মঙ্গলবার ২৮ এপ্রিল ২০২৬

সম্পূর্ণ খবর

লাইফস্টাইল | বেসিনের জেদি হলদে দাগ তুলতে নাজেহাল! বাড়িতে থাকা ২ জিনিসেই হবে নতুনের মতো চকচকে, রইল টিপস

নিজস্ব সংবাদদাতা | ১১ সেপ্টেম্বর ২০২৫ ১৬ : ৪০Sanchari Kar

প্রতিটি ঘরেই দিনে বহুবার ওয়াশবেসিন ব্যবহার করা হয়। হাত ধোওয়া, দাঁত ব্রাশ করা বা মুখ ধোওয়ার সময় প্রতিবারই এতে জল এবং সাবানের দাগ থেকে যায়। ধীরে ধীরে এই দাগ জমে বেসিনের গায়ে হলদেটে এবং নোংরা আস্তরণ তৈরি করে। আমরা প্রায়ই এগুলোকে জোরে ঘষে পরিষ্কার করার চেষ্টা করি, কিন্তু অনেক সময় এই জেদি দাগ সহজে ওঠে না। ফলে ওয়াশবেসিন নোংরা এবং কদর্য দেখাতে শুরু করে। বাজারে পাওয়া দামি ক্লিনার দিয়েও অনেক সময় দাগ পুরোপুরি ওঠে না, আর এতে বাজেটেও চাপ পড়ে। এমন অবস্থায় রান্নাঘরে থাকা সাধারণ জিনিস দিয়েই এমন এক মিশ্রণ তৈরি করা যায়, যা দিয়ে সামান্য পরিশ্রমেই বেসিনকে ঝকঝকে করে তোলা যাবে। লেবু এবং বেকিং সোডা দিয়ে তৈরি দেশি ক্লিনার একবারেই আপনার ওয়াশবেসিনকে চকচকে করে দেবে।

কেন পড়ে ওয়াশবেসিনে হলুদ দাগ?

ওয়াশবেসিনে বারবার জল পড়তে থাকলে এর গায়ে ক্যালসিয়াম এবং খনিজের আস্তরণ জমতে শুরু করে। এর পাশাপাশি সাবানের ফেনা, টুথপেস্টের কণা এবং ধুলো-ময়লা লেগে গিয়ে এটিকে হলুদ এবং নোংরা করে তোলে। যদি এগুলো সময়মতো পরিষ্কার না করা হয়, তবে দাগ আরও গাঢ় হয়ে যায় এবং পরে তা তোলা কঠিন হয়ে পড়ে।

ঘরোয়া এই ক্লিনার তৈরি করতে লাগবে
২টো লেবু
১ চা চামচ বেকিং সোডা
১ কাপ উষ্ণ গরম জল
 এই জিনিসগুলি সহজেই বাড়িতে পাওয়া যায় এবং এগুলো দিয়ে বানানো মিশ্রণ ব্যবহার করলে আলাদা করে কোনো কেমিক্যাল ক্লিনার লাগবে না।

ক্লিনিং মিশ্রণ কীভাবে বানাবেন?
প্রথমে লেবু দু’টি কেটে রস বার করে নিন। এবার সেই রসে বেকিং সোডা মেশান। সঙ্গে সঙ্গে ফেনা উঠতে শুরু করবে। ভালভাবে মিশিয়ে একটি পেস্ট তৈরি করুন। এই পেস্ট ওয়াশবেসিনে জমে থাকা দাগ আর ময়লা তুলতে দারুণ কাজে আসবে।

ব্যবহার করার পদ্ধতি
যেখানে যেখানে দাগ বা ময়লা আছে, সেখানে পেস্ট লাগিয়ে দিন।
প্রায় ১০–১৫ মিনিট রেখে দিন, যাতে লেবুর অ্যাসিড আর বেকিং সোডা কাজ করতে পারে।
তারপর উষ্ণ গরম জল দিয়ে ধুয়ে ফেলুন এবং পরিষ্কার কাপড় দিয়ে মুছে নিন।

এরপর দেখবেন দাগ একেবারে উধাও হয়ে গিয়েছে আর ওয়াশবেসিন একেবারে নতুনের মতো ঝকঝকে দেখাচ্ছে।

কেন এত কার্যকর?
লেবুর মধ্যে সাইট্রিক অ্যাসিড থাকে, যা দাগ আর ক্যালসিয়ামের স্তর নরম করে ফেলে।
বেকিং সোডা হালকা স্ক্রাবারের মতো কাজ করে এবং খুব বেশি ঘষা ছাড়াই ময়লা তুলে দেয়।
এই দুইয়ের মিশ্রণে একদম প্রাকৃতিক এবং কার্যকর ক্লিনার তৈরি হয়।

দরকারি টিপস
সপ্তাহে অন্তত দু’বার এই মিশ্রণ ব্যবহার করলে দাগ জমতে পারবে না।
দাগ যদি অনেক পুরনো হয়, তাহলে পেস্ট লাগানোর পর হালকা স্ক্রাবার দিয়ে ঘষুন।
লেবুর পরিবর্তে ভিনিগারও ব্যবহার করা যায়, সেটিও সমান কার্যকর।
সুন্দর ঘ্রাণ চাইলে মিশ্রণে কয়েক ফোঁটা লেবুর এসেনশিয়াল অয়েল মেশাতে পারেন।

এই ঘরোয়া উপায়ের সুবিধা
এটি সম্পূর্ণ প্রাকৃতিক, কোনও ক্ষতিকর রাসায়ানিক নেই।
খরচ কম, ফল তৎক্ষণাৎ দেখা যায়।
কোনো স্ক্র্যাচ ফেলে না এবং ওয়াশবেসিন দীর্ঘদিন চকচকে থাকে।
তাই বেসিন নোংরা বা হলদেটে লাগলে আর দামি ক্লিনার কিনতে হবে না। শুধু লেবু আর বেকিং সোডা দিয়ে বানানো এই দেশি মিশ্রণ ব্যবহার করুন আর কয়েক মিনিটেই বেসিনকে নতুনের মতো ঝকঝকে করে ফেলুন।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?

সোশ্যাল মিডিয়া