শনিবার ২৫ এপ্রিল ২০২৬
সম্পূর্ণ খবর
রজিত দাস | ১১ সেপ্টেম্বর ২০২৫ ১৭ : ৪০Rajit Das
আজকাল ওয়েবডেস্ক: বেশিরভাগ মানুষ ইউপিআই ব্যবহার করেন, যার ফলে বৃহৎ পরিসরে সুবিধাও পাওয়া যায়। যদি আপনার এইচডিএফসি ব্যাঙ্কে অ্যাকাউন্ট থাকে, তাহলে এই খবরটি আপনার জন্য গুরুত্বপূর্ণ। আগামিকাল অর্থাৎ ১২ সেপ্টেম্বর ২০২৫ (শুক্রবার) রাতে এইচডিএফসি ব্যাঙ্কের ইউপিআই পরিষেবা সম্পূর্ণ বন্ধ থাকবে।
এই পরিষেবাটি মাত্র দেড় ঘন্টা, অর্থাৎ ৯০ মিনিটের জন্য বন্ধ থাকবে। পরিষেবাটি কেন বন্ধ থাকবে সে সম্পর্কেও তথ্য ভাগ করে নিয়েছে এইচডিএফসি ব্য়াঙ্ক। জানানো হয়েছে যে, এই নিষেধাজ্ঞা কোনও ত্রুটির কারণে নয়- বরং সিস্টেম আপগ্রেড এবং প্রয়োজনীয় রক্ষণাবেক্ষণের কারণে হবে। এইচডিএফসি ব্যাঙ্কের মতে, এই প্রযুক্তিগত উন্নতির ফলে গ্রাহকরা ভবিষ্যতে আরও ভাল এবং দ্রুত ব্যাঙ্কিং অভিজ্ঞতা পাবেন।
ইউপিআই পরিষেবা বন্ধের সময়:
এইচডিএফসি ব্যাঙ্ক জানিয়েছে, রক্ষণাবেক্ষণের কারণে ১২ সেপ্টেম্বর রাতে ইউপিআই পরিষেবা বন্ধ থাকবে। ইউপিআই পরিষেবা রাত ১২টা থেকে রাত দেড়টা পর্যন্ত বন্ধ থাকবে। সেই কারণে এইচডিএফসি ব্য়াঙ্কের ইউপিআই ব্যবহারকারীরা কোনও ধরণের অর্থ লেনদেন করতে পারবেন না। অ্যাকাউন্ট হোল্ডার এবং ব্যবসায়ী উভয়ের জন্যই পরিষেবাটি সম্পূর্ণ বন্ধ থাকবে।
সেভিংস অ্যাকাউন্ট সম্পর্কিত ইউপিাই লেনদেন সম্ভব হবে না। এর পাশাপাশি, এইচডিএফসি ব্যাঙ্কের মোবাইল ব্যাঙ্কিং অ্যাপ এবং গুগল-পে, ফোন-পে ইত্যাদির মতো অন্যান্য থার্ড-পার্টি অ্যাপের মাধ্যমে পেমেন্ট করা যাবে না। এইচডিএফসি ব্যাঙ্কের মাধ্যমে ইউপিআই পেমেন্ট করা যাবে।
বিকল্প কী?
এইচডিএফসি ব্যাঙ্কের মতে, গ্রাহকদের পরামর্শ দেওয়া হয়েছে যে- এই সময়ে, তারা তাদের পে-জ্যাপ (PayZapp) ওয়ালেট ব্যবহার করতে পারবেন। আপনি সহজেই বিল পেমেন্ট করতে পারবেন, অনলাইনে টাকা পাঠাতে পারবেন এবং অফলাইনে কেনাকাটা করতে পারবেন। ব্যাঙ্ক জানিয়েছে যে, এই সময়ে নেট ব্যাঙ্কিং পরিষেবা প্রভাবিত হবে না।
গ্রাহকরা সহজেই এই পরিষেবার সুবিধা নিতে পারবেন। গ্রাহকরা যেকোনও সময় এবং যেকোনও জায়গায় নেট ব্যাঙ্কিংয়ের মাধ্যমে ২০০ টিরও বেশি লেনদেন করতে পারবেন। এর বাইরে, কেওয়াইসি ছাড়াই প্রতি মাসে ১০,০০০ টাকা পর্যন্ত লেনদেন অ্যাকাউন্ট হোল্ডারদের উপর করা যেতে পারে।
নানান খবর
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?