সোমবার ২৭ এপ্রিল ২০২৬
সম্পূর্ণ খবর
রজিত দাস | ১১ সেপ্টেম্বর ২০২৫ ১৬ : ৪৭Rajit Das
আজকাল ওয়েবডেস্ক: বিদেশ সফরের সময় নিরাপত্তা বিধি লঙ্ঘনের অভিযোগ কংগ্রেস সাংসদ রাহুল গান্ধীর বিরুদ্ধে। অভিযোগের উল্লেখ করে তাই সেন্ট্রাল আর্মড পুলিশ ফোর্সের (সিআরপিএফ) তরফে চিঠি দেওয়া হল কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গেকে।
গত বুধবার কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গেকেও লেখা তাঁর চিঠিতে, সিআরপিএফ ভিভিআইপি নিরাপত্তা প্রধান সুনীল জুন অভিযোগ করেছেন যে, রায়বেরেলির সাংসদ রাহুল গান্ধী তাঁর নিরাপত্তা বলয়কে "গুরুত্ব সহকারে" নিচ্ছেন না। কারণ তিনি বেশিরভাগ সময় "কাউকে না জানিয়ে" বিদেশ ভ্রমণ করছেন।
চিঠিতে নিয়ম লঙ্ঘনের ফর্দ পাঠানো হয়েছে। সিআরপিএফ-এর এই শীর্ষ কর্তা রাহুল গান্ধীর ইটালি (৩০ ডিসেম্বর ২০২৪ থেকে ৯ জানুয়ারি ২০২৫), ভিয়েতনাম (১২ থেকে ১৭ মার্চ ২০২৫), দুবাই (১৭ থেকে ২৩ এপ্রিল ২০২৫), কাতার (১১ থেকে ১৮ জুন ২০২৫), লন্ডন (২৫ জুন থেকে ৬ জুলাই ২০২৫) এবং মালয়েশিয়া (৪ থেকে ৮ সেপ্টেম্বর ২০২৫)-এর মতো দেশগুলিতে বিদেশ সফরের কথা উল্লেখ করেছেন। রায়বেরেলির সাংসদ সিআরপিএফ-এর নিয়ম অনুসারে উল্লিখিত বিধি লঙ্ঘন করছেন বলে চিঠিতে লেখা হয়েছে।
সেন্ট্রাল আর্মড পুলিশ ফোর্স (সিআরপিএফ) পৃথক আরেকটি চিঠি দিয়েছে খোদ রাহুল গান্ধীকে। তারা জানিয়েছে, তিনি যেভাবে বিধি লঙ্ঘন করছেন, তাতে তাঁর নিরাপত্তা বিপদের মুখে পড়তে পারে। সরকারি কর্তারা সংবাদ সংস্থাকে জানিয়েছেন, রাহুলের নিরাপত্তাবিধি ভঙ্গ রীতিমতো উদ্বেগের বিষয়। ভবিষ্যতে তিনি যেন নিয়ম মেনে চলাফেরা করেন।
তবে এই চিঠি প্রসঙ্গে রাহুল গান্ধী ও মল্লিকার্জুন খাড়গে বা কংগ্রেস দল, এখনও কোনও প্রতিক্রিয়া জানায়নি।
প্রাক্তন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী বর্তমানে অ্যাডভান্সড সিকিউরিটি লিয়াজোঁ (এএসএল)-সহ জেড প্লাস ক্যাটাগরির নিরাপত্তা ভোগ করছেন। জেড প্লাস এএসএল হল প্রাণনাশের ঝুঁকি রয়েছে এমন সব ব্যক্তিদের জন্য সর্বোচ্চ স্তরের সুরক্ষা বলয়ের মধ্যে একটি। এই পর্যায়ের সুরক্ষায় ন্যাশনাল সিকিউরিটি গার্ড কমান্ডো-সহ প্রায় ৫৫ জন নিরাপত্তা কর্মী রয়েছে।
এএসএল-এর অধীনে, নিরাপত্তা কর্মীরা স্থানীয় পুলিশ এবং গোয়েন্দা ইউনিটের সঙ্গে সমন্বয় করে ভিআইপিদের পরিদর্শনের জন্য স্থানের প্রাথমিক পর্যবেক্ষণ পরিচালনা করে।
এ ধরণের চিঠি এই প্রথমবার নয়। ২০২২ সালে, সিআরপিএফ দাবি করে- ২০২০ সাল থেকে ১১৩ বার নিরাপত্তা নির্দেশিকা লঙ্ঘন করেছেন রাহুল গান্ধী। এই পরিসংখ্যানের মধ্যে কংগ্রেসের ভারত জোড়ো যাত্রার দিল্লি পর্বও অন্তর্ভুক্ত ছিল।
২০২৩ সালে, কংগ্রেসের ভারত জোড়ো যাত্রার কাশ্মীর পর্বে রাহুল গান্ধী উপত্যকায় প্রবেশ করার সময় বিশাল অপ্রত্যাশিত জনতা তাঁকে স্বাগত জানায়। হাইপ্রেফাইল এই নেতা ভিড়ের মাঝখানে আটকে ছিলেন এবং প্রায় ৩০ মিনিটের জন্য নড়াচড়া করতে পারেননি বলে অভিযোগ ছিল তাঁর দলের সহকর্মীদের। সেই সময়ই নিরাপত্তা ব্যবস্থায় ত্রুটির অভিযোগ করেছিলেন খোদ রাহুল গান্ধী।
কয়েকদিন আগেই কংগ্রেস, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে চিঠি লিখে অভিযোগ করেছিল যে- ২৪ ডিসেম্বর ভারত জোড়ো যাত্রা জাতীয় রাজধানীতে প্রবেশের সময় "নিরাপত্তা লঙ্ঘন" হয়েছে।
গত মাসে নিরাপত্তা লঙ্ঘনের ঘটনায়, রাহুল গান্ধী একটি মোটর বাইকে চড়ে বিহারে 'ভোটার অধিকার যাত্রা'-তে অংশ নিচ্ছিলেন, তখন এক অজ্ঞাত পরিচয় ব্যক্তি হঠাৎ তাঁকে শক্ত করে জড়িয়ে ধরে তাঁর কাঁধে চুমু খায়। কংগ্রেস নেতা তখন তাঁর বাইকের ভারসাম্য বজায় রাখতে হিমশিম খাচ্ছিলেন। সেই সময়ে নিরাপত্তা কর্মীরা ওই ব্যক্তির উপর ঝাঁপিয়ে পড়েন, তাঁকে চড় মেরে ধাক্কা দিয়ে একপাশে সরিয়ে দেওয়া হয়।
২০১৯ সালে, কেন্দ্রীয় সরকার প্রায় তিন দশক পর কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধী এবং তাঁর সন্তান রাহুল গান্ধী এবং প্রিয়াঙ্কা গান্ধী বঢ়ড়াকে দেওয়া স্পেশাল সিকিউরিটি ফোর্স (এসপিজি) সুরক্ষা প্রত্যাহার করে নেয়। বদলে তাঁদের সুরক্ষার বিষয়টি সিআরপিএফ-কে দেওয়া হয়।
আরও পড়ুন- ঋণে ফোন কিনছেন? পরিশোধ না করলেই হবে মোবাইল লক! জানুন আরবিআই-য়ের পরিকল্পনা
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?