বুধবার ২৯ এপ্রিল ২০২৬
সম্পূর্ণ খবর
অভিজিৎ দাস | ১১ সেপ্টেম্বর ২০২৫ ১৬ : ১৫Abhijit Das
আজকাল ওয়েবডেস্ক: জন্মহার ক্রমশ কমতে থাকায় চিন্তিত দক্ষিণ কোরিয়া প্রশাসন। দম্পতিদের সন্তান নেওয়ার ব্যাপারে উৎসাহিত করতে নানা সুবিধা প্রদানের কথা ঘোষণা করেছে সরকার। তার মধ্যে একটি মাতৃত্বকালীন সহায়তা প্রদান। দক্ষিণ কোরিয়ার এই ব্যবস্থা ব্যাপক প্রশংসা কুড়িয়েছে। কেন? একজন ভারতীয় মহিলা সে দেশে তাঁর সন্তানের জন্ম দেওয়ার জন্য সরকারের কাছ থেকে ১.২৬ লক্ষ টাকা ‘অভিনন্দন’ সহায়তা পেয়েছেন।
এই ব্যবস্থা সম্পর্কে একটি ভিডিও ইনস্টাগ্রামে শেয়ার করেছেন ওই মহিলা। ভিডিওতে একজন ভারতীয় বংশোদ্ভূত মহিলা দক্ষিণ কোরিয়ার এক পুরুষের সঙ্গ বিবাহিত। ‘কোরিয়ায় গর্ভবতী হওয়ার জন্য আমি অর্থ পেয়েছি’ শিরোনাম দিয়ে মহিলাটি তাৎক্ষণিকভাবে সবার নজর কেড়ে নেন। দক্ষিণ কোরিয়ার কর্তৃপক্ষের কাছ থেকে তিনি যে বিভিন্ন আর্থিক সহায়তা পেয়েছিলেন তার বিস্তারিত বর্ণনাও দিয়েছেন।
আরও পড়ুন: এই সময় কাজ করলেই সর্বনাশ, বিশ্বের বৃহত্তম হীরা খনি প্রতি বছর তিন মাস বন্ধ থাকে একটি বিশেষ কারণে
ভিডিওতে ভারতীয় মহিলা জানিয়েছে যে, তার গর্ভাবস্থা নিশ্চিত হওয়ার সঙ্গে সঙ্গে কোরিয়ান সরকার তাঁকে চেকআপ এবং ওষুধ সহ সমস্ত চিকিৎসা ব্যয় বহন করার জন্য প্রায় ৬৩ হাজার ১০০ টাকা দিয়েছিল। গর্ভাবস্থায় মহিলাকে গণপরিবহনে খরচের জন্য ৪৪ হাজার ৩০ টাকাও দেওয়া হয়েছিল। শুধু তাই নয়। কোরিয়ান সরকার তাঁর সন্তানের জন্মের পর দম্পতিকে ১.২৬ লক্ষ টাকা এককালীন অনুদানও দেয়। যা আনুষ্ঠানিকভাবে ‘প্রসবের সময় অভিনন্দনমূলক অর্থ’ নামে পরিচিত।
সরকারের আর্থিক সহায়তা এখানেই থেমে থাকেনি। মহিলাটি জানিয়েছেন যে তিনি দক্ষিণ কোরিয়ার সরকারের কাছ থেকে মাসিক আর্থিক সহায়তা পেয়ে আসছেন। মহিলার মতে, শিশুটির প্রথম বছরের জন্য তিনি প্রতি মাসে ৬৩ হাজার ১০০ টাকা, দ্বিতীয় বছরের জন্য প্রতি মাসে ৩১ হাজার টাকা এবং শিশুটির দুই বছর বয়স থেকে আট বছর বয়স পর্যন্ত প্রতি মাসে ১২ হাজার ৬০০ টাকা পেতেন।
২০২৪ সালের জুলাই মাসে, সিউল মেট্রোপলিটন সরকার ৩৫ বছর বা তার বেশি বয়সী গর্ভবতী মহিলাদের আর্থিক সহায়তা এবং চিকিৎসা সহায়তা প্রদানের পরিকল্পনা ঘোষণা করে। সরকার দেশে বিবাহে অনীহা এবং সন্তান জন্মদানের গড় বয়স বৃদ্ধির প্রবণতার বিরুদ্ধে পদক্ষেপ এবং তাদের আর্থিক বোঝা কমানোর পরিকল্পনা নিয়ে আসে।
ক্রমহ্রাসমান জন্মহারের মধ্যে আরও বেশি সংখ্যক নারীকে সন্তান জন্মদানে উৎসাহিত করার জন্য কর্তৃপক্ষ ইতিমধ্যেই ২০২০ সালে একটি উদ্যোগ শুরু করেছিল দক্ষিণ কোরিয়া। এই কর্মসূচির আওতায়, দেশের অনেক নারী যথেষ্ট আর্থিক সহায়তা এবং অভিনন্দনমূলক সহায়তা পেয়েছেন।
ভারতীয় বংশোদ্ভূত এই মহিলার দক্ষিণ কোরিয়ার সরকারের কাছ থেকে যে একাধিক আর্থিক সহায়তা পেয়েছেন সেই বিষয়টিকে অনেকেই প্রশংসা করেছেন। সোশ্যাল মিডিয়ায় ভারতীয়রা এখানে গর্ভবতী মহিলাদের জন্য প্রদত্ত সীমিত সুযোগ-সুবিধার সঙ্গে তুলনা না করে থাকতে পারেননি।
একজন ব্যবহারকারী মন্তব্য করেছেন, “কোরিয়ার জন্মহার কমছে এবং কোরিয়ান মহিলারা বিশ্বাস করেন যে সন্তান লালনপালন ব্যয়বহুল।”
অন্য একজন লিখেছেন, “এটি অভূতপূর্ব। অন্যান্য দেশের মতো নয় যেখানে নারীদের সঠিকভাবে কাজ করতে না পারার কারণে চাকরি থেকে বরখাস্ত করা হয়।”
আরও একজন লিখেছেন, “পৃথিবীর সর্বত্র ঠিক এই রকমই হওয়া উচিত।”
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?