক বছরের ক্ষতি হওয়ার আশঙ্কা ছিল। রাস্তাও ছিল বন্ধ।

সে কারণে চারজন মিলে সিদ্ধান্ত নেন হেলিকপ্টার ভাড়া করে পরীক্ষা দিতে যাওয়ার। ১ সেপ্টেম্বর তাঁরা হালদ্বানিতে পৌঁছেছিলেন, সেখান থেকে পিথোরাগড় জেলার মুনসিয়ারিতে যাওয়ার কথা। কিন্তু ভূমিধসের খবর পেয়ে সমস্ত রাস্তা বন্ধ হয়ে যায়। তখনই তাঁরা যোগাযোগ করেন হেলিকপ্টার পরিষেবার সঙ্গে। জানা গিয়েছে, চপারে প্রায় ৪০ মিনিটের যাত্রাপথে প্রতি ছাত্রকে দিতে হয় ১০ হাজার ৪০০ টাকা করে। মোট ৪০ হাজার টাকার বেশি খরচ হলেও ছাত্ররা সময়মতো মুনসিয়ারি কলেজে পৌঁছে পরীক্ষায় অংশ নেন। পরদিন ফের একইভাবে হেলিকপ্টারে হালদ্বানিতে ফিরে আসেন।

আরও পড়ুন: কুরশিতে বসছেন না কারকি! অন্তবর্তী সরকার চালাতে কুলমনের কাছে জেন জি-রা? নেপালে ছবি বদলাচ্ছে বেলায় বেলায়

মাঙ্গারাম জাট নামে ওই ছাত্র বলেন, ‘আমাদের শেষ পরীক্ষা ছিল ৩ সেপ্টেম্বর। কিন্তু প্রবল বৃষ্টিতে রাস্তা বন্ধ হয়ে যায়। বাধ্য হয়ে হেলিকপ্টার নিতে হয়। ৪০ মিনিটেই প্রায় ৩০০ কিলোমিটার অতিক্রম করি। খরচ বেশি হলেও আমাদের বছরটা বাঁচল।’ পরিস্থিতি অস্বাভাবিক হলেও ছাত্ররা স্বস্তি প্রকাশ করেছেন। এখনও উত্তরাখণ্ডের বহু জায়গায় ভূমিধসের কারণে সাধারণ মানুষ ও পর্যটকেরা সমস্যায় পড়ছেন। উত্তরাখণ্ডে মেঘভাঙা বৃষ্টি ও ভূমিধসে সম্প্রতি একাধিক প্রাণহানির ঘটনা ঘটেছে। রাজ্যের একাধিক জেলায় মেঘভাঙা বৃষ্টির ফলে প্রবল ধস ও ধ্বংসযজ্ঞ নেমে এসেছে। সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা যায়, চামোলি, রুদ্রপ্রয়াগ, টেহরি ও বাগেশ্বর জেলাগুলোর পরিস্থিতি সবচেয়ে বেশি ভয়াবহ। ভূমিধস ও কাদাজলের স্রোতে প্রায় ৪০টি পরিবার নিশ্চিহ্ন হয়ে গিয়েছে।

ধ্বংসাবশেষের নিচে চাপা পড়ে বহু বাড়িঘর ক্ষতিগ্রস্ত হয়েছে। রুদ্রপ্রয়াগ জেলার বাসুকেদার তেহসিলের বারের্থ ডুংগর টোক এবং চামোলি জেলার দেওয়াল এলাকা এই দুর্যোগে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি। এই বিষয়ে এক্স হ্যান্ডেলে মুখ্যমন্ত্রী ধামি নিজেই পোস্ট করে জানান। তিনি জানান স্থানীয় প্রশাসন তৎপরতার সঙ্গে উদ্ধার ও ত্রাণ কার্যক্রম চালিয়ে যাচ্ছে। এমনকি, তিনি স্বয়ং প্রশাসনের সঙ্গে যোগাযোগ রাখছেন। দুর্যোগ সচিব ও জেলা ম্যাজিস্ট্রেটদের কার্যকর উদ্ধার ব্যবস্থার জন্য প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে বলে জানান তিনি। কয়েকদিন আগে রুদ্রপ্রয়াগের একটি ভিডিওতে দেখা গিয়েছিল, পুরো এলাকা কাদা ও ধ্বংসাবশেষে ঢেকে গিয়েছে। স্থানীয় স্কুলে আশ্রয় নিয়েছে বহু পরিবার, তবে অনেকেই এখনও ভয়াবহ বিপদের অবস্থায় স্রোতের অপর পারে আটকে রয়েছেন।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সোশ্যাল মিডিয়া